খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়ন-২১৫১ এর ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়ন (২১৫১) এর ইউনিট কমিটির সদস্যদের মধ্যে আইডি কার্ড ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর একটি আবাসিক হোটেলে খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীমুর রহমান মান্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাপাখানা শ্রমিক ইউনিয়নের পৃষ্ঠপোষক মো. মাসুদ পারভেজ হিরন, মো. রাসেল শেখ, মো. রিয়াজুল আলম মুন্সি, মো. মফিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান সুমন, মো. মেহেদি হাসান,মো. হারুনুর অর রশিদ, মো. ইউনুছ আলি, মো. রুহেল হাওলাদার, মো. ফয়সাল।
এর পূর্বে খুলনা জেলা ছাপাখানা শ্রমিক ইউনিয়নের (২১৫১) ১নং ইউনিট কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. আজিজুল হককে সভাপতি ও মো. আজগর আলীকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির ৩জন সহ-সভাপতি হলেন মো. নজরুল ইসলাম, মো. রানা, মো. রনি মুন্সি। অন্যান্য সদস্যরা হলেন, মো. রাজু, মো. হাবিবুর রহমান, মো. মিলন সরদার, মো. সুমন খলিফা, মো. জিল্লুর রহমান, মো. লিটন হাওলাদার, মো. ইমরান হোসেন, মো. গিয়াসউদ্দিন তালুকদার, মো. নুরুজ্জামান, মো. আজগর, মো. আজিজুল হক, মো. মফিজ, মো. লাল মিয়া লুলু, মো. ইউনুছ আলী, মো. মতিয়ার রহমান, মো. ইব্রাহিম সিকদার, মো. আজিম, মো. রাব্বি, মো. মনিরুজ্জামান, মো. ছোট, মো. সুমন, মো. রানা শেখ, মো. সাদেক হোসেন বাবু, মো. হাফিজ, শ্রী অনিক দে প্রমূখ।
যশোরে গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক
যশোর অফিস
যশোর চাঁচড়া ফাঁড়ি ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজা ও পনের পিস ইয়াবা দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত বাহাদুরপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে জসিম উদ্দিন ও যশোরের বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড জোড়া বাড়ির পাশের্^ ইয়াহিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আরব আলী বাচ্চুর ছেলে রায়হান।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, ৬ মে বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে জানতে পারেন এক ব্যক্তি বেনাপোল থেকে গাঁজা বহন করে নিয়ে যশোর শহরের দিকে আসছে। তিনি চাঁচড়া চেকপোস্টে শ্রমিক ভবনের সামনে অবস্থান নেন। পরে ওই যুবককে দেখে তাকে আটক করেন। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা ৫ মে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার হাইকোর্ট মোড় এলাকা থেকে রায়হান শরীফ বাধনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে রাত ১১ টার পর ১৫ পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
যশোরে দুই ছিনতাইকারীকে গণধোলাই : আটক
যশোর অফিস
সন্ধ্যারাতে শহরতলী উপশহর তেল পাম্পের সামনে দুলা ভাই ও শ্যালকের স্ত্রী ছিনতাইকারীদের কবলে পড়ে নগদ টাকা ও মোবাইল খুইয়ে পুলিশ এবং জনগনের সহায়তায় উদ্ধার হয়েছে। পুলিশ দুই ছিনতাইকারী চাঁদাবাজকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের বারান্দী মোল্লাপাড়া হান্নানের দোকানের গলি’র লাল মিয়ার ছেলে জাকির হোসেন ও শহরের ঘোপ নওদাগ্রাম বর্তমানে খালদার রোড আলিম এর বাড়ির ভাড়াটিয়া সোহান হোসেনের ছেলে রাসেল কাঞ্চন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
যশোর শহরের ঘোপ পিলু খান সড়ক ১৯৫/৪, এর বাসিন্দা আব্দুল মোনায়েমের ছেলে যশোর শিক্ষাবোর্ডের কর্মচারী মাকসুদ আল হাবিব বাদি হয়ে বুধবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত দুই চাঁদাবাজ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন,বুধবার ৫ মে তিনি ও তার সালা বউ ই ব্লক সেক্টর-৭ এর রেজাউল আমিনের স্ত্রী বীনা খাতুনকে নিয়ে শহরের দড়াটানা হতে ফার্মেসী থেকে ওষুধ কিনতে যাই। ওষুধ কিনে রিক্সাযোগে রাত সাড়ে ৮ টায় উপশহর তেল পাম্পের সামনে পৌছানো মাত্রই উক্ত দুই চাঁদাবাজ সন্ত্রাসী মোটর সাইকেল দিয়ে তাদের রিক্সার আড়াআড়ি করে গতিরোধ করে। মাকসুদ আল হাবিব ও তার সালা বউয়ের কি সম্পর্ক জিজ্ঞাসাবাদ করে। মাকসুদ আল হাবিব তাদের দু’জনের পরিচয় দেওয়ার পরও বলে তারা খারাপ কাজ করার জন্য বাইরে বের হয়েছিস। আসামীরা বিভিন্ন খারাপ ভাষায় কথা বলতে থাকে। মাকসুদ আল হাবিবের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা সন্ত্রাসী ও চাঁদাবাজ কেড়ে নেয়। এরই মধ্যে সালা বউ বীনা খাতুন মোবাইল ফোনের মাধ্যমে পুলিশকে সংবাদ দিলে জরুরী ডিউটিতে কর্মরত এসআই খায়রুল আলম,এএসআই সফিকুল ইসলাম,উজ্জল কবিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বে স্থানীয় উত্তেজিত জনতা উক্ত দুই সন্ত্রাসী ছিনতাইকারীকে গণপিটুনী দেয়। আসামীদের দখল হতে ছিনতাকইকৃত নগদ ১০ হাজার টাকা ও আসামীদের ব্যবহৃত মোটর সাইকেল পুলিশ জব্দ করে। বৃহস্পতিবার আসামীদের আদালতে সোপর্দ করে।
কবি ড. শাহনাজ পারভীনের আজ জন্মদিন
যশোর অফিস
কবি শাহনাজ পারভীনের আজ জন্মদিন। ১৯৬৮ সালের ৭ মে ফরিদপুর জেলার কামারখালীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি এম. এ (ঢা.বি), বি.এড (রা.বি) এম. ফিল.(টিআইএস) এবং পিএইচডি (ই.বি) সম্পন্ন করেছেন। তিনি কবি, গবেষক, কথাসাহিত্যিক, গীতিকার, ছড়াকার, আলোচক, সম্পাদক, সংগঠক এবং একজন শিক্ষাবিদ। তার পিতা মো. বজলুর রহমান, মাতা সামসুন্নাহার ফুল এবং স্বামী মো. শফিকুল ইসলাম। দুই কন্যা এবং এক পুত্রের সফল জননী তিনি। বৈবাহিক এবং চাকুরির সূত্রে যশোর শহরে বসবাস করছেন। তিনি তালবাড়ীযা ডিগ্রী কলেজ, যশোরে অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে কর্মরত আছেন।
