খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস প্রতিরোধে খুলনার বিভিন্ন সড়কে ও গুরুত্বপূর্ন স্থানে জীবাণুনাশক পানি স্প্রে করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স । রবিবার ২৯ মার্চ সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গাড়িযোগে এ জীবানুনাশক পানি স্প্রে করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগের উপ পরিচালক মোঃ আকরাম হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা খুলনার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন এলাকায় জীবাণুনাশক মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু করেছি ।











































