Home আঞ্চলিক মোংলায় করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীর সুষম বন্টন নিয়ে সভা করেছেন কেসিসি মেয়র

মোংলায় করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীর সুষম বন্টন নিয়ে সভা করেছেন কেসিসি মেয়র

18
sdr

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

চলমান করোনা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রীর সুষম বন্টন নিয়ে মোংলায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় ত্রাণ সামগ্রীর সুষম বন্টন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন কেসিসি মেয়র। এ সময় তিনি বলেন, ত্রাণ বিতরণ নিয়ে নয়ছয় করলে সে যে হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো: ইব্রাহিম হোসেন, শেখ আ: রহমান, আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপস্থিত ছিলেন।

পরে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক স্থানীয় এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের পক্ষে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের জন্য পিপিই হস্তান্তর করেন। #