সাহিত্যের প্রায় সব শাখাতেই সব্যসাচী এই লেখকের রয়েছে বিনম্র বিচরণ। সাহিত্যের পাশাপাশি গবেষণাসহ ছোটদের নিয়েও তিনি বিরামহীন লিখে যাচ্ছেন। সম্পাদনা করছেন দুটি লিটল ম্যাগাজিন। নান্দনিক ধারার সহিত্য কাগজ ‘দ্যোতনা’ এবং ছড়া বিষয়ক সাহিত্য ম্যাগাজিন ‘ছড়াঘর’। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা, শিশুতোষ সব মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২১। কাব্যগ্রন্থ: প্রদোষ বেলার চিৎকার, নারী ও বৃক্ষের কাব্য, প্রেমের কবিতা, অতল নৈঃশব্দ্য, নির্বাচিত কবিতা, সামীপ্য সুধা, মহাকাব্য: প্রমিস্ড প্রফেট; গল্পগ্রন্থ: জলপ্রপাতের জীবন্তিকা, একাত্তরের আগুন সময়, প্রবন্ধগ্রন্থ: নতুন সূর্যের আগমনী গান, মুক্তিযুদ্ধ কবিতা ও কথাশিল্প, শিক্ষার নতুন দিগন্ত; উপন্যাস: সুখপাখিদের হসপিটাল, ত্রয়ী উপন্যাস, শিশুতোষ: স্বপ্ন শুধু উড়ালপক্সিক্ষ, স্বপ্ন মেঘের সাগর বেলায়; গবেষণা: ইসলামে নারী অধিকার ও অবস্থান: প্রেক্ষিত বাংলাদেশ, কবি গোলাম মোস্তফার সাহিত্যে ইসলামী ঐতিহ্যের রূপায়ন, গবেষণা উপন্যাস: নীলনদের আখ্যান, গীতিগ্রন্থ: সূর্য ও পৃথিবীর গানসহ তাঁর রয়েছে নানাবিধ রচনা। যা ইতিমধ্যে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তার সাহিত্যকর্মের অবদান স্বরুপ তিনি দেশসহ দেশের বাইরে থেকেও নানান সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন।। তিনি বাংলাদেশ শিল্পকলা ্একাডেমীর জীবন সদস্য, যশোর পাবলিক ল্ইাব্রেরীর জীবন সদস্য আর আর এফ, যশোর এর কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ (বাকবিশিস) এর শিক্ষা ও গবেষণা সম্পাদক, শেকড়, যশোর এর উপদেষ্টা, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর এর জীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে নিয়োজিত। নজরুল চেতনায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা, কেন্দ্রীয় সংসদ, যশোর এর সম্মানিত সভাপতি নৈঃশব্দ্যের কবি ড. শাহনাজ পারভীনকে জন্মদিনের শুভেচ্ছা।
যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২
যশোর অফিস
যশোরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘরের ডেকোরেশন দেখানোর নামে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
বৃহস্পতিবার (০৬ মে) ভোররাতে শহরের খোলাডাঙ্গা উত্তরপাড়া ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন খোলাডাঙ্গার নূর আলীর ছেলে ইমামুল হক ছোট (২২) ও মৃত ওয়াজেদ আলীর ছেলে লুৎফর রহমান (৬০)।
নির্যাতিত কিশোরীর মা বুধবার (০৫ মে) কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৪ মে বেলা সাড়ে ১১টার দিকে তার মেয়েকে ইমামুল বাড়ির পাশে লুৎফর রহমানের চারতলা বাড়ির ডেকোরেশন দেখাবে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর বাড়ির মালিক লুৎফর রহমানও তাকে ধর্ষণ করে।
এ বিষয়ে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মামলা পাওয়ার পর অভিযান চালিয়ে আজ ভোরে ইমামুল ও লুৎফরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজই জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে উপস্থাপন করা হবে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহম্মেদ বলেন, এক কিশোরীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সে ধর্ষণের শিকার কি-না তা রিপোর্ট না আসা পর্যন্ত বলা সম্ভব নয়।
জেলাভিত্তিক গণপরিবহন চালু: ভোগান্তির অভিযোগ
যশোর অফিস
করোনার কারণে দূরপাল্লার বাস বন্ধ রেখে চালু হয়েছে জেলাভিত্তিক গণপরিবহন। বৃহস্পতিবার যশোরের বিভিন্ন বাসটারমিনাল থেকে জেলার মধ্যে পরিষেবা দেওয়া শুরু করেন মোটর শ্রমিকরা। তবে এ ব্যবস্থা চালুর প্রথম দিন রাস্তায় বাসের সংখ্যা ছিল অনেক কম। এছাড়া সরকারি নির্দেশনা মেনে এসব বাসে অর্ধেক যাত্রী তোলা হচ্ছে। এতে করে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।
যশোর শহরে বসবাসরত খন্দকার কৌশিক ও পরিবার পরিকল্পনা দপ্তরে কর্মরত শহিদুল ইসলাম নামে দুই যাত্রী বলেন, তারা কুষ্টিয়া যাওয়ার জন্য পালবাড়ি বসে আছেন। এখানে এসে দেখেন, বাস যাবে যশোরের শেষ সীমানা বারোবাজার পর্যন্ত। ফলে বারোবাজার থেকে ঝিনাইদহ, এরপর সেখান থেকে কুষ্টিয়ায় যেতে হবে। আগে যশোর থেকে ১২০ টাকা ভাড়া পরিশোধ করে কুষ্টিয়ায চলে যাওয়া যেত। এখন দুই দফা বাস বদল করতে হবে। ভোগান্তি ছাড়াও জনপপ্রতি খরচ হবে ৫শ’ থেকে ৬শ’ টাকা। ফলে খুব ঝামেলায় পড়েছেন বলে তারা মনে করছেন।
কাথা হয় জাহাঙ্গীর আলম, সালমা আক্তার ও মনির হাওলাদার নামে আরো তিন যাত্রীর সাথে। তারা খুলনায় যাওয়ার জন্য বেরিয়েছেন। কিন্তু বাস চলছে দক্ষিণে যশোর জেলার শেষ প্রান্ত রাজঘাট পর্যন্ত । তাদের অভিব্যক্তি, টাকার শ্রাদ্ধ তো হচ্ছেই, ভোগান্তিও বেড়েছে অনেক।
কবির হোসেন নামে এক যাত্রী বলেন, ‘আমি গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাব। কিন্তু অনেক ভোগান্তিতে পড়েছি। খুলনা হয়ে অথবা নড়াইল হয়ে যে দিক দিয়ে যাই না কেন, টাকা গুনতে হবে কয়েক গুণ বেশি। কষ্টের শেষ নেই আমাদের আমজনতার।’
যশোর উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে শাহআলম রহমান ও মানব চৌধুরী নামে দুই যাত্রী বলেন, তারা মাগুরায় যাবেন। কিন্তু বাসচালকরা বলছেন, যশোরের শেষ সীমানায় নামিয়ে দেবেন। ফলে সেখান থেকে আবার মাগুরার বাস ধরতে হবে। আসলে গণপরিবহন চালুর নামে যাত্রীদের ভোগান্তিতে ফেলা হয়েছে বলে তাদের অভিমত।
পালবাড়ি গড়াই-রূপসা পরিবহনের কাউন্টারে কর্মরত স্টার্টার লুৎফর রহমান বলেন, ‘তিন সপ্তাহ পর বাস চলাচল শুরু হয়েছে; তাও আবার জেলাভিত্তিক। এখানে আমরা ১৮ জন স্টার্টার ও আটজন কলার কাজ করি। আগে প্রতি দশ মিনিট পরপর বাস এসে চলে যেত। আর এখন এক ঘণ্টা পরপর বাস আসছে। কামাই রোজগার নেই। সংসার চলছে না। সামনে আবার ঈদ। কী করব বুঝতে পারছি না।’
পরিবহন শ্রমিকনেতা মামুনর রশিদ বাচ্চু বলেন, ‘যাত্রীদের খুলনা থেকে কুষ্টিয়া যেতে চারবার বাস পাল্টাতে হচ্ছে। যদি কেউ ঢাকা বা দূরবর্তী কোনো স্থানে যান তাহলে তো তার ভোগান্তির কোন শেষ নেই। তারপরও আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে।’
যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু বলেন, ‘মোটরশ্রমিকরা দিশেহারা হয়ে পড়েছে। যাত্রী সাধারণ অবৈধভাবে সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ঠিকই গন্তব্যে পৌঁছাচ্ছে। কিন্তু বাস চলাচল করতে যত বিধিনিষেধ। আমি মিটিংয়ে ডিসি সাহেবকে এ কথা বলেছিলাম। কিন্তু শ্রমিকের পক্ষে কাউকে পাওয়া যায় না।’
