Home আঞ্চলিক খুলনার দাকোপে হরিণের মাংসসহ ৩ যুবক আটক

খুলনার দাকোপে হরিণের মাংসসহ ৩ যুবক আটক

13

মোঃ শামীম হোসেন- বাজুয়া ।।

খুলনার দাকোপের বাজুয়াতে ৩ কেজি হরিণের মাংসসহ পুলিশের হাতে ৩ যুবক আটক হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার হরিণটানা গ্রামে। থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা গ্রামের স্থানীয় বাসিন্দা গোবিন্দ মন্ডলের বাড়িতে কতিপয় কয়েকজন যুবক গহীন সুন্দরবনের হরিণ শিকার করে মাংস বিক্রি করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে থানা পুলিশের এস আই সাফুর আহম্মেদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স তাৎক্ষনিক গত ৯ অক্টোবর শনিবার রাত আনুঃ সাড়ে ১০ টায় হরিণ টানা গ্রামে গোবিন্দ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশ ঘটনা স্থলে তল্লাশী চালিয়ে হরিণের ৩ কেজি মাংস উদ্ধারসহ মাংসের সাথে সংশ্লিষ্ট ওই গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে উৎপল মন্ডল (২৫), বনমালি মন্ডলের ছেলে চিরঞ্জিত মন্ডল (২২) ও প্রভাস মন্ডলর ছেলে সৌরভ মন্ডল(২১) কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বন আইনে মামলা রুজু করে ১০ অক্টোবর রবিবার খুলনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যাহার মামলা নং-৫।