রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
রামপালে করোনার কারনে কাজ বন্ধে কর্মহীন শ্রমিকদের মাঝে চাল ডাল সহ নিত্যপন্য বিতরন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক । রোববার (২৯ মার্চ) সকাল ১০ টায় রামপাল ডাকবাংলোতে করোনার প্রভাবে কর্মহীন শ্রমিক ও গরীব লোকজনের মাঝে এসব নিত্যপন্য বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন,রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকমীবৃন্দ।











