তিনি আরো বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী পরিবহন করছি। জেলার মধ্যেই বাসগুলো চলাচল করছে। তবে ভাড়া কম হওয়ায় তেলের খরচও উঠছে না। এ অবস্থায় চালকরা ফিরে এসে গাড়ি নিয়ে যেতে উৎসাহ হারাচ্ছে।’
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জেলাভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে এবং আমাদের নজরদারিতে আছে। এর বাইরে পুলিশ প্রশাসন মনিটরিং করছে। সরকারি নির্দেশনা ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু
যশোর অফিস
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আয়ূব হোসেন (৪৫) নামে এক পোল্ট্রি মুরগী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে যশোর হতে একটি ডায়াং-৫০ মোটরসাইকেলে করে চৌগাছার দিকে আসছিলেন। পথিমধ্যে চৌগাছা-যশোর সড়কের মসিয়ূর নগর মসজিদ সংলগ্ন এলাকায় সড়কের ধারে থাকা একটি গাছে ধাক্কা দিলে মারাত্মক আহত হোন তিনি। তারা তাকে উদ্ধার করে একটি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. নুজহাত বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা হাসপাতালে নিহতের ভাতিজা গ্রাম্য ডাক্তার এসএম শাহরিয়ার জানান, আয়ূব হোসেন সকালে যশোরে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে বের হোন। এরপর বাড়ি থেকে তাকে ফোন দিয়ে বলা হয় তোমার চাচা হাসপাতালে, তুমি সেখানে যাও। এখানে এসে দেখছি চাচা মারা গেছেন।
তিনি জানান, আয়ূব হোসেনের গ্রামে একটি পোল্ট্রি মুরগীর দোকান পরিচালনা করেন।
চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অনির্বান সম্পাদক আলী আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
দৈনিক অনির্বাণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলী আহমেদের আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার বাদ আছর পত্রিকার মির্জাপুর রোডস্থ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তার পরিবারের সুখ শান্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্যা, বি এল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ জাকিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি মোঃ আনিসুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, আহসানুল¬াহ কলেজের অধিক শহীদুল হক মিন্টু, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক আব্দুস সালাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, প্রেসক্লাব খুলনার মহাসচিব এহতেশামুল হক শাওন, মাসিক জাগরনী কণ্ঠে’র সম্পাদক মশিউর রহমান যাদু, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাহাঙ্গীর হোসেন মঞ্জু ও দৈনিক কালান্তর’র সম্পাদক কাজী তারিক আহমেদ, দৈনিক অনির্বাণের ব্যাবস্থাপনা সম্পাদক জামশেদ আকবর, দৈনিক অনির্বাণের বার্তা সম্পাদক কলিন হোসেন আরজু, ব্যাবস্থাপক শেখ আবুল হাসান।
দোয়া মাহফিল পরিচালনা করেন সুলতানা হামিদ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবুল হোসেন দোয়া পরিচালনা করেন। উলে¬খ্য গত ২৯ এপ্রিল স্থানীয় নার্গিস মেমোরিয়ালে তিনি ইন্তেকাল করেন ।
পাইকগাছায় ৩টি খালের খনন কাজের উদ্বোধন করলেন এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছার দেলুটি ইউনিয়নের তিনটি সরকারি খালের খনন কাজের উদ্বোধন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি গত বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করার মাধ্যমে দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া, পারমধুখালী ও জকারহুলা বদ্ধ সরকারি খালের খনন কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, দ্বীজেন্দ্রনাথ মন্ডল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।
নগর যুবলীগের ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার উদ্যোগে ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বৃহষ্পতিবার নগরীর ২৩নং ওয়ার্ডের এপিসি বিদ্যালয়ের মিলনায়তনে ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মাছুম উর রশিদ এর উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এ সময় তিনি বলেন, অসহায়, নিপড়ীত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শ। বর্তমান মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমাদের উচিত যার যার স্থান থেকে তাঁর পাশে দাঁড়িয়ে অসহায়দের সাহায্য করা। এ সময় আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিবুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, মসিউর রহমান সুমন, মুরাদ, খন্দকার মাছুম ও ছাত্রলীগ নেতা সুজন, রিয়াদ প্রমূখ। এ সময় নগরীর ১০০ জন ছিন্নমূল ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
খুলনার সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটি
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা নাট্য নিকেতন কার্যালয় মোঃ এনামুল হক মিলু মিলনায়তনে খুলনা সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোখলেছেুর রহমান বাবলু। সভা পরিচালনা করেন এ্যাড.এম এম সাজ্জাত আলী।
সভায় করোনাকালিন সময়ে শিল্পী কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা কর্মহীন হয়ে পড়ায় মানবতার জীবন-যাপন করছে। তাদের অর্থনৈতিক সহযোগিতার জন্য সরকার ও প্রশাসনের কাছে জোড় দাবী জানানো হয়।
খুলনা সাংস্কৃতিক আন্দোলন সমন্বয় কমিটি ঘোষিত ৯ দফা দাবী বাস্তবায়নের জন্য অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্মারকলিপি প্রদানের সিদ্বান্ত গ্রহণ করা হয়। অবিলম্বে গঠণতন্ত্র অনুযায়ী খুলনা জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের দাবী জানানো হয়।
