Home খেলাধুলা রেকর্ড তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন স্পেনের আলেক্সিয়া

রেকর্ড তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন স্পেনের আলেক্সিয়া

2


স্পোর্টস ডেস্ক

নারী ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর ফেমিনিন পেয়েছেন স্পেনের মিডফিল্ডার আলেক্সিয়া পুতেয়াস। সোমবার তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ক্লাব ও জাতীয় দলের হয়ে আরেকটি সফল মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করেন তিনি।

এ নিয়ে রেকর্ড তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন পুয়েতাস। তিনি মূলত স্পর্শ করেছেন স্বদেশী আইতানা বনমাতির রেকর্ড। বনমাতি ২০২৩, ২৪ ও ২৫ সালে টানা তিনবার জিতেছিলেন। আর পুয়েতাস এর আগে ২০২১ ও ২২ সালে জিতেছিলেন।

গত এক বছরে অসাধারণ পারফরম্যান্স করা খেলোয়াড়কে বেছে নিতে আন্তর্জাতিক সাংবাদিকদের একটি প্যানেল ভোট দেয়। তাদের বিবেচনায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুতেয়াস।

২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার হয়ে তিনটি শিরোপা জেতেন এই স্প্যানিশ তারকা। এরপর গত জুলাইয়ে তিনি যোগ দেন ইংল্যান্ডের নারী সুপার লিগের দল লন্ডন সিটি লায়নেসে। ক্লাব ও জাতীয় দলের হয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও নারী ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন তিনি।