Home আঞ্চলিক আ.লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে: এমপি বাবু

আ.লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে: এমপি বাবু

9

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য উদাহরণ। এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করে। আবহমানকাল ধরে এ দেশে সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ আচার-অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে। শারদীয় উৎসব এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন বাঙ্গালীর উৎসবে পরিনত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে এবং যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আপনারা সকলে তার জন্য দোয়া ও আশির্বাদ করবেন। তিনি যেন সুস্থ্য থেকে দেশ পরিচালনা করতে পারেন। রবিবার (১০ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরকারি অনুদান ও ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ শাহারিয়ার হক, ওসি মোঃ জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, জেলা পূজা পরিষদ নেতা অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল ও কাজল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। পূজা পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, মুরারি মোহন সরকার, শংকর দেবনাথ, সুকৃতি মোহন সরকার, বাবুরাম মন্ডল, জগদীশ রায়, সাংবাদিক বি সরকার, ¯েœহেন্দু বিকাশ, পিযুষ সাধু, উজ্জল মন্ডল, ত্রিনাথ বাছাড়, ছাত্রনেতা মৃনাল কান্তি বাছাড়, পার্থ প্রতীম চক্রবর্তী ও রায়হান পারভেজ রনি প্রমুখ। উল্লেখ্য এ বছর উপজেলায় ১৪৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।