১৮.৫.২১ তারিখ সকাল ১১টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ। ২৩.৫.২১ তারিখ সকাল ১১টায় বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রেরণ। পরিশেষে সভাপতি গতকালের সংবাদ সম্মেলন প্রচার ও প্রকাশনার করার জন্য সাংবাদিক মহলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সভায় আরও উপস্থিত ছিলেন মিনা মিজানুর রহমান, শেখ আবিদ উল্লাহ এস এম শেরআলি শেরবাগ, উম্মে কুলসুম পলি ,শেখ সিরাজুল ইসলাম,কাবেরী মুস্তফা,নাজমুল তারেক তুষার,জেসমিন জামান, এস এম মাজেদ জাহাঙ্গীর, এনামুল হক বাচ্চু, ইফফাত সানিয়া ন্যান্সি,এস এম আলমগীর হোসেন বাবু,এ্যাড.অসীম কুমার বৈদ্য,জাবেদ আহমেদ সাঈদ,শেখ ইসলাম মাহমুদ,এ এইচ বাপ্পী,মালা ইসলাম,শেখ গোলাম রসুল খোকন,বিলকিস আরা পাখী,মানিক সেন, শাহীদা রহমান শাহী,শংকর কুমার সাহা, ,শাহানাজ সুলতানা,এস এম মোস্তাফিজুর রহমান মানু, ,রীনা জাহান মিতু, সেলিয়া ইসলাম,শরিফুল ইসলাম,সাহিদা আক্তার নিপা,মোঃ সোহেব হোসেন, এইচ এম একরাম ইদ দৌলাসহ আরও অনেকে।
পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত হলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের দাফন সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার (০৬মে) বিকেলে কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামস্থ মরহুমের পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের নামাজে জানাজায়, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইঞা হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র এ্যাড. তালুকদার মনিরুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, শরণখেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেব নাথ, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ এম শাহিন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এসএম আবুবকর সিদ্দিক, বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিনসহ বাগেরহাট জেলা ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।
প্রিয় এই নেতাকে শেষ বারের মত দেখতে গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয় মাঠ ধর্ম-বর্ণ নির্বিশেষে কয়েক হাজার হাজার মানুষ সমবেত হয়। জানাজে শেষে বাগেরহাট জেলা আওয়ামী লীগে, কচুয়া উপজেলা আওয়ামী লীগ, কচুয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মান জানান হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৫ মে) বিকেল পৌনে পাঁচটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই মেয়ে, দুই ছেলে ও তিন স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন রেখে গেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সর্বপ্রথম কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালেও তিনি একই দলের প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মত তিনি কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।এর আগে তিনবার পরপর তিনি রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে জনপ্রতিনিধি হিসেবে জীবন শুরু করেন তিনি।যুবক বয়সে বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন এসএম মাহফুজুর রহমান।
এখনও সুপ্ত অবস্থায় রয়েছে সুন্দরবনের আগুন, পুড়েছে ১০ একর বনভূমি
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবন পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার আগুন এখনও সম্পূর্ণ রুপে নেভেনি । সুপ্ত অবস্থায় রয়েছে আগুন। থেমে থেমে জ্বলে উঠছে বিভিন্ন জায়গা থেকে। ধোয়াও বের হচ্ছে পৃথক পৃথক স্থান থেকে। কখন সম্পূর্ণ রুপে এই আগুন নেভাতে পারবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বন বিভাগ। তবে কঠোর নজদারিতে রয়েছে আগুনের স্থান। বৃহস্পতিবার (০৬ মে) বিকেল ৫টায় আগুন নেভানোর কাজে নিয়োজিতদের কাছ থেকে এসব তথ্য জানা যায়। এর আগে বুধবার (০৫ মে) সকালে দাসের ভারানি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর মাত্র দুই দিন আগে সোমবার (০৩ মে) দুপুরে ওই এলাকার উত্তর পাশে আগুন লেগেছিল। তখন দুই দিনের চেষ্টায় মঙ্গলবার বিকেলে আগুন নেভাতে সক্ষম হলেও পরের দিন (বুধবার) সকাল সাড়ে ১০টায় আবারও আগুন লাগায় হতবাক হয়েছেন সংশ্লিষ্টরা। দুই বারের এই অগ্নিকান্ডে সুন্দরবনের দাসের ভারানি এলাকার অন্তত ১০ একর বন ভূমি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভাতে বনের মধ্যে যাওয়া আফজাল হাওলাদার, খলিল মাঝি, নজরুল ইসলামসহ কয়েকজন বলেন, সোমবার থেকে আজ পর্যন্ত চারদিন-ই আমরা বনে এসেছি। বনের মধ্যে ফায়ার সার্ভিস ও বন বিভাগের সাথে আগুন নেভাতে কাজ করেছি। দুই বারের আগে বনের অনেক জায়গা পুরেছে। চোখের দেখায় মনে হয় ১০ একরের বেশি বনভূমি পুড়েছে সর্বগ্রাসি এই আগুনে। এখনও আগুনে পুড়ছে আমাদের বন। কখন নিভবে জানি না। তবে আল্লাহ যদি রহমতের বৃষ্টি দেয় তাহলে সহজে আগুন নিভে যেত।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, বুধবার (০৫ মে) সকালে সুনবনের দাসের ভারানি এলাকায় আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছি। বৃহস্পতিবার বিকেলে পাঁচটা পর্যন্ত আমরা আগুন নেভানোর জন্য পানি দিয়েছি। কিন্তু সুন্দরবনে শুকনো পাতার পুরু স্তর ও দূর্গম হওয়ায় আগুন নেভাতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে। অগ্নিকান্ডের স্থান থেকে পানির উৎস্যও অনেক দূরে। এখনও নিভে নিভে আগুন জ্বলছে। বিভিন্ন জায়গা থেকে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে। আজকের মত আমরা অভিযান সমাপ্ত করেছি। যদি রাতের মধ্যে আগুন না নেভে তাহলে সকালে আবারও আগুন নেভানোর কাজ শুরু করার কথা জানান তিনি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক জয়নাল আবেদিন বলেন, চার দিনের মধ্যে সুন্দরবনের দুইবারের আগুন নেভাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বন বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারীর সাথে শতাধিক এলাকাবাসী, সিপিজি সদস্য, ফায়ার সার্ভিসের তিনটি টিম আগুন নেভানোর কাজ করছে। তবে মূল কাজ করছে ফায়ার সার্ভিস। বিকেলে ৫টা পর্যন্ত বনের মধ্যে আর দৃশ্যমান কোন আগুন ছিল না। তাই ফায়ার সার্ভিস আজকের মত পানি দেওয়া বন্ধ করেছে। তবে কিছু কিছু জায়গায় গাছের নিচ ও পাতার স্তুপ থেকে ধোয়া বের হতে দেখা যাচ্ছে। বন বিভাগের কর্মীরা বিষয়টি পর্যবেক্ষন করছে। সকাল নাগাদ যদি আবারও আগুন দেখা যায়, তাহলে ফায়ার সার্ভিস আবারও আগুন নেভানোর জন্য পানি দিবে।
মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
দক্ষিনাঞ্চলের মানুষের প্রাণের দাবি মোরেলগঞ্জ পানগুছি নদীতে সেতু প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন মোরেলগঞ্জ উপজেলার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি মো.হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মো. আলম চাপরাশী, মো.জসিম উদ্দিন মৃধা, মো. আব্দুল জব্বার ও মো. গিয়াস মৃধা। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্প অনুমোদন করা হয়। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
খুলনা চেম্বার সভাপতি কাজি আমিনুল হক এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের প্রথম সফল মেয়র, খুলনা গড়ার রূপকার, খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি, দক্ষিণ অঞ্চলের ব্যবসায়ী সমাজের অভিভাবক, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমতির প্রধান উপদেষ্টা কাজি আমিনুল হক এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির কর্মকর্তাবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, এম. এ মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, এমদাদুল হক খালাসী, আলহাজ্ব মোঃ আমিন, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, অনিল পোদ্দার, আলহাজ্ব মোঃ সিরাজুল হক, মোঃ রফিকুল ইসলাম টিপু, মোঃ ইউসুফ হোসেন, মোঃ জামিরুল হুদা জহর, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, দিলীপ কুমার সাহা, এ. কবীর আহমেদ, মোঃ ঝুনু মোল্লা, তপন সাহা, আবু বকর সিদ্দিক, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, বেগ সাব্বির মাহমুদ, গোপাল সাহা, ওয়াহিদুজ্জামান বিপ্লব, মোঃ জাহিদুল ইসলাম, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, উজ্জ্বল ব্যানার্জীু, মোঃ আলী দেওয়ান, মোঃ লাভলু খান প্রমূখ।
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা কাজি আমিনুল হককে গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির সভাপতি, খুলনার ব্যবসায়ী পরিবারের অভিভাবক কাজি আমিনুল হক এফবিসিসিআই’র পরিচালক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে বড় বাজার গমজাত দ্রব্য ব্যবসায়ী সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি আলহাজ্ব ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, কার্য্যকরী সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, তরুন রায় শিবু, জাহাঙ্গির আলম, ওয়াহিদুজ্জামান বিপ্লব, আঃ মান্নান, আলহাজ্ব শাহআলম, আঃ রউফ, ফিরোজ আহম্মেদ, লাভলু খাঁন, জিয়া উদ্দিন, জুয়েল আহম্মেদ, মিলন সাহা, ইলিয়াছ হোসেন, অভিজিত সাহা বাপ্পা, আসলাম হাওলাদার, বিকাশ সাহা মদন, সুশান্ত ব্যানার্জী, বাবুল মল্লিক প্রমুখ।
মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার,পেলেন সাড়ে ৫ হাজার পরিবার
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে ৫ হাজার ৬শ’ ৮২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার নগদ টাকা ও বাগেরহাট-২ আসনের এমপি সারহান নাসের তন্ময়-এর দেওয়া মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর এ উপহার জনপ্রতি ৪৫০ টাকা বিতরণ করেন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন, ট্যাগ অফিসার এসএম জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শরিফুদ্দৌলা, ইউপি সদস্য কামরুজ্জামান, আবুল হোসেন, মিলন মীর, মালেক তালুকদার, মিলন হাওলাদার, মহিদুল ইসলাম, চান মিয়া হাওলাদার, শাহনাজ বেগম, পারভিন বেগম, রুবি বেগম, শিক্ষক আলমঙ্গীর শিকদার ও মাহফুজুর রহমান স্থানীয় বিভিন্ন।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ইউনিয়নে তালিকা অনুযায়ী প্রায় প্রতিটি ঘরেই পৌছে দেওয়া হবে। হতদরিদ্র থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষ এর আওতায় এসছে।
একাধিক সুবিধাভোগীরা টাকা পেয়ে তারা প্রতিক্রিয়ায় বলেন, আমাদের মত গরিবের মনের কষ্টের কথা শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভাবেন। ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ঘরে বসেই ঈদ পালন করবো। প্রধানমন্ত্রী টাকা দিয়েছে আমরা খুশি। তার দীঘায়ু কামনা করে দোয়া করি।
এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৫৭ হাজার ১৬৩ হতদরিদ্র পরিবারের মাঝে ২ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৩৫০ টাকা বরাদ্ধ ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে পৌছে গেছে। তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মাঝে ৪৫০ টাকা করে বিতরণ শুরু হয়েছে।
এ ছাড়াও জেলা প্রশাসকের মাধ্যমে বরাদ্ধকৃত পবিত্র ঈদ উল ফিতর উলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে আড়াই লাখ টাকা করে বরাদ্ধ হয়েছে। ঈদের পূর্বে সুবিধাভোগীরা এ টাকা পাবেন।
সিটি মেয়রের শোক বার্তা
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলার কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম মাহফুজুর রহমান-এর ইন্তেকালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ফকিরহাটে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময়
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয় এর সভাপতি সানজিদা বেগমের সাথে ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয় এর শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউএনও এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নীহার কান্তি ফৌজদার, প্রভাষক শ্যামল কুমার সাহা, খন্দকার আল ফেসানী তরিকুল্লাহ, তপন কুমার বিশ্বাস, মিল্টন হীরা, সুজন কুমার দাশ ও ল্যাব এসিস্ট্যান্ড বিকাশ কুমার বিশ্বাস প্রমূখ।
