ঢাকা অফিস।।
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটও বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে ইসলামী আন্দোলন। সমাবেশে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে তারা।
আরও পড়ুন: মহানবী (সা.)-কে কটূক্তির ঘটনায় বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল, নিরাপত্তা জোরদার
কিন্তু অভিযুক্তদের বিচার না হলে আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।
এদিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। এ সময় মহানবী (সা.)-কে অবমাননা করার ঘটনায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জানানোর দাবি করা হয়।











































