Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

96

আশাশুনির মানিকখালী সেতু ভার্চ্যুয়ালী উদ্বোধন করলেন ওবায়দুল কাদের এমপি

গোলাম মোস্তফা, আশাশুনি প্রতিনিধি ।।

 আশাশুনির মানিকখালী সেতু ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুভ উদ্বোধন করা হয়েছে। বিবার (১৪ সভেম্বর) বেলা ১১ টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মানিকখালী সেতু নির্মানসহ আশাশুনি পাইকগাছা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় খোলপেটুয়া নদীর উপর নির্মীত মানিকখালী সেতু নির্মান কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের ২৫ মে। ৩০৪.৫১ মিটার দৈর্ঘ্য ও ১০.৩ মিটার প্রস্থ সেতুটি নির্মান করা হয়েছে ৩৭ কোটি টাকা ব্যয়ে। সেতু নির্মান কাজ সমাপ্ত হয় ২০১৯ সালের ২৫ মে।

জাতীয় পর্যায়ে ভার্চ্যুয়াল পদ্ধতিতে উদ্বোধন কার্যক্রম শেষ হলে সেতুর ফলক উন্মোচন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। ফলক উন্মোচনকালে উপস্থিত সমাগত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, মানিকখালী নদীর কারনে উপজেলার ৫টি ইউনিয়নের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগে বিপত্তি ছিল। সেতুটি নির্মীত হওয়ায় ঐ ৫টি ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের এবং পার্শ্ববর্তী উপজেলার মানুষের সড়ক যোগাযোগ সহজ হয়েছে। সাথে সাথে পইকগাছা হয়ে খুলনায় যাতয়াতের ক্ষেত্রে পথ কমে যাওয়ায় সময় কম লাগবে এবং ভোগান্তির অবসান ঘটলো।

সেতুটি পারপারে যানবাহনের টোল আদায় করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হাইওয়ের সড়কের অংশ হিসাবে সেতুটি নির্মান করা হলেও সেতু ব্যবহারকারীদের বড় অংশ গ্রামাঞ্চলের সাধারণ মানুষ এবং আন্তঃ ইউনিয়ন ও উপজেলায় যাতয়াতের জন্য ভ্যান, ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, মোটর সাইকেল ব্যবহার করে এসব মানুষ দিনে অসংখ্যবার সেতু পারাপার হয়ে থাকে। তাদের থেকে টোল আদায় করায় তাদের পক্ষে সেতু ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ছে। তাছাড়া এসব ছোট যানবাহনগুলো স্বল্প ভাড়ায় যাত্রী বহনের কাজ করে থাকে। সারাদিন তাদের ১/২ শত টাকা আয় হলেও সেতু পারাপারে অর্ধেক টাকা টোল দিয়ে তাদের হাতে সংসার চালানোর মত টাকা থাকেনা। এজন্য সেতুটিতে টোল আদায় বন্ধ করার দাবী জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, উপ সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদিস চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে এসএসসি ও দাখিল: পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ৫৪ জন

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনি উপজেলায় ৩ হাজার ৮ শত ৫৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।

রবিবার (১৪ নভেম্বর) মাধ্যমিকের ৫টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৫ জন অনুপস্থিত এবং দাখিলের ২টি কেন্দ্রে কোরআন মাজিদ ও পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ৫০ জন অনুপস্থিত থাকায় সর্বমোট ৫৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলার ৫টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২৮৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে ১ম দিন কেবলমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষা হওয়ায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিল। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৯৬ জনের সবাই উপস্থিত ছিল, বড়দল কলেজিয়েট স্কুলে ৭টি প্রতিষ্ঠানের ৫৭ জনের মধ্যে ১ জন, দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্রে ৮টি প্রতিষ্ঠানের ৮১ জনের মধ্যে ১ জন ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ৪০ জনের মধ্যে ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আশাশুনিতে সমমান তথা দাখিল পরীক্ষা দু’টি কেন্দ্রে পরীক্ষার্থী ৯৮৭ জন। কেন্দ্র দু’টির মধ্যে আশাশুনি আলিয়া মাদরাসা কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠানের ৬৬৬ জনের মধ্যে ৪৪ জন অনুপস্থিত ছিল এবং গুনাকরকাটি কামিল মাদরাসা কেন্দ্রে ১০টি প্রতিষ্ঠানের ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিল।

কুল্যা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উদ্যোক্তাকে মারপিট ও ভাংচুরের অভিযোগ ১৫ দিনেও তদন্ত হয়নি

আশাশুনি প্রতিনিধি

 আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাকে মারপিট ও ল্যাপটপসহ অন্য সরঞ্জামান ভাংচুর ও মালামাল তছনছ করার অভিযোগের তদন্ত ১৫ দিনেও সম্পন্ন হয়নি।

অভিযোগে প্রকাশ, কুল্যার বাহাদুরপুর গ্রামের আঃ খালেক গাজীর পুত্র রবিউল দীর্ঘ ১০/১২ বছর ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্রে কাজ করে আসছেন। ইউনিয়ন পরিষদের কাজকাম ও সরকারি কাজের পাশাপাশি জন্ম নিবন্ধনের আবেদন ফরম পুরনের কাজ তাকে করতে হয়। জন্ম নিবন্ধনের আবেদন ফরম পুরন কাজে তার কিছু টাকা আয় হয়ে থাকে। সরকারি ভাবে তাদেরকে নির্দিষ্ট অর্থ গ্রহনের নির্দেশনা রয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী বিভিন্ন সময় তার কাছে টাকা দাবী করে আসছিলেন। ১৫ দিন পূর্বে উদ্যোক্তা চেয়ারম্যানকে ৫০০০ টাকা দেন। ৩০ অক্টোবর চেয়ারম্যান তাকে বাড়িতে ডাকিয়ে নিয়ে টাকা দাবী করেন। উদ্যোক্তা চেয়ারম্যানের ভয়ে কোন প্রতিবাদ না করে ১ অক্টোবর টাকা দিতে রাজি হন। চেয়ারম্যান তাতে সম্মত হলেও পরবর্তীতে দুপুর ১২ টার দিকে পরিষদে গিয়ে তথ্যসেবা কেন্দ্রে ঢুকে অতর্কিতে রবিউলকে এলোপাতাড়ী মারপিট, কিলঘুষি দিতে থাকেন এবং ল্যাপটব, প্রিন্টার, কিবোর্ডসহ কম্পিউটারের বিভিন্ন সরঞ্জাম ভাংচুর ও আছড়ে ফেলেন। প্রয়োজনীয় কাগজপত্র তছনছ ও ছুড়ে ফেলে দেওয়া হয়। এখানে কাজ করতে হলে প্রতি মাসে টাকা দিতে হবে বলে হুশিয়ার করা হয়।

এসময় মহিলা মেম্বার শামিমা সুলতানা কুইনসহ অনেক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। এব্যাপারে উদ্যোক্তা রবিউল ইসলাম বাদী হয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত কমিটি উভয় পক্ষকে নোটিশ করলে বাদী হাজির হলেও চেয়ারম্যান সময় প্রার্থনা করেন। এদিকে চেয়ারম্যান তথ্যসেবা কেন্দ্রে তালা আটকে দিয়ে রবিউলকে সেখানে ঢুকতে নিষেধ করে দিয়েছেন। ফলে গরীব অসহায় রবিউল দীর্ঘকাল এখানে কাজ করার পর তার কাজ বন্ধ করে দেওয়ায় সংসারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি হিসাবে চরম বিপাকে পড়েছেন। এবং অন্য কাউকে দিয়ে ভবনের নিচের কক্ষে কাজ করানোর মাধ্যমে তার রুটিরুজিতে আঘাত করার ব্যবস্থা করা হচ্ছে। তার আকুতি তাকে কাজ করার অনুমতি দিয়ে তার বৃদ্ধ পিতাসহ সংসারকে সচল রাখার ব্যবস্থা করা হোক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও তদন্ত কর্মকর্তা মোঃ বাকী বিল্লাহ সাংবাদিকদের জানান, তদন্তের জন্য দিনধার্য ছিল, কিন্তু বিবাদী চেয়ারম্যান সময় নেওয়ায় তদন্ত সম্পন্ন করা যায়নি। পুনরায় বাদী বিবাদীকে নোটিশ দিয়ে তদন্ত সম্পন্ন করা হবে।

বুধহাটায় ভিটেবাড়ি জবর দখলে বাধা, আহত-৩

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির বুধহাটা ইউনিয়নে ভিটেবাড়ি জবরদখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। শনিবার ইউনিয়নের নৈকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নৈকাটি গ্রামের মৃতঃ রহিম সরদারের ছেলে সিরাজ দিং এসএ ৮৫ খং, ১৬ দাগে (আরএস ৬৭ খং) পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১১ শতক জমিতে বসতঘর, রান্নাঘর নির্মান করে বসবাস করে আসছেন। সেখানে গাছগাছালি, ফসলাদি চাষ করে থাকেন। জমির প্রিন্ট পর্চা তাদরে নামে ও চেকদাখিলা কেটেছেন। এক বছর আগে এসএ ৯১ খং, ১৭ দাগে ক্রয়কৃত সাড়ে ৪ শতক জমি ও পৈত্রিক সূত্রে প্রাপ্ত এক শতক জমিতে নতুন ঘর বেধে সেখানে তারা বসবাস করছেন। তার পুত্র সজিব হোসেনকে পুরনো ভিটেবাড়িতে নতুন করে ভাল ঘর করে দেওয়ার প্রস্তুতি নিয়েছে।

কিন্তু প্রতিবেশী মৃত বাবর সরদারের পুত্র আনছার ও জুলবাক্কার, আনছারের পুত্র ইদ্রিস, স্ত্রী বুলি খাতুন পুরনো বাড়ির জমি দখলের ষড়যন্ত্র করে আসছিল। এরই অংশ হিসাবে তাদের ঘরের বারান্দা কেটে দেওয়া, গাছগাছালি ও ফসল চুরি করাসহ নানা ভাবে অত্যাচার করতে থাকে।

এক পর্যায়ে তারা (জরিনা খাতুন স্বামী নজর উদ্দিন গাজী) সিঃ সহকারী জজ আদালতে (আশাঃ) ৯/০৮ নং মামলা করেন। মামলায় তাদের পক্ষে রায় হলে সিরাজ দিং আপীল করেন। আপীল মামলা নং ৫৯/১৬। বিজ্ঞ আদালত আপীল মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ সহকারী জজ আদালত, আশাশুনির দেং ৯/০৮ নং মামলার রায় ও ডিগ্রীর পরবর্তী কার্যক্রম স্থগিত করেন।

কিন্ত ষড়যন্ত্রকারী আনছার দিং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজ দিং এর ভিটেবাড়িতে জবর দখলের চেষ্টা করতে থাকে।

গত ১৩ নভেম্বর তারা ভিটেবাড়িতে ঢুকে গাছগাছালি ও নেটবেড়া ছিড়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাদের হামলায় সিরাজসহ ৩ জন আহত হয়।

এব্যাপারে তারা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও আদালতের সহযোগিতা কামনা করেছেন।

ডুমুরিয়ায় মেম্বরকে জখমের ঘটনায় চেয়ারম্যানকে আসামী করে মামলা : আটক –৯

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে নব-নির্বাচিত ইউপি সদস্যসহ ৯ জনকে জখমের ঘটনায় চেয়ারম্যান সহ ২০ জনকে এজাহার নামীয় আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলামের ভাই আতাউর রহমান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায়  ৯ আসামীকে আটক করে জেল-হাজতে প্রেরন করেছে পুলিশ। এদিকে পরাজিত প্রার্থীদের প্রতিহিংসার তান্ডবে বিজয়ী প্রার্থীদের অনেক নেতাকর্মী মারমিট ও মিথ্যা মামলার ভয়ে আতংকে রয়েছে বলে জানান ওই ইউপি সদস্য ও নব-নির্বাচিত চেয়ারম্যান। মামলার বিবরনী সূত্রে জানা যায়, ঘটনার দিন গত শুক্রবার সকালে সাহস ইউনিয়নে ১নং ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে সিরাজ সরদার ও তালা প্রতীক নিয়ে তার আপন চাচাতো ভাই শহিদুল ইসলাম প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনের পরদিন বিজয়ী সদস্য সিরাজ সরদার কর্মী সমর্থক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এসময় পরিকল্পিত ভাবে পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম চেয়ারম্যান শেখ জয়নাল আবেদীনের হুকুমে চাইনিজ কুড়াল,দা,লাঠিসোটা হাতে থাকা ২০/২৫ জনের একটি বাহিনী নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে সদ্য নির্বাচিত ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম(৪৫), আলমগীর সরদার(৩৫), আজাহারুল সরদার(৪৫), জামিনুল সরদার(৩৮), আলী আহম্মদ গাজী(৪০), আব্দুল আজিজ শেখ(৬০), পঞ্চানন দাস(৫৫) ও সুভাষ দাস (৩৪) রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৯ আসামীকে আটক করে পুলিশ। এরপরও থেমে নেই নির্বাচনোত্তর সহিংসতা,পুলিশী কড়া নজরদারী রয়েছে এমনটি উল্লেখ করে নব-নির্বাচিত চেয়ারম্যান মোল্যা মাহবুবুর রহমান বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরাজিত প্রার্থীদের কর্মী সমর্থকরা উচ্ছৃংখল ও মারমুখী আচরন করছে। এছাড়া নিজেরাই গা-হাত-পা কেটে,আবার নিজেদের ঘরে আগুন দিয়ে অন্যের উপর দোষ চাপানো ও মিথ্যা মামলার ফন্দি এটে বেড়াচ্ছে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, নির্বাচনোত্তর সহিংসতা এড়াতে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন ইউনিয়নে পুলিশিং টহল অব্যাহত রয়েছে। কোন অবস্থায় সহিংসতা ঘটাতে দেয়া হবে না।

ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম আসর শুরু হয়েছে। বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের নামে এই টুর্নামেন্টের আয়োজক আট্টাকা স্পোর্টিং ক্লাব। শনিবার বিকালে উপজেলার আট্টাকা কে.আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধনী খেলায় ফকিরহাট অগ্রনী ক্লাবকে ১-০ গোলে বাগেরহাট মুসলিম স্পোর্টিং ক্লাব পরাজিত করে। টুর্নামেন্টে বিভিন্ন জেলা উপজেলার মোট ১২টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মানসা-বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী মো. ফিরোজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এসময় ফকিরহাট স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন টিপু, পিলজঙ্গ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, লখপুর ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা ও শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম ওমর প্রমূখ। দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মানুষ। আগামী ২৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

দাকোপের বানীশান্তায় কৃষি জমিতে পশুর নদীর ড্রেজিং এর বালু ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপের বানীশান্তা বাজারে রবিবার বিকাল ৪ টায় এলাকার জমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন মোংলা বন্দর কর্তৃক বানীশান্তা ইউনিয়নের আমতলা, ভোজনখালী, ঢাংমারী, খেজুরিয়া গ্রামের ৩০০একর কৃষি জমিতে পশুর নদীর ড্রেজিং এর বালু ফেলে কৃষি জমি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বানীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুদেব রায়। তিনি বলেন অনৈতিক বালু ভরাটের বিরুদ্ধে যা যা করনীয় সব কিছুই তিনি করবেন। তিনি সর্ব সাধারণকে আন্দোলন সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, ইউপি সদস্য ফিরোজ আলী খাঁ, এনায়েত শরীফসহ এলাকার সকল সুধীজন প্রমুখ।

বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যু বার্ষিকীতে নগর যুবলীগের দোয়া মঙ্গলবার

খবর বিজ্ঞপ্তি।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ভাই, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বিসিবি পরিচালক শেখ সোহেল, শেখ জালালউদ্দিন রুবেল, শেখ বেলালউদ্দিন বাবু এর মাতা এবং শেখ সারহান নাসের তন্ময় এর দাদী বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকী ১৬নভেম্বর’২১ মঙ্গলবার। দিনটিতে মরহুমা বেগম রাজিয়া নাসের এর আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। ১৬নভেম্বর’২১ তারীখ, মঙ্গলবার বাদ যোহর নগরীর ৩১টি ওয়ার্ডে দোয়ার আয়োজন করা হয়েছে। নগরীর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ এই দোয়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নগর ও থানা যুবলীগের নেতৃবৃন্দদের তার নিজ নিজ এলাকার মসজিদ গুলোতে দোয়ার আয়োজনে ওয়ার্ড যুবলীগকে সহযোগিতা করা ও দোয়ায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।

সভাপতি শেখ ফারুক, সম্পাদক জাহিদুল :খুলনা জেলা ব্লাড ব্যাংকের কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি :

স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা জেলা ব্লাড ব্যাংক ২০১৭ সালের ৩ জুন আনুষ্ঠানিক ভাবে যাত্রা করে, এবং তারই ধারাবাহিকতায় ৯টি উপজেলায় সাংগঠনিক কমিটি গঠন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করে আসছে। করোনার মাঝেও রক্তদান করে জীবন বাঁচাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রক্তযোদ্ধারা। খুলনা জেলা কমিটি ও ৯টি উপজেলার সাংগঠনিক কমিটির মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য খুলনা জেলা ব্লাড ব্যাংকের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা এস এম মনিরুল হাসান বাপ্পী, উপদেষ্টা যথাক্রমে এস এম শামিম কবির, এহতেশামুল হক শাওন, মোহাম্মদ নুরুজ্জামান, মিরাজুর রহমান মিরাজ, শেখ নাদিমুজ্জামান জনি, আজগর হোসেন সাব্বির, জি এম রাসেল ইসলাম, পরিতোষ কুমার, ডাঃ হাফেজ মাছুম বিল্লাহ, গাজী মোঃ শহিদুল ইসলাম, মঈনুর রহমান মঈন, মাওলানা শাহারুল ইসলাম, আছাফুর রহমান আশিক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ বাহারুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন।

সভাপতি শেখ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও বাবু সরদার কে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটিতে সহ-সভাপতি সোহরাব হোসেন, এস এম মেহেদী হাসান, জব্বার মোহাম্মদ, রাকিব উদ্দিন, মোঃ নাসির উদ্দীন, মোঃ রায়হানুল ইসলাম রুবেল, মোঃ নাজমুল হুদা, প্রীতিষ কুমার রায়, শেখ মুরাদ, মোঃ বখতিয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম সরদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন বাবু, মোঃ ইলিয়াস টিটু, মোঃ ইউনুস, এমদাদুল হক, মোঃ ফারুক মোল্লা, মোঃ মনির আহমেদ, মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ সেলিম রেজা, কাজী জাকারিয়া, খায়রুল রাজু, মোঃ আজিজুল ইসলাম শান্ত, মোঃ তারিকুল ইসলাম, মোঃ ইসরাঈল, মোঃ পারভেজ শান্ত, মোঃ সবুজ গাজী, মোঃ সালমান, নয়ন সরকার, মোঃ মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ বাপ্পি, মোঃ রিয়াজ ইসলাম, ইমরান কবির টিপু, মোঃ নাঈম হাজরা, পল্লব বিশ্বাস, মোঃ পলাশ, মোঃ মেহেদী হাসান খান, দপ্তর সম্পাদক মাহমুদ গাজী, সহদপ্তর সম্পাদক নোমান কবির অপু, কৌশিক সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা খাতুন, মুর্শিদা ফারুক নীলা, পিংকি খাতুন, যুব বিষয়ক সম্পাদক জনক গাইন, সহ যুব বিষয়ক সম্পাদক আজিজুল সানা, আলিফ খাঁ, প্রচার সম্পাদক আল শাহরিয়ার শাহেদ রাতুল, সহ-প্রচার সম্পাদক

ফাহিমুল হক অন্তুু। এছাড়া সদস্য হিসেবে সকল রক্তদাতাদের রাখা হয়েছে। যে কোন গ্রুপের রক্তের প্রয়োজনে মোবাইল ০১৯২০৫৮৭৭৩৬, ০১৯১০৬৭৩৩৭৯ (২৪ ঘন্টা পাশে আছি)।

স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা জেলা ব্লাড ব্যাংকের আহবান আপনারা স্বেচ্ছায় রক্ত দানে এগিয়ে অসুন। কারন, নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়। নিয়মিত রক্ত দিলে কোলস্টেরলের মাত্রা কমে যায়। কোলস্টেরল যে কতটা ক্ষতিকর তা বলার অপেক্ষা রাখে না। কোলস্টেরল বেশি হলে রক্তনালিতে জমে রক্তনালি সংকুচিত হয়। এতে রক্ত চলাচল বিঘিœত হয়ে দেখা দেয় হার্ট অ্যাটাকসহ অন্যান্য হৃদরোগ, স্ট্রোক। নিয়মিত রক্তদান করলে এগুলো থেকে রক্ষা পাওয়া যেমন সম্ভব, তেমনি দেশে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে ও রক্তের অভাবে মারা যাওয়ার সংখ্যাও কমে যাবে।

  আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বরদের মশিয়ালীবাসীর শুভেচ্ছা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

 নবনির্বাচিত ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড এর নবনির্বাচিত মেম্বর এস.এম বখতিয়ার পারভেজ ও সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মশিয়ালী ১,২ ও ৩ নং ওয়ার্ডবাসী। ১৪ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় মশিয়ালী মিনাবাজার এলাকায় আনন্দ মুখর পরিবেশে তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মোল্যা আইউব হোসেন, সরদার ফজলুর রহমান, মোঃ আলম সরদার, মোঃ বাবুল রেজা, কাজী আজাদুর রহমান হিরোক, কাজী মঊনুল কবীর, এনামুল হক লিটন, মোঃ মোজাম্মেল হক, আনোয়ার সরদার, সরদার নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, আমিরুল ইসলাম, আব্দুস সালাম গাজী, মনির আকুন্জি, শাহিনুর রহমান,আব্দুল আলী ইউনুস হোসেন সহ এলাকার মুরুব্বী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ। এদিকে গিলাতলা আদর্শ যুব পর্যদ এর পক্ষ থেকে আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন আদর্শ যুব পর্ষদের সভাপতি শেখ আল আমিন, সাধারণ সম্পাদক মুক্ত খান, সরদার সালেহ আহম্মেদ শেখর, খান আব্দুল হালিম, শেখ মোহাম্মাদ আলী, শাহিন খান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ আমির খান, মোঃ বোরহান, মোঃ মিন্টু খান, খান মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, হেমায়েত, রবিউল ইসলাম, রুবেল, সাইফুল ইসলাম, আরিফ খান, মহসিন, গাজী রিপন হোসেন, মাহাবুব, আমিরুল, নাহিদ, ইমন সহ যুব পর্ষদের সকল সদস্যবৃন্দ।

রূপসায় সাংবাদিকের বাড়িতে হামলা ও মারপিটের ঘটনায় মানববন্ধন

রূপসা (খুলনা) প্রতিনিধি

খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সাংবাদিক এইচ এম রোকনের বাড়িতে হামলা ও মারপিট করার প্রতিবাদে রূপসার কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে গত ১৪ নভেম্বর দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এইচ এম রোকন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গত ১১ নভেম্বর নির্বচনের দিন তার বাড়ি ঘেরাও করে কতিপায় মুখোষ ধারি লোকেরা হুমকি-ধামকি দিতে থাকে। কোন উপয়ান্ত না পেয়ে তার সহযোগী সাংবাদিকদের খবর দিয়ে তাদের দ্বারা সু-কৌশলে জীবন বাচানোর তাগিদে বাড়িতে পরিবার রেখে পালিয়ে খুলনা শহরে চলে যায়। নির্বাচনে জিতেই পরের দিন (গত ১২ নভেম্বর) সকালে আইচগাতি ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুলের ভাই আরিফুজ্জামান লিটনের নেতৃত্বে ৪০/৫০ জন সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাংচুর করতে থাকে। এ সময় তার স্ত্রী জুই ও ভাইয়ের স্ত্রী (ভাবী) বাধা দিলে তাদেরকে মারপিট করে আহত করে। এ ঘটনায় রোকন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ও ২৫/৩০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা আসামী করে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৬, তাং-১২/১১/২১ইং। থানা পুলিশ ইউপি চেয়ারম্যানের ভাই লিটনকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ক্লাবের উপদেষ্টা আ. মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীরে সহ-সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম,

সোনালী স্বপ্ন ডট কম পত্রিকার সম্পাদক রবিউল ইসলাম তোতা,ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম আসাদুজ্জামান,

আজকের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম হারুন অর রশিদ,

  সহ-সভাপতি মুরশীদ আলী, ক্লাবের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক শেখ, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ফ,ম, আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আ. মজিদ শেখ, দপ্তর সম্পাদক চন্দন ভট্টাচায্য, প্রচার সম্পাদক  মো. মোশারেফ শেখ, ক্রীড়া সম্পাদক নাজিম সরদার, ইউসা মোল্লা, মিলন সাহা, আজিজুল ইসলাম, দেশ সংযোগ পত্রিকার মো. শহিদুল ইসলাম, আবুল কালাম বাবু, ফিরোজ শেখ, শাহরিয়ার মানিক, কামরুজ্জামন জুয়েল, ডালিম শেখ, এইচ এম মনি, জাহাঙ্গির মোল্লা প্রমূখ।

শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট:কাশিপুর একাডেমী ও এলফাবেট স্পোর্টিং ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে জয় পেয়েছে কাশিপুর ক্রিকেট একাডেমী ও এলফাবেট স্পোর্টিং ক্লাব। গতকাল রবিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কাশিপুর ক্রিকেট একাডেমী ১১৭ রানের বিশাল ব্যবধানে সাউথ সিটি স্পোর্টিং ক্লাবকে ও দ্বিতীয় ম্যাচে এলফাবেট স্পোর্টিং ক্লাব ২ উইকেটে ইয়ং জনতা ক্রীড়া চক্রকে পরাজিত করে।

দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে কাশিপুর ক্রিকেট একাডেমী দ’টি অর্ধশত ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের হয়ে ৫৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৬০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তাসিন। ২৫ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫০ রান করেন ইমরান। এছাড়া ১৯ রান করেন নূর। সাউথ সিটি স্পোর্টিং ক্লাবের হয়ে একটি করে উইকেট নেন শাহরিয়া, প্রান্ত, অর্ঘ ও হাসনাত। জবাবে ব্যাট করতে নেমে সাউথ সিটি স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৫০ রান তুলতে সমর্থ হয়। দলের হয়ে একমাত্র দুই অংকের কোটায় ১১ রান করেন প্রান্ত। বিজয়ী দলের হয়ে অধিনায়ক সৈকত ১৬ রান খরচায় নেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন মর্ম ও তালহা। দারুণ ব্যাটিংয়ে বিজয়ী দলের তাসিন জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ইয়ং জনতা ক্রীড়া চক্র নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান আফির সর্বোচ্চ ৪২ রান করেন। ৬১ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে এ রান করেন তিনি। ৩১ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানে অপরাজিত থাকেন সাজিদ। এলফাবেটের হয়ে জিসান ও ইমরান একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এলফা্েট স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন জিসান। এছাড়া ইমরান ১৯, আলভী ১৩ রান করেন। প্রতিপক্ষের আফির ৩টি এবং অপন ও নাদিম ২টি করে উইকেট নেন। বিজয়ী দলের জিসান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার জেতেন।

চলতি মাসেই শুরু হচ্ছে খুলনার শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম

তথ্য বিবরনী।।

চলতি নভেম্বর মাসের ২০ তারিখ বা কাছাকাছি সময়ে খুলনার শিক্ষার্থীদের ফাইজারের তৈরি করোনা টিকা দেওয়া শুরু হবে। প্রাথমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

আজ (রবিবার) বিকালে খুলনা জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসকল সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, এইচএসসি পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার্থীদের প্রথম ডোজ টিকাদানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফাইজারের টিকা যেহেতু বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে দিতে হয় তাই এ বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। টিকাকর্মীদের প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয় খুলনা সিটির মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত জয়গা বাছাই করে কয়েকটি কেন্দ্র স্থাপন করা হবে যেখান থেকে শুধু শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরিধাণে জনসচেতনতা বাড়াতে প্রচার, মোবাইলকোর্ট পরিচালনাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ, খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার হুদা বাকড়ি গ্রামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। রোববার দুপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের সহযোগিতায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন । এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, ফিল্ড ফেসিলেটেটর নাজনীন সুলতানাসহ অন্যান্যরা।

জানা যায়, সদর উপজেলার হুড়া বাকড়ি গ্রামের হাসমত শিকদারের মেয়ের সাথে শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামের পিকুলের ছেলে সাগরের বাল্য বিবাহের আয়োজন করা হয়।

শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আমরা বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করি। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় একটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। মেয়েটি বর্তমানে পানামি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার এসএসসি পরীক্ষা পাশ পর্যন্ত যাবতীয় লেখাপড়ার খরচ বহন করবে শিশু নিলয় ফাউন্ডেশন।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন জানান, ১৮ বছরের আগে ওই ছাত্রীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন ভুক্তভোগি পরিবারটি। তিনি আরও জানান, বাল্য বিবাহ প্রতিরোধে সদর উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রেখেছেন।

ফকিরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন অতিবাহিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে সারাদেশে ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা রবিবার থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ও নকলমুক্ত সুষ্টু সুন্দর পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কার বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,  পরীক্ষার প্রথম দিনে ৪টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে এসএসসিতে ৩জন দাখিলে ৮জন ও এসএসসি ভোকেশনালে ১২ জন। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অভিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস সহ বিভিন্ন কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, ফকিরহাটে এবার চার কেন্দ্রের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৯২৪ জন। এর মধ্যে মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০১জন, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও তার ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০জন, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯১জন (করিগরি) এবং ফকিরহাট কারামাতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ২১২জন।

ফকিরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন অতিবাহিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে সারাদেশে ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা রবিবার থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ও নকলমুক্ত সুষ্টু সুন্দর পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। কোথাও কোনো বহিষ্কার বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,  পরীক্ষার প্রথম দিনে ৪টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে ২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এর মধ্যে এসএসসিতে ৩জন দাখিলে ৮জন ও এসএসসি ভোকেশনালে ১২ জন। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস সহ বিভিন্ন কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উল্লেখ্য, ফকিরহাটে এবার চার কেন্দ্রের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৯২৪ জন। এর মধ্যে মূলঘর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও এর ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০১জন, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও তার ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০জন, সাকিনা আজহার টেকনিক্যাল কলেজে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯১জন (করিগরি) এবং ফকিরহাট কারামাতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ২১২জন।

সুন্দরবনের খালে মাছ শিকারের প্রস্তুতিকালে আটক ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন খালে অবৈধভাবে কীটনাশক দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ জাল, দুই বোতল কীটনাশক, কাঁকড়া ধরার আঁড়কলসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের লতিফ খাঁ এর ছেলে সাদ্দাম খাঁ (২৭) এবং একই এলাকার ওয়াহেদ শেখের ছেলে ইয়াসিন শেখ (৩০)।

চাঁদপাই রেঞ্জের  সহকারী স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, ‘সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নিষিদ্ধ জাল, দুই বোতল কীটনাশক, কাঁকড়া ধরার আঁড়কলসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। পরে, তাদের নামে বন আইনে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতে সোপার্দ করা হয়েছে’।

রামপালে ৪ দলীয় হা-ডু-ডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নজরুল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুর ইউনিয়নের সোনাতুনিয়া দাখিল মাদ্রাসায় ৪ দলীয় হা-ডু-ডু প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে উজলকুর ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন এর সভাপতিত্বে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয় সোনাতুনিয়া দাখিল মাদ্রাসা টিম এবং রার্নাস আপ হয় দেবিপুর আদর্শ টিম। অসাধারণ দক্ষতার স্বীকৃতি স্বরুপ সোনাতুনিয়া দাখিল মাদ্রাসা টিমের পক্ষে চ্যাম্পিয়ান পুরস্কার করেন মোঃ নজরুল ইসলাম। দলের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন অধিনায়ক সুমন।

সাতক্ষীরা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির শপথ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ

সাতক্ষীরা জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটি শপথ গ্রহণ করেছে। ১৩ই নভেম্বর সকাল ১১টায় পৌর ভূমি অফিস সংলগ্ন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা  এবং ইয়াছিনুর রহমানের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করেন,সাতক্ষীরা জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল বারী, সাধারণ সম্পাদক আমিন খান চৌধুরী রনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মহসীন আলী, সহ সভাপতি কান্তিলাল সরকার, মোস্তফা মনিরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক গাজী আবু হেলাল, শেখ মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আকরাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আব্দুল মজিদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পদক জালাল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক গগন চন্দ্র মন্ডল, অর্থ সম্পাদক বাশারাত হোসেন, দপ্তর সম্পাদক এস এম ফজলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, সদস্য রফিকুল ইসলাম, আব্দুল হাই, তারক চন্দ্র মন্ডল, সিদ্দিক উল্লাহ, নাজমুল হাসান খান চৌধুরী, সঞ্জয় রায়, শেখ মুনজির আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর শহরের ইন্ডিয়ান মাশালা পার্টি সেন্টারে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পদক দুটি পদে ৪ জন ত্রিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে।  সভাপতি পদে আব্দুল বারী ৫১ ভোট পেয়ে (পরপর দুইবার) এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম ২০ ভোট সাধারণ সম্পাদক পদে আমিন খান চৌধুরী রনি ৫৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারক চন্দ্র মন্ডল ১৫ ভোট পেয়ে জয় লাভ করে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক পদে জয় লাভ করেন এস এম আকরাম হোসেন ।

বাগেরহাটে দলিল লেখকের বিরুদ্ধে জাল পর্চা-দাখিলা তৈরির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে  প্রতারণার উদ্দেশ্যে জাল পর্চা, মিউটেশন ও দাখিলা তৈরির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে শরণখোলা সাব রেজিষ্ট্রি অফিস থেকে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একের পর এক অনিয়মে অতিষ্ট হয়ে মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিষ্ট্রার বরাবর আবেদন করেছেন শরণখোলা দলিল লেখক সমিতির সদস্যরা।

শরণখোলা রেজিষ্ট্রি অফিস ও দলিল লেখক সমিতির সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ২২ সেপ্টেম্বর মোঃ আঃ রাজ্জাক হাওলাদার একটি দলিল নিবন্ধনের জন্য দাখিল করেন। কিন্তু ওই দলিলের সাথে দাখিলকৃত ৭ নং দক্ষিন রাজাপুর মৌজার এস.এ ১৪৪০ নং খরিজ খতিয়ান দাখিল করেন। দাখিলকৃত ওই খারিজ খতিয়ান শরণখোলা সাব-রেজিষ্ট্রারের সন্দেহ হয়। পরবর্তীতে ওই খতিয়ানটি সঠিক কিনা তা জানতে সহকারী কমিশনার ভূমি‘র কাছে প্রেরণ করা হয়। পরের দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার ভূমি) ওই খতিয়ানটি সঠিক নয় মর্মে প্রতিবেদন দেন। সেই সাথে দলিল লেখকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে তা জানতে চাওয়া হয়। এই চিঠির প্রেক্ষিতে দলিল লেখক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা রেজিষ্ট্রার বরাবর সুপারিশ করেন শরণখোলা উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ আবু রায়হান।

এর আগে ২০১৭ সালেও একটি দলিলেও কাগজপত্র জালিয়াতি ও ভুয়া লোককে জমির মালিক সাজিয়ে দলিল দাখিল করেছেন আব্দুর রাজ্জাক হাওলাদার। তখন আব্দুর রাজ্জাক হাওলাদারের সাথে আবুল হোসেন নামের আরেকজন দলিল লেখক ছিলেন। তখন ওই দলিল নিয়ে হইচই হলে তৎকালীন শরণখোলা উপজেলা সাব রেজিষ্টার লুৎফুন নাহার লতা আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের বিরুদ্ধে তদন্ত করেন। তদন্তের আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের অনিয়ম এবং প্রতারণার বিষয়টি প্রমানিত হয়। শরণখোলা উপজেলা সাব রেজিষ্টার লুৎফুন নাহার লতা আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের লাইসেন্স বাতিলের জন্য জেলা রেজিষ্ট্রার বরাবর আবেদন করেন।

শরণখোলা উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আঃ হাকিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ জালাল আহমেদ রুমি বলেন, দলিল লেখক আব্দুর রাজ্জাকের প্রতারণা ও অনৈতিক কাজ কর্মে শরণখোলা দলিল লেখক সমিতি খুবই বিব্রত। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সমিতির জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক জেলা রেজিষ্ট্রার বরাবর আবেদন করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে দলিল লেখক আব্দুর রাজ্জাক বলেন, আমি কোন অনিয়ম করি নাই। আমার এক সহকর্মীর সাথে আমার কিছু ভুলবোঝাবুঝি রয়েছে। তিনি এসব অভিযোগ করে বেড়াচ্ছেন।

শরণখোলা উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ আবু রায়হান বলেন, পেশাগত দায়িত্ব পালনে অনিয়ম ও দূর্নীতির অপরাধে দলিল লেখক আব্দুর রাজ্জাককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা পূর্বক পরবর্তীতে উর্দ্ধোতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

রামপালে আহত ছাত্রদল নেতা মহাকবিরের পাশে ড. শেখ ফরিদুল ইসলাম

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।

রামপালে আহত  ছাত্রদল নেতা সরদার মহাকবিরকে দেখতে যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। রবিবার বেলা ১২ টায় গৌরম্ভাস্থ মহাকবিরের বাড়িতে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় তার পাশে কিছু সময় অবস্থান করেন। উল্লেখ্য শনিবার দুপুরে বাগেরহাটে জেলা বিএনপির সভা চলাকালে দুর্বৃত্তদের আঘাতে মহাকবিরসহ ১০/১২ জন আহত হন। পরে দলীয় নেতা-কর্মীদের সাথে দলীয় কার্যক্রম আরও সুসংহত করতে গৌরম্ভা বাজারে সাংগঠনিক আলোচনা সভা করেন। ওই সময় তার সাথে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম), উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, এস, এম আব্দুল্লাহ আজমি, এনামুল হক প্রিন্স, মাহাফুজুর রহমান চিক, মুজিবর জোয়ার্দার, মোল্লা কামরুজ্জামান বাবু, আমিরুল ইসলাম কুটি, তালুকদার বদিউজ্জামান মিনা, মাহ্ফুজ আকুন্জী, শেখ আব্বাস আলী মেম্বার, লিয়াকত আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান,  সিনিয়র যুগ্ম আহবায়ক তরফদার মোতালেব হোসেন, তাতীদলের আহবায়ক সরদার বাকিবিল্লাহ, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, শ্রমিক নেতা মারুফুজ্জামান, মোংলা উপজেলা বিএনপির মাহাবুবুর রহমান মানিক, পৌর যুবদলের সদস্য সচিব এম, এ কাসেম, পৌর যুবদলের আহবায়ক রিয়াদ হোসেন, সেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক পলাশ শেখসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ ২৬ জন নেতা কর্মীকে শনিবার দুপুরে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ আটক করলে নেতা কর্মীদের মাঝে ব্যপার ক্ষোভের সৃষ্টি হয়। জেলার শত শত নেতা কর্মী মডেল থানায় ভিড় করেন। নেতার মুক্তির দাবীতে রাত সাড়ে ১২ টা পর্যন্ত রুদ্ধশ্বাস অপেক্ষার পরে ফরিদুল ইসলামসহ সকালকে পুলিশ ছেড়ে দেয়। ওই রাতে রামপালের বিভিন্ন স্থানে মশাল মিছিল বের করে ছাত্রদলের কর্মীরা। নেতার মুক্তির খবরে বিএনপি ও অংগসগঠনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।#

দাকোপের বাজুয়ায় দ্রব্যর মূল্য আকাশ ছোঁয়া, নাভিশ্বাস ক্রেতাদের

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপ উপজেলার বাজুয়াসহ পার্শ্ববর্তী হাট-বাজারে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া মূল্য বাড়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। প্রায় সকল দ্রব্যই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ অভাবনীয় কষ্টে আছেন। স্মরণকালে দ্রব্যসামগ্রীর এমন চড়া দাম কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

দাকোপ এলাকার ছোটবড় হাটবাজার গুলো ঘুরে দেখা যায়, সাধারণ মানের চাউলের দাম প্রতি কেজি-৫৫- ৫৮ টাকা। বোতল জাত সয়াবিন প্রতি লেটার ১৬০-১৬২ টাকা, আর সুপার সয়াবিন প্রতি কেজি ১৫০-১৫৩ টাকা। সরিষার তেল ২২০-২২৫ দামে বিক্রি করা হচ্ছে। দেশি মসুরি ডাল কেজি প্রতি ১০০-১১০ টাকা, আর মোটা দানা মসুরি ডাল ৮৫-৯০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। চিনি প্রতি কেজির দাম ৮০-৮৩ টাকা। এই উত্তাপ সবজি বাজারে ছড়িয়েছে। বিশেষ করে শীতকালিন শাক সবজির দাম অন্য যে কোন সময়ের চেয়ে দ্বিগুন বেড়েছে। প্রতি কেজি ফুলকপি ও ওলকপি ৮০-৯০ টাকা, টমেটা ৮০-৯০ টাকা, বেগুন ৭০-৮০,বাঁধাকপি ৪০-৫০, কাঁচালংকা ১৫০-১৬০, মূলা ৪০-৫০, কাঁচাকলা ৪৫-৫০, বরবটি ৫০-৬০, পালংশাক ৫৫-৬০, লালশাক ৩৫-৪০ টাকা দরে প্রতিকেজি বিক্রি করছে। তবে আলু, রসুন ও পেঁয়াজের দাম সহনীয় পর্যায় থাকলেও মাংসের দাম বেড়েছে। খাসির মাংস প্রতি কেজি ৮০০-৯০০, গরুর মাংস ৫৫০-৬০০, পোল্ট্রি মাংস ১৭০-১৮০ দরে বিক্রি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আগুন মূল্যে নাকাল হওয়া দিনমজুর  বাজুয়া দাশপাড়া গ্রামের জগো দাশ ও যাদব মন্ডল জানান, চাউল কেনার পর অন্য অন্য প্রয়োজনীয় সবকিছু কেনা সম্ভব হচ্ছেনা। ভীষন কষ্টে আছি। চালনা বাজারের সবজি ব্যবসায়ী সোহেল  ও বাজুয়া বাজারের ব্যাগিন সরকার বলেন, গতবারের তুলনায় এবার শীতকালিন সবজিসহ অন্যান্য শাকসবজি বাজারে আমদানি খুবই কম বলে দাম বেড়েছে। লাউডোব গ্রামের কৃষক গৌরাঙ্গ জানান, এবছর দীর্ঘ ভারি বৃষ্টিপাতের কারণে সবজি চাষে মারাত্মক ক্ষতি হওয়ায় শাকসবজির উৎপাদন কমেছে। তাই বাজারে শাকসবজির দাম এতো চড়া।

খুবির রিসার্চ এ্যাডভাইজারি কমিটির সভায় ৬২টি গবেষণা প্রকল্পের জন্য দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এ্যাডভাইজারি কমিটির ১১তম সভা আজ ১৪ নভেম্বর ২০২১ খ্রি. তারিখ রবিবার সকাল ১১টায় উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের ৭৩টি প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা করে ৬২টি গবেষণা প্রকল্পের বিপরীতে দুই কোটি ১ লাখ ৯০ হাজার টাকা অনুদান বরাদ্দ দেওয়া হয়। এটাই এযাবতকালের গবেষণা প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ। ২০২১-২২ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে গবেষণা অনুকূলে প্রাপ্ত বরাদ্দের ভিত্তিতে এসব প্রকল্পে অনুদান প্রদান করা হয়। এসব গবেষণা প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ১-৩ বছর। সভায় কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আশা প্রকাশ করেন ভবিষ্যতে গবেষণা প্রকল্পে আরও বেশি বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীণ গবেষকদের গবেষণায় নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে গবেষণায় উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। কারণ, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ গবেষণা। গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভাবনার পাশাপাশি দিক-নির্দেশনা দেওয়া হয়। তিনি গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকদের গবেষণার সাফল্য কামনা করেন।

সিডরের ১৪ বছর আজ: পাঁচ বছরেও শেষ হয়নি টেকসই বেড়ি বাঁধের কাজ, মানুষের মাঝে শঙ্কা

মোঃ আনোয়ার হোসেন, শরণখোলা (বাগেরহাট) ঃ

আজ ভয়াল সিডরের ১৪বছর। ২০০৭ সালের এ দিনে সুপার সাইক্লোন সিডর আঘাত হানে উপকূলে। ২০ফুট উচ্চতার জলোচ্ছাস আর ২৪০ কিলোমিটার গতির ঝড়ে বাগেরহাটের শরণখোলায় সে দিন সহ¯্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। পুরো শরণখোলা পরিনত হয় ধ্বংস্তুপে।

সেই বিধ্বস্ত জনপদের মানুষের একটি দাবি ছিল একটি টেকসই বেড়িবাঁধের। শুরু হয় বাঁধের দাবিতে আন্দোলন। এক পর্যায়ে সরকার শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারের ৬২ কিলোমিটার টেপকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প গ্রহন করে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পাউবোর উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) মাধ্যমে প্রায় সাড়ে ৩০০কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালের ২৬ জানুয়ারি বাঁধের কাজ শুরু হয়। চায়নার সিএইচডব্লিউই নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান বাঁধ নির্মাণের কাজ পায়। তিন বছর মেয়াদের এই কাজ ২০১৮ সালে শেষ হওয়ার কথা। কিন্তু সেই কাজ দুই দফা মেয়াদ বাড়নো হলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি।

এদিকে, কাজ চলমান থাকার মধ্যেই বলেশ্বর নদের তীরের রায়েন্দা বড়ইতলা, সাউথখালীর তাফালবাড়ী, বগী এবং গাবতলা এলাকার বেশ কয়েকটি পয়েন্টের ব্লক সরে গেছে। নদী শাসন না করায় এসব এলাকায় ভাঙনের সৃষ্টি হয়ে বাঁধের কাছাকাছি এসে গেছে।

গাবতলা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর খান, জহির খানসহ অনেকেই জানান, সরকার শত শত কোটি টাবা খরচ করে বেড়িবাঁধ নির্মান করছে। অথচ তাতে তাদের স্বস্তি নেই। নদী যেভাবে ভাঙছে যে কোনো মুহূর্তে মূল বাঁধে আঘাত করবে। এজন্য শঙ্কিত এলাকাবাসী।

দক্ষিণ সাউথখালী ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির হাওলাদার বলেন, শত শত প্রাণের বিনিময়ে আমার বেড়িবাঁদ পেয়েছি। কিন্তু টেকসই বাঁধ হয়নি। কাজের মানও খারাপ।

সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, বাঁধের কাজের মান নিয়ে অনেক অভিযোগ রয়েছে। তারপরও যা হয়েছে, নদী শাসন না হলে এই বাঁধ টিকবে না। দ্রুত নদী শাসন না করার দাবি জানাই।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত বলেন, কাজ দ্রুত বাস্তবায়ন এবং নদী শাসনের বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

সিইআইপির ফিল্ড ইঞ্জিনিয়ার মো. লাকিদুল ইসলাম বলেন, করোনা এবং বার বার দুর্যোগের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায়নি। কাজের ৯০ভাগ শেষ হয়েছে। ২০২২ সালের এপ্রিলের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী।।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বলেন, চলমান ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম দুইধাপ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে। খুলনায় নির্বাচনের দিন বৃষ্টি উপেক্ষা করে ৭৭ থেকে ৮০ শতাংশের বেশি ভোটার ভোটদান করেছেন। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে না তারাই নির্বাচনে মানুষের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলে। তিনি বলেন, অধিকতর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে কেউ যেন জনভোগান্তি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। পুণ্য¯œান ও ধানকাটার মৌসুমে অবৈধ হরিণ শিকার বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সমাজে মাদকের বিস্তার ঘটলে সকলের সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে। খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। সামাজিক শৃঙ্খলা রক্ষায় নগর ও গ্রামীণ এলাকার চায়ের দোকানগুলোতে রাতের বেলা নির্দিষ্ট সময়ের পরে টেলিভিশন সেট বন্ধ রাখার বিষয়টি ভেবে দেখা যেতে পারে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান বলেন, গত মাসে জেলায় মাদক সংক্রান্ত একশত ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সভাপতির বক্তৃতায় বলেন, অপরাধির মূল পরিচয় সে অপরাধি। রূপসার শিয়ালিতে সাম্প্রদায়িক ঘটনায় জড়িতরা অবশ্যই আইনের আওতায় আসবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি আরও জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ি এবছর হতে সুন্দরবনে কেবল সনাতন ধর্মাবলম্বীদের জন্য পুণ্য¯œান অনুষ্ঠিত হবে, রাসমেলা হবে না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত অক্টোবর মাসে ১৬০ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ১৩টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে অক্টোবর মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত সেপ্টেম্বর মাসে দায়ের হওয়া মামলা হতে সাতটি বেশি।

সভায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাস পূর্ণিমায় যেতে বন বিভাগের পাঁচটি নিরাপদ রুট নির্ধারণ

তথ্য বিবরনী।।

প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্য¯œান’ অনুষ্ঠিত হবে। পুণ্য¯œানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল নিয়োজিত থাকবে।

       অনুমোদিত পাঁচটি রুট হলো: বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলারচর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়–য়া শিবসা অত:পর শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।

পূর্ণিমা পুণ্য¯œানে কেবল তিন দিনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্কবিহীন কোন তীর্থযাত্রীকে পূণ্য¯œানস্থলে যেতে দেওয়া হবে না। অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ডস্যানিটাইজার ও হ্যান্ডওয়াস রাখা হবে।

তীর্থযাত্রীদের আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর এ তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে এবং প্রবেশের সময় এন্ট্রি পথে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। যাত্রীরা নির্ধারিত রুটের পছন্দমতো একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন এবং দিনের বেলায় চলাচল করতে পারবেন। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানো যাবে না। প্রতিটি ট্রলারের গায়ে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত সনদপত্র সাথে রাখতে হবে। পরিবেশ দূষণ করে এমন বস্তু, শব্দযন্ত্র বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যে কোন অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র, হরিন মারার ফাঁদ, কুড়াল, দড়ি বহন করা থেকে যাত্রীদের বিরত থাকতে হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন সবসময় টোকেন ও টিকেট নিজের সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলার-কে আলোরকোলে অবস্থিত কন্ট্রোলরুমে আবশ্যিকভাবে রিপোর্ট করতে হবে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ সকল তথ্য জানিয়েছেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রতি খুলনা বিএনপি: নগরীর মশক নিধনে জরুরী কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন

।।খবর বিজ্ঞপ্তি।।

মশার যন্ত্রনায় অতিষ্ট নগরবাসীর কষ্ট লাঘবে অতি দ্রুত মশক নিধনের আহবান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। প্রতি বছর মশার প্রজনন সময়ে কেন মশক নিধনের প্রয়োজনীয় প্রস্তুতি সিটি কর্পোরেশন গ্রহণ করেনি। সে সম্পর্কে সিটি কর্পোরেশনকে ব্যাখ্যা প্রদানের দাবি জানানো হয় প্রদত্ত বিবৃতিতে।

রবিবার (১৪ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্ষা মৌসুমের শেষে শীতের শুরুতে মশার উপদ্রব বৃদ্ধি পায় এজন্য প্রতি বছর অক্টোবর-নভেম্বর থেকে প্রায় বদ্ধকৃত ড্রেনের আবর্জনা সম্পুর্ণ ভাবে পরিষ্কার, সকল মজা পুকুর ও ডোবার কচুরিপনা পরিষ্কার, মশার ডিম নষ্ট করতে ড্রেনে স্প্রে করা ও উড়ান্ত মশা নিধনে কার্যকর মেশিন ব্যবহার এটিতো সিটি কর্পোরেশনের রুটিন ওয়ার্ক, এক্ষেত্রে কার গাফিলতি তা তদন্ত করে দেখার জন্য সিটি কর্পোরেশনের প্রধান কর্তাদের প্রতি আহবান জানানো হয়। 

বিবৃতিতে নেতৃবৃন্দ নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য পরিছন্ন নগরী, মশক নিধন, পয়নালী পরিষ্কার, সড়ক আবর্জনা মুক্ত করার জন্য নগরীতে বিশেষ কার্যক্রম গ্রহণ ও ড্রেন উন্নয়নের কাজ দ্রুত শেষ করে নগরবাসীকে স্বস্তিদায়ক পরিবেশ উপহারের দাবি জানানো হয়। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ। 

বিএনপির কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি খুলনায় উদ্বোধন আজ

।। খবর বিজ্ঞপ্তি।।

সরকারের হটকারী সিদ্ধান্তে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের মুল্যে বৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে বিএনপির কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচি আজ ১৫ নভেম্বর সকালে  খুলনা মহানগর ও জেলায় উদ্বোধনের মাধ্যমে শুরু হবে। 

সকাল সাড়ে ১১টায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ লিফলেট বিলি কার্যক্রমের উদ্বোধন করবেন। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান বিএনপি ও অঙ্গ দলের নেতা-কর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহবান জানিয়েছেন। 

ইশা ছাত্র আন্দোলন নেতার নানার মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম ইনামুল হাসান সাঈদ ও ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.কে নাজমুল হাসানের নানা ফকিরহাটের ভবনা গ্রাম নিবাসী আঃ মজিদ শেখ ৮৪ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন,, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর, তিনি স্ত্রী ৪ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন,,, তার মৃত্যুতে মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন এবং শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান শেখ জামিল আহমদ সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি মোহাম্মদ নাজমুস সাকিব, সম্পাদক এনামুল হাসান সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর সাইকেল র‌্যালি

 বেনাপোল (যশোর) প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টিমের একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাইকেল র্যালি নিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেন তারা।

এ উপলক্ষ্যে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভারতীয় ১৯ সদস্যের সাইকেলিং দলকে ফুল দিয়ে বরণ করে নেন যশোর সেনানিবাসের ৫৫ পদাধিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমান। দুই দেশের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করতে সেনাবাহিনীর যৌথ সাইকেল র্যালির আয়োজন করা হয়।

৫৫ পদাধিক ডিভিশনের মেজর জাকারিয়া জানান, ইন্দো-বাংলা জয়েন্ট সাইকেলিং টিম বেনাপোল আইসিপি স্থলবন্দর হয়ে ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি দল বাংলাদেশে প্রবেশ করে।

ভারতীয় সেনাবাহিনীর এ দলের নেতৃত্ব দেন কলকাতা সেনাবাহিনীর কর্নেল মোহিত সিংহ এবং বাংলাদেশের পক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মোহতাছিন হায়দার চৌধুরী।

সেনাবাহিনীর দলটি সাইকেলিং করে বেনাপোল থেকে যশোর সেনানিবাসে যান। দেশের বিভিন্ন জেলা শহর প্রদক্ষিণ করে ভারতীয় সেনাবাহিনীর দলটি আগামী ১৯ নভেম্বর সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর হয়ে দেশে ফিরে যাবে।

শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকা আত্মসাত, মিলেছে প্রমাণ

  যশোর প্রতিনিধি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে চেক জালিয়াতির ঘটনায় অবশেষে একমাস ৭ দিন পর রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। রোববার বিকেলে এই ঘটনায় অভিযুক্ত বোর্ড চেয়ারম্যান ও সচিবের কাছে রিপোর্ট জমা দেয়া হয়। তারা মন্ত্রণালয়ে রিপোর্টটি পাঠাবেন।

রিপোর্টে বলা হয়েছে, শিক্ষাবোর্ডের ৭ কোটি টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে চক্রটি। এর সাথে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, সচিব, জালিয়াত চক্রের প্রধান ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাট এলাকার বাসিন্দা আবদুল মজিদ আলীর ছেলে শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক মৃত সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে আশরাফুল আলম জড়িত। তবে মিডিয়ায় মুখ খুলছেন না তদন্ত কমিটির সদস্যরা।

গত ৭ অক্টোবর যশোর শিক্ষাবোর্ডে প্রথম জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এরপর একে একে বেরিয়ে আসে, বোর্ড থেকে ৩৬টি চেকের মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে ৭ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি নিয়ে মামলা করলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। স্বপদে থেকে তারা মামলা ও তদন্ত প্রভাবিত করেছেন বলে বোর্ডের অনেকে দাবি করেছেন। শুধু তাই নয়, অডিট ও হিসাব শাখাও পুরো বন্ধ করে দিয়েছেন।

যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ও তদন্ত কমিটির প্রধান কেএম রব্বানি জানান, আমরা জালিয়াতির প্রমাণ পেয়েছি। গতকাল ৫৮ পৃষ্ঠার রিপোর্ট জমা দেয়া হয়েছে শিক্ষাবোর্ডের সচিবের কাছে। ৩৬টি চেকের মাধ্যমে হাতিয়ে নেয়া হয়েছে ৭ কোটি টাকা। এই জালিয়াতির সাথে বোর্ডের কর্মকর্ত-কর্মচারীরা জড়িত ছিলেন। তাদের সহযোগিতায় টাকা বের করে নেয়া হয়েছে। তবে এর বাইরে তিনি কথা বলতে চাননি।

কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতায় কর্মচারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক আশরাফুল আলম এই টাকা জালিয়াতির মাধ্যমে তুলে নিয়েছেন।

১৮ অক্টোবর দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল এ বিষয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন, সচিব অধ্যাপক এএম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, প্রতারক প্রতিষ্ঠান ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক রাজারহাট এলাকার বাসিন্দা আবদুল মজিদ আলীর ছেলে শরিফুল ইসলাম বাবু ও শেখহাটি জামরুলতলা এলাকার শাহীলাল স্টোরের মালিক মৃত সিদ্দিক আলী বিশ্বাসের ছেলে আশরাফুল আলমের নামে মামলা করেন। কিন্তু এতো বড় দুর্নীতির অভিযোগের পরও বহালতবিয়তে রয়েছেন বোর্ড চেয়ারম্যান, সচিবসহ জালিয়াত চক্রের হোতারা। শিক্ষা মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে, বোর্ডের চেয়ারম্যানের অপকর্ম উল্লেখ করে তাকে অপসারণে চলতি বছরের ২৫ আগস্ট যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অ.) নাসির উদ্দিন ও যশোর-৬ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার শিক্ষামন্ত্রীর কাছে ডিও লেটার দেন। কিন্তু মন্ত্রণালয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

শিক্ষাবোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অভিযোগ করেন, দুই সংসদ সদস্য ডিও লেটার দিলেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। এখন তিনি দুর্নীতির মামলার আসামি হয়েও স্বপদে রয়েছেন। তদন্ত কমিটির সদস্য অভিযুক্তদের কাছে রিপোর্ট জমা দিয়েছেন। এই রিপোর্ট আলোর মুখ দেখবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে।

এদিকে দুদক মামলা করলেও এখনো তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়নি। ফলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মনে ঘুরপাক খাচ্ছে নানা কথা। তারা আশঙ্কা করছেন, বোর্ড চেয়ারম্যান তদবির করে আটকে দিয়েছেন তদন্ত কার্যক্রম।

দুর্নীতি দমন কমিশন যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, বোর্ডের দুর্নীতির মামলার ফাইল দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছে গেছে। সেখান থেকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। আশা করছি চলতি মাসের যে কোন দিন তদন্ত কর্মকর্তা নিয়োগ হবে।

যশোরে ৪ মাদককারবারি গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতে ও রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের ছবদার আলী মোড়লের স্ত্রী রহিলা খাতুন (৫৫), শার্শা উপজেলার বাগুড়ী মাঠপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী (৩৩), একই উপজেলার রাড়ীপুকুর গ্রামের রুস্তম আলীর ছেলে বাবু হোসেন (৩১) এবং রাড়ীপুকুর গ্রামের পঞ্চাই সরদারের ছেলে আমজেদ সরদার (৪৬)।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবির একটি টিম শার্শা থানার নাভারন কলেজে গেটের সামনে অভিযান চালিয়ে রহিলা খাতুন (৫৫) নামের মাদককারবারিকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

আরেক অভিযানে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে মুনসুর আলী ও বাবু হোসেনকে ২০০ ইয়াবাসহ আটক করা হয়।

অন্য এক অভিযানে রাড়ীপুকুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে আমজেদ সরদারকে দেড় কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।