কেশবপুরে ঈদের আগে প্রায় ২৬ হাজার পরিবার পাচ্ছে সরকারি সহায়তা
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,
করোনাকালে পবিত্র ঈদুল ফিতরের আগে যশোরের কেশবপুরে অসহায় ও হতদরিদ্র ২৫ হাজার ৬শ’ ৫১ পরিবার পাচ্ছেন সরকারি মানবিক সহায়তা। এর মধ্যে সরকারি ত্রাণ হিসেবে ৫ হাজার ৯শ’ পরিবারকে দেওয়া হবে ৫শ টাকা করে। এছাড়া ১৯ হাজার ৭শ’ ৫০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ৪শ’ ৫০ টাকা করে দেওয়া শুরু হয়েছে।
বৃহ¯পতিবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন গৌরিঘোনা ইউনিয়নে ওই নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, ইউনিয়ন পরিষদের সচিব ক্ষীতিশ চন্দ্র সরকারসহ ইউপি সদস্যবৃন্দ। একই দিনে কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল পৌরসভার ৪ নম্বর আলতাপোল ওয়ার্ডে নগদ অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, কাউন্সিলর আফজাল হোসেন বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর আছিয়াসহ পৌর কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নে সরকারি ত্রাণ এবং ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করার লক্ষে অসহায় ও হতদরিদ্রদের তালিকা স¤পন্ন হয়েছে। এর মধ্যে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে সরকারি ত্রাণ হিসেবে ৪শ’ পরিবারকে দেওয়া হবে ২ লাখ টাকা। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৪ হাজার ৬শ’ ২১ পরিবারকে দেওয়া হচ্ছে ২০ লাখ ৭৯ হাজার ৪শ’ ৫০ টাকা।
এদিকে, কেশবপুরের ১১টি ইউনিয়নের ৫ হাজার ৫শ’ পরিবারকে সরকারি ত্রাণ হিসেবে ২৭ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রত্যেকটি ইউনিয়নের ৫শ পরিবার পাবে ৫শ টাকা করে। এছাড়া ১১টি ইউনিয়নের ১৫ হাজার ১শ’ ৩০ পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় দেওয়া হবে ৬৮ লাখ ৮ হাজার ৫শ’ টাকা। এর মধ্যে উপজেলার ১ নম্বর ত্রিমোহিনী ইউনিয়নের ৯৬৬টি, ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নে ২ হাজার ৩টি, ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে ১ হাজার ৫শ’ ৮৫টি, ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৯৯টি, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে ১ হাজার ৫শ’ ২৪টি, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে ১ হাজার ৩শ’ ৬৭টি, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে ১ হাজার ৬শ’ ৫টি, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে ১ হাজার ১শ’ ৪৯টি, ৯ নম্বর গৌরিঘোনা ইউনিয়নে ১ হাজার ৪শ’ ৯টি, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫৫টি ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে ১ হাজার ৬৮টি অসহায় ও হতদরিদ্র পরিবার পাবে ৪শ ৫০টাকা করে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, প্রতিটি ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারের উপস্থিতিতে সরকারি ত্রাণ ও ভিজিএফ কর্মসূচির আওতায় থাকা তালিকাভুক্ত অসহায় এবং হতিদরিদ্র পরিবারকে নগদ অর্থ দেওয়া হবে। বৃহ¯পতিবার ইউনিয়ন পর্যায়ে সর্বপ্রথম গৌরিঘোনা ইউনিয়ন থেকে দেওয়া শুরু করা হয়েছে। ঈদের আগেই তালিকাভুক্ত সকল পরিবারের মাঝে সরকারি মানবিক সহায়তা পৌঁছে যাবে।
যশোরের শার্শায় চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীআটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা চার কেজি ভারতীয় গাঁজাসহ নাজমা খাতুন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার বিকেলে রামচন্দ্রপুর থেকে তাকে আটক করা হয়। আটক গাজার মুল্য ৭৫ হাজার টাকা বলে পুলিশ জানায়।
ওই নারী খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের ফারুক মোল্লার স্ত্রী। বর্তমানে শার্শার নাভারন মাঠপাড়া এলাকায় বসবাস করেন তিনি।
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ভারতীয় গাঁজার চালান নিয়ে রামচন্দ্রপুর গ্রাম হয়ে যশোরের দিকে যাচ্ছেন। এরপর অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
মহেশপুরে মহামারী করোনাকালেও ঈদ বাজারে স্বাস্থ্য বিধির কোন বালাই নেই
শামীম খান,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ব্যাংক থেকে হাসপাতাল, শপিং মল থেকে মার্কেট কোথাও নেই কোন স্বাস্থ্য বিধির বালই। মানা হচ্ছে না শারীরিক দুরত্ব, মহামারী করোনাকে তোয়াক্কা করে সব জায়গাতেই উপচে পড়া ভীর দেখা যাচ্ছে। কোথাও মানা হচ্ছে না কোন সরকারী নির্দেশনা।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শপিং মল ও মার্কেট গুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ার মতো অবস্তা। তাদের মাঝে নেই কোন স্বাস্থ্য বিধির বালাই। এদিকে প্রশাসনেরও নেই কোন নজর দারি। যার কারনে হরহামেসে মানুষ চলাফেরা করছে। স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব না মেনে চলাফেরা করলে মহেশপুরেও মহামারী করোনা ভাইরাসের প্রকপ দেখা দিতে পারে বলছেন অনেকে।
স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব মেনে চলতে পৌর কতৃপক্ষের প্রচার-প্রচারণা অব্যাহত থাকলেও কে শোনে কার কথা। জন সাধারনের মাঝে যেন করোনা ভাইরাসের কোন ভয়ভীতিও নেই।
মহেশপুর শহর ঘুরে দেখা গেছে, মনেরেখো শপিং মল,ইত্যাদি গার্মেন্টস, ভাই ভাই বস্ত্রবিতান,জাকের বস্ত্রবিতান,হাবিব বস্ত্রবিতান, শাড়ী হাউজ,লিবাটি সুজ,আরিফ সুজ,শফিক স্টোর,মোজাম্মেল টাওয়ার মার্কেট,জুয়েলারী,কসমেটিকের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকান গুলোতে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য বিধি ও শারীারক দুরত্ব বজায় না রেখে বিকি কিনিতে ব্যস্ত।
মনেরেখো শপিং মলে ঈদের কেনা কাটা করতে আসা নাজমুল ইসলাম নামের এক ক্রেতাকে স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব মেনে চলার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন করোনা আমাদের হবে না। করোনা হয় বড় লোকদের যারা এসি ঘরে থাকে। আরেক জন বলেন কেনা কাটা করতে আসা কেউ তো স্বাস্থ্য বিধি মেনে চলছে না।
