Home আঞ্চলিক ইমাম হোসেন (রা.) এঁর আত্মত্যাগ কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতিবাদী হতে প্রেরণা যুগিয়েছে:...

ইমাম হোসেন (রা.) এঁর আত্মত্যাগ কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতিবাদী হতে প্রেরণা যুগিয়েছে: মনা

10

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেছেন, হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এর শাহাদাত বরণের মর্মস্পর্শী ও শোকাবহ স্মৃতি বিজড়িত দিন ১০ মহররম আমাদেরকে আজও গভীর দুঃখ ও বেদনায় ভারাক্রান্ত করে তোলে। মহররম অর্থ মর্যাদাপূর্ণ, তাৎপর্যপূর্ণ। মানবজাতির উষালগ্ন থেকেই অনেক ইতিহাস, ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এই মাসকে ঘিরে। মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, শহীদে কারবালার মূল বার্তা হচ্ছে- ব্যক্তিগত কোন অভিলাষ নয় বরং অবিচার, জবরদস্তি, মিথ্যা অহংকার ও আত্মসম্মানহীন নিপীড়কের বিরুদ্ধে প্রতিরোধ করা। ইমাম হোসেন (রা.) সেই অনুকরণীয় দৃষ্টান্তই স্থাপন করেছেন তার আত্মদানের মধ্য দিয়ে। তার নিজের আত্মত্যাগের এই ঘটনা সারা দুনিয়ার সকল মজলুমকে কঠিন পরিস্থিতির মধ্যেও প্রতিবাদী হতে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রেরণা যুগিয়ে চলেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, আবু হোসেন, খান জুলফিকার আলী জুলু, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, মো. তৈয়েবুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদি, কামরুজ্জামান টুকু, আ. রাজ্জাক, বিপ্লবুর রহমান কুদ্দুস, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজির উদ্দিন নান্নু, অ্যাড. মো. আলী বাবু, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, আব্দুর রহমান ডিনো, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, জালাল উদ্দিন জালু, এ্যাড কানিজ ফাতেমা আমিন, আবু সাইদ শেখ, ম.শা.আলম, সিরাজুল ইসলাম লিটন, ডাক্তার আব্দুস সালাম, আব্দুল মঈন, জাকির হোসেন, মুনতাসীর আল মামুন, কাওসারী জাহান মঞ্জু, মাঈদুল হক টুকু, আসাদুজ্জামান আসাদ, ফরহাদ হোসেন, মাসুদ খান ,আসাদুজ্জামান লিটন, ছাত্র দলের হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, রিয়াজুল ইসলাম খান মুরাদ, আলী আকবর, এস এম ইউসুফ, সাকিল আহমেদ, নাম্মিন হোসেন মারজান, ইসমাইল হোসেন, আরিফ মোল্লা তুর্য, মো. মাজহারুল ইসলাম রাসেল, আমিনুজ্জামান সুজন, এস এম নয়ন হোসেন, মো হাফিজুর রহমান, মুসফিক সালেহীন টিপু, নাজের মাহমুদ, চৌধুরী কাওসার আলী, হাফিজুর রহমান, আজগর আলী, মর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, খন্দকার ফারুক হোসেন, এ্যাড. তছলিম খাতুন ছন্দা, সামছুল বারিক পান্না, মোল্লা কবির হোসেন, আতাউর রহমান রুনু, হেমায়েত হোসেন, আনোয়ার হোসেন আনো, আব্দুল মান্নান মিস্ত্রী, হুমায়ুন কবির রুবেল, সরদার আব্দুল মালেক, এসকেন্দার মির্জা, মোঃ রফিক, মাসুম বিল্লাহ, মোঃ হারুন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা কাজী আবু নাঈম।