Home জাতীয় ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

7

ঢাকা অফিস।।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এই সফরে সরকারি-বেসরকারি পর্যায়ে বৈঠক করবেন ডোনাল্ড লু। রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে র‍্যাব-জঙ্গিবাদ সহ নানা বিষয়ে আলোচনা হবে। এই সফরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বহুমাত্রিক বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলাদেশের ব্লু ইকনোমিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।