তথ্য বিবরণী।।
খুলনা বয়রাস্থ হাজী কল্যাণ সোসাইটি’র উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ (শনিবার) বয়রা বায়তুন নাজাত জামে মসজিদ (লকিব উদ্দিন ওয়াকফ এস্টেট) এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক শেখ আকরামুল হক। অনুষ্ঠানে অতিথিরা প্রায় দুইশত জন অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
হাজী কল্যাণ সোসাইটি’র সভাপতি মোঃ সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি মোঃ আবুল কালাম সামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার। এসময় চাঁদ মিয়া সেরনিয়াবাত, শেখ আব্দুল আজিজ, মুফতি ইলিয়াস হোসেন, মোঃ নরুজ্জামান, এম এ রশিদ, মোঃ ইউনুছ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।











































