Home আঞ্চলিক খুলনায় ধর্ষিতার মামলা না নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে

খুলনায় ধর্ষিতার মামলা না নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে

140

স্টাফ রিপোর্টার।।

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার ওসির বিরুদ্ধে ধর্ষিতার মামলার না নেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে। 

জানাগেছে শিরোমনি এলাকার ওই  নারী (১৯) কে রনি নামক  বিজিবি সদস্য বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সর্ম্পক গড়ে তোলে । বর্তমানে ওই নারী দুই মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়লে রনিকে বিয়ের চাপ দিলে রনি  বিয়ে করতে অস্বীকার করে এবং ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

ভুক্তভোগীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে খানজাহান আলী থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে তাদের থানা থেকে বের করে দেয়।  আগেও স্থানীয় এক ট্রাক ড্রাইভারের ধর্ষনের শিকার স্কুলছাত্রী ওই থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে স্কুলছাত্রীকে থানা থেকে বের করে দেন। এ ব্যাপারে জানতে চাইলে খানজাহান আলী থানার ওসি থানা থেকে বের করে দেয়ার অভিযোগ সত্য নয় উল্লেখ করে বলেন, ভুক্তভোগী খুমেকের ওসিসিতে ভর্তি আছে।