পায়ে পায়ে সুজ এর একজন কর্মচারী জানান, প্রথম দিকে আমরা স্বাস্থ্য বিধি মেনে ক্রেতাদের কাছে মাল বিক্রি করতাম। কিন্তু ক্রেতারা কেউ তা মানে না এমনকি আর কোন দোকানেও তা মানা হচ্ছে না। তিনি আরও জানান ঈদকে সামনে রেখে ক্রেতাদের ভিড় একটু বেশি হওয়ায় স্বাস্থ্য বিধি মানা সম্ভব হচ্ছে না কারো।
মহেশপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার্স (আর এম ও) ডাঃ আকবার নেওয়াজ মাহমুদ বলেন, সাধারণ মানুষ যদি এভাবে স্বাস্থ্য বিধি ও শারীরিক দুরত্ব বজায় না রেখে চলাফেরা করে তাহলে করোনা ভাইরাস মহামারীর ভয়্কংর রুপ ধারন করতে পারে। কারন কার শরীরে করোনা ভাইরাসের জীবানু রয়েছে তা বলা অসম্ভব। সে কারনে সকলকে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দুরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
এব্যাপারে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বাতী শীলের মুঠো ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
খুলনা বিভাগে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত
তথ্য বিবরণী
খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, মাগুরা, মেহেরপুর, ও নড়াইল জেলায় করোনায় কর্মহীন মানুষের মাঝে আজ (বৃহস্পতিবার) নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসনের নিজস্ব বরাদ্দ হতে ১৫ দুস্থ রিক্সা চালকদের মাঝে সাত কেজি চাল ও এক কেজি করে ডাল বিতরণ করা হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর ২১টি পরিবারের প্রত্যেককে পাঁচশত টাকার খাদ্যসামগ্রী প্রদান করে। এছাড়া মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে চারশত ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
নড়াইল জেলা প্রশাসন একশত ১০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, আলু, ডাল ও তেল। নড়াইলের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে এ পর্যন্ত ত্রাণ হিসেবে নয় হাজার পাঁচশত পরিবারের মাঝে ৪৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কর্মসূচির আওতায় ৪০ হাজার সাতশত ৫১ উপকারভোগী পরিবারের মাঝে এক কোটি ৮৩ লাখ ৩৭ হাজার নয়শত ৫০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ২৫টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
যশোর জেলায় এ পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসেবে ৩৬ হাজার দুইশত ১৩টি পরিবারের মাঝে এক কোটি ৮১ লাখ ছয় হাজার পাঁচশত টাকা এবং ভিজিএফ কর্মসূচির আওতায় এক লাখ ৮৬ হাজার সাতশত ৮০টি পরিবারের মাঝে আট কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে এক হাজার চারশত ২০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মেহেরপুর জেরা প্রশাসনের উদ্যোগে এপর্যন্ত দুই হাজার উপকারভোগী পরিবারের মাঝে নয় লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
খুলনায় এ পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন এক লাখ পাঁচ হাজার একশত ৭৪ জন
তথ্য বিবরণী
খুলনা জেলায় আজ (বৃহস্পতিবার) এ পর্যন্ত এক লাখ পাঁচ হাজার একশত ৭৪ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার নয়শত ৫৭ এবং মহিলা ৪০ হাজার দুইশত ১৭ জন।
আজ মোট তিন হাজার তিনশত ৩১ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার দুইশত ৮০ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার ৫১ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ পাঁচশত ৫১ জন, বটিয়াঘাটায় দুইশত জন, দিঘলিয়া একশত জন, ডুমুরিয়া সাতশত ১০ জন, ফুলতলা ৮০ জন, কয়রা ৫১ জন, পাইকগাছা একশত ৮০ জন, রূপসা একশত জন এবং তেরখাদায় ৭৯ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার নয়শত দুই এবং মহিলা এক হাজার চারশত ২৯ জন।
খুলনা সিভিল সার্জন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
নগরীর আশিবিঘা এলাকায় তোলাবাজদের দৌরাত্য বৃদ্ধি : প্রশাসন নিরব
স্টাফ রিপোর্টার
নগরীর হরিনাটানা আশিবিঘা নামক এলাকায় ভূমি দস্যু, ভূমির দালাল ও ছিছকে তোলাবাজদের দৌরাত্য বৃদ্ধি পেয়েছে। একটি সংঘবদ্ধ চক্র নিরিহদের বেকায়দায় ফেলে নানা ভাবে হয়রানী করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় এবং প্রশাসনের নজরদারি কম থাকায় একের পর এক নানা অপকর্ম করছে এ চক্রটি। সরেজমিন যেয়ে এবং থানাসহ বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগ সুত্রে এসব তথ্য জানা গেছে।
অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট এস এম জামসেদ লবনচরা থানাসহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, অবসরে এসে তিনি জমি কিনে হরিনটানায় ২০১৬ সাল থেকে বসবাস শুরু করেছেন। বর্তমানে নগরীর ক্ষেত্রখালী খালপাড়ে জবা ট্রেডার্স নামে একটি রট ও সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা করছেন। আশিবিঘায় বসবাসের শুরু থেকেই ওই এলাকার চিহিত জমির দালাল আনোয়ার হোসেন আনুসহ ৩/৪ জন অসাধু তোলাবাজ নানা ভাবে তাকে হয়রানী শুরু করে বলে অভিযোগে উল্লেখ করেছেন। গত ১৯ মার্চ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে প্রকাশ্যে ওই আনোয়ার হোসেন আনু, শফিকুর রহমান, গোলাম রসুলসহ ৪/৫ জনে তার গতিরোধ করে টাকা দাবি করে বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে। টাকা চাওয়ার কারণ জানতে চাইলে তাকে মারপিট করা হয় বলে তিনি জানান। এ ব্যাপারে ওই দিনই লবনচরা থানায় অভিযোগ দেয়া হয়। কিন্তু তাদের অপকর্ম বন্ধ হয়নি। এ চক্রটি আশিবিঘায় বসবাসকারী আবুল হোসেন নামে এক ব্যক্তিকে দাবিকৃত টাকা না দেয়ায় বাড়ি থেকে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে গত ২২ মার্চ লবনচরা থানায় একটি অভিযোগ করেছেন ভূক্তভোগি আবুল হোসেন। থানায় অভিযোগ করার অপরাধে আবুল হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে হুমুক দেয়া হয়েছে বলে তিনি জানান। দাবিকৃত