খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন বলেছেন, জিয়াউর রহমানের রেখে যাওয়া গণতন্ত্রের পতাকা খালেদা জিয়া দীর্ঘ ৪০ বছর ধরে রেখেছেন। আজকে যখন গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, স্বপ্নগুলো ম্লান হয়ে যাচ্ছে তখন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো আবার আমাদের সামনে এসে হাজির হয়েছেন তারেক রহমান। যিনি আমাদের সুদূর থেকে পথের দিশা দেখাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমরা শহীদ জিয়ার নেতৃত্বে পেরেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পেরেছি, এবার আমাদের ভাই তারেক রহমানের নেতৃত্বেও পারব ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল ৪টায় ১৬ নং ওয়ার্ডে বিএনপি প্রাথমিক সদস্য ও তথ্য সংগ্রহ ফরম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন আরো বলেন, আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণ ছাড়া আমাদের সামনে বিকল্প আর কোনো পথ খোলা নেই। পাল্টা আক্রমণের মাধ্যমে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক টিম প্রধান কাজী মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শের আলম সান্টু। শেখ সাদীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আজিজুল হাসান দুলু, বদরুল আনাম খান, আজিজা খানম এলিজা, হাফিজুর রহমান মনি, সজ্জাদ আহসান পরাগ, তারিকুল ইসলাম তারেক, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন, শেখ ফারুক হোসেন, আলী আক্কাস, আকরাম হোসেন, মঈদুল হক টুকু, জাকির ইকবাল বাপ্পী, মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম খোকন, তারিকুল ইসলাম বাকার, সাইফুল মল্লিক, হাফিজুর রহমান বিপুল, শেখ ইকরাম হোসেন, শামীম আহসান, হাফিজুর রহমান, মোল্লা রাজু আহমেদ, নুর আলম নুরু, বিপ্লব, মহিলাদলের এড. কানিজ ফাতিমা আমিন, শাহানা সরোয়ার, হাসনা হেনা, নাসরিন হক শ্রাবনী, সামিয়া খান, সুলতানা পারভীন রজনী, রাবেয়া আক্তার প্রীতি, লাকি আজমিরি, যুবদলের আসাদুজ্জামান আসাদ, জুবায়ের আলম তুয়াজ, সাইফুল ইসলাম, শাকারুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম শান্ত, আরিফুজ্জামান সোহেল, আল আমিন দেওয়ান, শেখ সেলিম হোসেন, শেখ শরিফুল ইসলাম বাদল, মাসুদুর রহমান, মো. মাসুদ হাওলাদার, এইচ এম মহিন, আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের মো. তাজিম বিশ্বাস, সাজ্জাদ হোসেন জিতু, শাহারুল ইসলাম রাসেল, রাজু আহমেদ, নাম্মিন হোসেন মারজান, আরিফুর রহমান তুর্য, ইসরাইল হোসেন জিসান, মোন্তাসির বিশ্বাস অন্তিম, ইমরান মল্লিক, হাফেজ মো. আসাদুল হোসেন, আল আমিন হাওলাদার, ইয়াছিন রাব্বি, নাছির মাহমুদ নিবির, সৌরভ তালুকদার, তরিকুল ইসলাম নাহিদ প্রমূখ।

দৌলতপুর থানার ৪নং ওয়ার্ড বিএনপির তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু
।। খবর বিজ্ঞপ্তি।।
দৌলতপুর থানার ৪নং ওয়ার্ড বিএনপির তথ্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকাল ৪টায় স ম আব্দুর রহমান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির। যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ পারভেজ বাবু’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রুবাইয়াত হোসেন বাবু, মুর্শিদ কামাল,সাজ্জাদ হোসেন তোতন,শেখ ইমাম হোসেন শরিফ আনাম, শেখ আনসার আলী, খন্দকার হাসিনুল ইসলাম নিক, বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, কাজী নেহেবুল হাসান নেহিম,অধ্যক্ষ জয়নাল আবেদীন, জি এম মাসুম শেখ আরমান হোসেন, জিয়াউদ্দিন বাবলু, আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, কবির হোসেন, মুক্তার হসেন, মনিরুল ইসলাম, মুনসুর হাওলাদার, আনোয়ার হোসেন কামাল, জিয়াউল ইসলাম হিটু, মুকুল মোল্লা, সোহেল মোল্লা, হাসনাহেনা শাহনাজ সরোওয়ার, সুলতানা পারভীন রজনী, রাবেয়া আক্তার রাবু, এম এম জসিম, জাকির হোসেন, সামদানী মোল্লা ,সিরাজুল ইসলাম সানি, রাশিকুল আনাম রাশু, আলামিন সরকার লিটন, আলামিন লিটন, খালিদ বিন ওয়ালিদ শোভন, রাকিবুল হাসান প্রমুখ।











































