খবর বিজ্ঞপ্তি।।
প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল মঙ্গলবার। এ উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।











































