Home বিনোদন সমালোচকদের নিজের চরকায় তেল দিতে বললেন বিজয়

সমালোচকদের নিজের চরকায় তেল দিতে বললেন বিজয়

1


বিনোদন ডেস্ক।।

জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ হাজির হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছেন দক্ষিণী মেগাস্টার বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। নেটিজেনদের একাংশ বিজয়কে ‘রেড ফ্ল্যাগ’ আখ্যা দিয়ে রাশমিকাকে তার কাছ থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিতে শুরু করেন।

তবে এসব ট্রলিং আর উপদেশকে আর সহ্য না করে একেবারে কড়া ভাষায় সমালোচকদের ধুয়ে দিলেন বিজয় দেবরাকোন্ডা।

সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে একটি মিষ্টি ছবি ও ভিডিও শেয়ার করে বিজয় স্পষ্ট জানান, রাশমিকা তার জীবনের সেরা পছন্দ এবং তারা বর্তমানে দারুণ সুখে আছেন।

তবে ট্রলদের উদ্দেশে কোনো সৌজন্য না দেখিয়ে বিজয় সোজা সাফ লিখে দেন, ‘যারা আমাদের সুখ সহ্য করতে পারছেন না, তারা নিজেদের চরকায় তেল দিন। আমরা দুজনে জীবনের সেরা সময় কাটাচ্ছি।’

বিজয়ের এ বিস্ফোরক পোস্টের আগে রাশমিকা নিজেও কড়া নোটে সমালোচকদের জবাব দিয়েছেন। যেসব নেটিজেন রিল বানিয়ে রাশমিকাকে সম্পর্কের উপদেশ দিচ্ছিলেন, তাদের উদ্দেশে ‘জাতীয় ক্রাশ’ লেখেন, ‘বিয়ের পর থেকে আমি কতটা সুখে আছি, তা আমার মুখের হাসিতেই স্পষ্ট। কয়েক বছর আগে যখন আমার জীবন কঠিন ছিল, তখন এই সমালোচকরা কেউ পাশে ছিলেন না, একমাত্র বিজয়ই আমার পাশে ছিল।’

নিজেদের যোগ্যতায় গড়া এই সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির অযাচিত উপদেশ যে তারা একদমই বরদাশত করবেন না, তা এ তারকা দম্পতি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন।