Home আঞ্চলিক ১টিতে রদবদল ও ১টিতে নতুন মুখ: কালীগঞ্জে ১১ টি ইউপির আ’লীগের দলীয়...

১টিতে রদবদল ও ১টিতে নতুন মুখ: কালীগঞ্জে ১১ টি ইউপির আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত

36

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে আ’লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের (নৌকা প্রতিকের) মনোনয়নের তালিকা ঘোষনা করা হয়েছে। এ তালিকায় বিগত নির্বাচনের চেয়ারম্যানদের মধ্যে মাত্র ২ টিতে রদবদল হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধিদের মনোনয়ন বোডের্র সভায় খুলনা বিভাগের প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন ঘোষিত হয়। এ তালিকায় ৩ নং কোলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আয়ুব হোসেন মোল্লা এবং ৮ নং মালিয়াট ইউনিয়নে গত নির্বাচনে সতন্ত্র থেকে বিজয়ের পর আ’লীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান একরামুল হক সংগ্রামকে মনোনয়ন দেওয়া হয়নি।

গনভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত সভাতে তৃতীয় ধাপের খুলনা বিভাগের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের নৌকা প্রতিকপ্রাপ্তরা হলেন ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদুল ইসলাম ওদু, ২নং জামাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, ৩ নং কোলা ইউনিয়নের নতুন মুখ মনোয়ার হোসেন বাদশা, ৪ নং নিয়ামতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর, ৫ নং সিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দীন, ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ৭ নং রায়গ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হোসেন অপু, ৮ নং মালিয়াট ইউনিয়নের নতুন মুখ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ৯ নং বারবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক যুবলীগ নেতা আয়ুব হোসেন খান ও ১১ নং রাখালগাছী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু প্রমূখ।

তবে ,মনোনয়ন বঞ্চিতদের মধ্যে অনেকেই মনোনয়ন ফিরে পেতে গতকাল ঢাকামুখী হয়েছেন। তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন ফিরে পেতে ।