Home আঞ্চলিক বিএফইউজে’র নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটে কৌশিক’র জয়লাভ

বিএফইউজে’র নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটে কৌশিক’র জয়লাভ

7

স্টাফ রিপোর্টার।।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর নির্বাচনে সাধারণ পরিষদ সদস্য হিসেবে কৌশিক দে বাপী সর্বােচ্চ ভোট পেয়ে জয়লাভ করেছে। এ নির্বাচনে খুলনাঞ্চল থেকে ১৩৫ জন ভোটারের মধ্যে ১৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে কৌশিক দে বাপী সর্বমোট ৭০ ভোট পান। প্রাথমিক ফলাফলে এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু।

শনিবার (২৩ অক্টোবর) ঢাকাসহ দেশের ৯টি অঙ্গ সংগঠনে একযোগে বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় খুলনা প্রেসক্লাবের ইউনিয়ন কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট প্রদানের কার্যক্রম চলে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা এ ভোটগ্রহণে অংশগ্রহণ করেন। খুলনায় ১৩৫ জন সদস্য এই নির্বাচনে ৭টি পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল ৫টার পর ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম শুরু হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন পরিচালনা কমিটি প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করে।

প্রপ্ত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি পদে ওমর ফারুক, তার মোট প্রাপ্ত ভোট ৬৮। সহ-সভাপতি পদে মোজাম্মেল হক হাওলাদার প্রাথমিকভাবে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ৮৪। এদিকে মহাসচিব পদে দীপ আজাদ পান ১১২ ভোট। আর যুগ্ম মহাসচিব পদে হেদায়েৎ হোসেন মোল্লার প্রাপ্ত ভোট ৬০। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল ৬৭ ভোট পেয়ে খুলনা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হন।

সাধারণ পরিষদ সদস্য পদে কৌশিক দে বাপী। সর্বােচ্চা ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর নির্বাচিত সাধারণ সদস্য প্রার্থী হিসেবে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন হুমায়ূন কবির।

নির্বাচালন পরিচালনা করেন, খুলনা প্রেসক্লাবের ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী এবং বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।