Home আঞ্চলিক “করোনা প্রতিরোধে” ফকিরহাটে সেনাবাহিনীর মাইকিং ও লিফলেট বিতরন

“করোনা প্রতিরোধে” ফকিরহাটে সেনাবাহিনীর মাইকিং ও লিফলেট বিতরন

15


ফকিরহাট প্রতিনিধি:


বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে বাংলাদেশ সেনাবাহিনী মাইকিং ও লিফলেট বিতরন করে প্রচারনা চালিয়েছেন। বুধবার বিকালে তাঁরা উপজেলার টাউন নওয়াপাড়া মোড়, টাউন নওয়াপাড়া বাজার, শ্যামবাগাত মোড়, শুকদাড়া মোড় ও বেতাগা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারনা চালিয়েছেন।

এসময় বাগেরহাটের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোঃ দেলোয়ার হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।