Home আঞ্চলিক পাইকগাছায় বিএনপির বিক্ষোভে পুলিশি লাঠি চার্জঃ আহত ৫

পাইকগাছায় বিএনপির বিক্ষোভে পুলিশি লাঠি চার্জঃ আহত ৫

17

পাইকগাছা প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠি চার্জে ৫ জন আহত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুরাতন পরিবহন কাউন্টারের সামনে আসতেই পুলিশ তাতে লাঠি চার্জ করে।এ সময় আহত হয় বিএনপি নেতা বিলু খা, পলাশ সানা, যুবদল নেতা আলমগীর মোল্যা, ছাত্রদলেরব উপজেলা সদস্য সচীব সাদ্দাম হোসেন ও ছাত্রনেতা টিপু সানা।


তাদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ।

তবে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, লাঠিচার্জের  কোন ঘটনা ঘটেনি। বিএনপি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে চলে যেতে বলা হলে তারা চলে যায় বলে তিনি জানান।

এদিকে ১০ দফা দাবি ও বিদ্যুতের মু্য কমানোর দাবীতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ।প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। বিশেষ অতিথি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম নেওয়াজ। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন শেখ সাদেকুজ্জামান,

শেখ বেনজির আহমেদ লাল, সাজ্জাদ আহমেদ মানিক, কাউন্সিলর ইমরান সরদার , যজ্ঞেশ্বর কার্ত্তিক, রুস্তম হোসেন, সাদ্দাম হোসেন, আনারুল ইসলাম, আবদুল্লাহ আল গালিব।