খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিএনপির বর্ষীয়ান নেতা, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী সেকেন্দার আলী ডালিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আজ (১৫ জানুয়ারি) রবিবার বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত কাজী সেকেন্দার আলী ডালিম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।











































