Home আঞ্চলিক খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ শুক্রবার

খুলনা মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ শুক্রবার

13

খবর বিজ্ঞপ্তি।।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, পরিবহন সংকট এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ পালিত হবে। বিকাল সাড়ে ৩টায় প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা বিএনপির উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মোল্লা খায়রুল ইসলাম, মোল্লা মোশারফ হোসেন মফিজ, শামীম কবির, এনামুল হক সজল, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুল রহমান কাকন, মুরশিদ কামাল, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, হাবিবুর রহমান বিশ্বাস, সৈয়দ হাসান উল্লাহ বুলবুল, শরিফুল আনাম খান, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন মাষ্টার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, মো. জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, কামরুজ্জামান টুকু, ডা. আব্দুল মজিদ, জি এম রফিকুল ইসলাম, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, টিটো ভুইয়া, শামসুল বারি পান্না, আবু সাইদ শেখ, আখতারুজ্জামান সজীব, ইসতিয়াক আহমেদ ইসতি, এবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা সাইফুর রহমান, এস এম এনামুল হক, মোজাফফর হোসেন, আজাদ আবুল কালাম প্রমূখ।
সভা থেকে প্রতিবাদ সমাবেশের স্থান হিসেবে প্রাথমিকভাবে মহারাজ চত্ত্বর, সোনালী ব্যাংক চত্ত্বর ও বিএনপি কার্যালয়ের সামনে নির্ধারন করা হয়। ১২ আগস্টের সমাবেশ সফল করার লক্ষ্যে থানা উপজেলা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।