Home আঞ্চলিক খুলনার খালিশপুরে গণধর্ষণ মামলার ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

খুলনার খালিশপুরে গণধর্ষণ মামলার ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

6

স্টাফ রিপোর্টার

খালিশপুর নিউমার্কেট এলাকার একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ মামলার আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৭ মে) মামলার তদন্ত কর্মকর্তা এসআই নিমাই কুমার কুন্ডু আসামিদের আদালতে হাজির করেন। এসময় আসামিদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ তরিকুল ইসলাম রেকর্ড করেছেন। আসামিরা হলেন খালিশপুর বঙ্গবাসী স্কুল গলির বাসিন্দা সাঈদ (৩৫), পিপলস গেট রেললাইন এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৩৫), একই এলাকার বাসিন্দা সুমন (১৮) পিপলস পাঁচতলা এলাকার বাসিন্দা নাজমুল (২০)

মামলার বিবরণে জানা যায়,  ২৫মে রাত ১০টার দিকে ইজিবাইকযোগে খালিশপুর এলাকায় খালা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ভিকটিম (২৫)নতুন রাস্তা এসে অপর একটি ইজিবাইকে ওঠে। ইজিবাইকটি প্লাটিনাম গেটের সামনে পৌঁছালে আসামিরা চালককে ধারালে অস্ত্রের মুখে জিম্মি করে চালককে নামিয়ে দিয়ে গাড়িটি পুরানো নিউমার্কেটের দিকে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৯টায় ওই মার্কেট সংলগ্ন সরকারি পরিত্যক্ত একটি ভবনে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা ভিকটিমকে রাত সাড়ে ১১টায় একটি রিক্সায় তুলে দেয়।এঘটনায় বুধবার  ভিকটিম থানায় ধর্ষণের মামলা দায়ের করেন যার নং- ২৯।