ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি ও খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে শিরোমণি দি গ্রেট হসপিটালে চিকিৎসাধিন রয়েছেন। গতকাল ১৪ জানুয়ারী সকাল ১০ টায় তাকে দেখতে যান ও তার শারিরিক খোজ খবর নেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা জেলা শাখার সভাপতি এ্যাড. আবু ইউসুফ মোল্যা, বিশিষ্ট রাজনৈতিকবীদ এম গোলাম কিবরিয়া, অধ্যাপক মাজহারুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর,আব্দুর রব মুন্সি, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক ও মহানগর বিএনপি আহব্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন, এস এ টিভি খুলনা প্রতিনিধি মোঃ মতি, দৈনিক খুলনা প্রতিদিনের মোঃ সোহাগ দেওয়ান, দৈনিক খুলনাঞ্চলের অভয়নগর পত্রিনিধি মোঃ তামিম আহম্মেদ, সাংবাদিক মোশারেফ হোসেন, শেখ আসলাম হোসেন, কেসিসি ২নং বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক সাইফুল্লাহ তারেক ১২ জানুয়ারী রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী গেট থেকে গফ্ফার ফুড মোড়ে নিজ কর্মস্থলে মোটর সাইকেলে যাওয়ার পথে খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়।











































