ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
গতকাল ১৪ জানুয়ারী সকাল ১০ টায় ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নগরীর খানজাহান আলী থানার মিথ্যা ও সড়যন্ত্র মুলক মামলায় আটক ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম ও তার ভাই বিএনপি নেতা ফকির শরিফুল ইসলামের আফিলগেটস্থ বাসভবনে খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল ইসলাম মনা সহ খানজাহান আলী থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এর নেতা কর্মিরা তার পরিবারকে সান্তনাদেন ও তাদের পরিবারের খোজ খবর নেন এবং আদালত থেকে দ্রুত জামিনের ব্যবস্থা করার আশ^াস প্রদান করেন। এসময় তার সাথে ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও যোগীপোল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহব্বায়ক শেখ আব্দুস সালাম, গিলাতলা ইউনিয়ন বিএনপি’ যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন, মিনা মুরাদ হোসেন, নুরূল ইসলাম নুরু, মোল্যা শরিফুল ইসলাম, আলহাজ¦ শেখ আল আমিন, শরিফ ওবায়দুর রহমান চয়ন, আল মামুন জুয়েল, উজ্জল, হিট্টু, হাদিউজ্জামান, মোঃ আবুল কালাম, মিজানুর রহমান, লিটন মেম্বার, এস এম ইলিয়াজ হোসেন, মেম্বার শরিফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, হাফিজুর রহমান, বাচ্চু শেখ প্রমুখ। শেষে যোগীপোল ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা মরহুম তোফায়েল মুন্সির বাসভবনে যান ও তার পরিবারের খোজ খবর নেন এবং পরিবারকে সান্তনা দেন।











