টাকা না দেয়ায় সিনিয়র সাংবাদিক সাহেব আলীর সিমানা প্রাচীর ভেঙ্গে নেয়ার মত অভিযোগও রয়েছে এ চক্রের বিরুদ্ধে। এতসব অভিযোগের পরেও এ চক্রটিকে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা আটক না করায় এলাকায় ক্ষোভ দানা বাধঁছে। এব্যাপারে অবঃপ্রাপ্ত সার্জেন্ট জামসেদ বলেন, পুলিশকে সকল বিষয় লিখিতভাবে দু’বার জানিয়েছি। কোন ব্যবস্থা হয়নি। নিরুপায় হয়ে আরও কয়েকটি সংস্থার কাছে লিখিত অভিযোগ করেছি বলে তিনি জানান। আবুল হোসেন বলেন, পুলিশকে অভিযোগ দেয়ায় দোকানে এসে হুমকি দিয়েছে। তারপরেও কোন কাজ হয়নি। সিনিয়র সাংবাদিক সাহেব আলী বলেন, ভদ্রলোকদের বসবাস করা কঠিন হয়েছে। এরা ছিছকে তোলাবাজ। প্রশাসন ব্যবস্থা নিলে এসব অপকর্ম দ্রুত বন্ধ করা সম্ভব। লবনচরা থানার অফিসার ইনচার্জ সমির কুমার সরকার বলেন, বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে তিনি বলেন, ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা তেমন ভাল না থাকায় ছোট খাটো সমস্যা হচ্ছে। তবে আশা করি দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে।
কালীগঞ্জে বেঁদে পল্লীর ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহের কালীগঞ্জে করোনায় কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক হতদরিদ্র বেঁদে সম্প্রদায় পরিবারের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ জেলা পুলিশের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার কাশিপুর ও বারবাজার বেঁদেপল্লীতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শহরের বেঁদে সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। করোনাকালে চাল, ডাল, তেল আলু, খেজুর, সেমাই, চিনি, সাবানসহ খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া, সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
ঝিনাইদহে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিলটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এম আরিফ সরকার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদের সদস্য অলিম্পিক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস। আলোচনা সভা শেষে, ইউনিয়নের ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৫’শ টাকা করে বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।
ঝিনাইদহে ২ ব্যবসায় প্রতিষ্ঠানে জরিমানা
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহ শহরের কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটের ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
জানা যায়, ভোক্তার অধিকার সংরক্ষণে জেলাব্যাপী অভিযান পরিচালনা করছে কার্যালয়টি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কেপি বসু সড়ক ও সাদাতিয়া মার্কেটে অভিযান চালানো হয়। এসময় মেয়াদউত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সুশীল এন্ড ব্রাদ্রার্সকে ১৫ হাজার টাকা ও অবৈধ প্রসাধনীর রাখার অপরাধে রিয়া কসমেটিকসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
খুলনায় ১৩শ নিম্ন আয়ের মানুষ পেলেন খাদ্যসহায়তা করোনা মহামারীতে বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ-সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনার খালিশপুর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড চত্ত্বরে আজ (বৃহস্পতিবার) সকালে ১৩ নম্বর ওয়ার্ডে দুইশত জন করোনায় কর্মহীন নি¤œ আয়ের শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে বিতরণ করা ত্রাণসমগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, এক কেজি পোলার চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সাবান দুইটি, সেমাই এক প্যাকেট, এক কেজি লবণ ও গুড়া দুধ ২৫০ গ্রাম।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সাহায্য করছেন। করোনাভাইরাস সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতি উত্তরণে সরকার সার্বক্ষণিক তৎপর রয়েছে। তিনি বলেন, বিশে^র অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনাপরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। করোনা মহামারীতে বিত্তবানদের এগিয়ে আসা উচিৎ। করোনা প্রতিরোধে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য সবাইকে আহবান জানান সিটি মেয়র।
মেয়র, ৭, ৮, ১০, ১১, ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রায় এক হাজার একশত কর্মহীন নি¤œ আয়ের শ্রমজীবী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এসময় কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আমিনুল ইসলাম মুন্না, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আছাদ হালিম, নির্বাহী প্রকৌশলী মোঃ এজাজ মামুন, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র নগর ভবন চত্ত্বরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে ৯৩ জন শিশুর মাঝে শিশুখাদ্য বিতরণ করেন। শিশু খাদ্যের মধ্যে ছিলো মাথাপিছু ৩০টি ডিম, এক লিটার সয়াবিন তেল, চিনি ৫০০ গ্রাম ও সুজি ৫০০ গ্রাম।
খুলনায় ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত: মসজিদে ঈদের জামাতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত
তথ্য বিবরণী
সারাদেশের ন্যায় খুলনাতেও ঈদ-উল-ফিতরের জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে মসজিদে জামাত অনুষ্ঠানের ক্ষেত্রে ধর্মমন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনাবলি কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
খুলনার স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আজ (বৃহস্পতিবার) সকালে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে টাউন হল মসজিদে। সেখানে সকল আটটা, নয়টা এবং ১০টায় পৃথক তিনটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনার অন্যান্য মসজিগুলোতেও মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৃথক পৃথক সময়ে একাধিক জামাত অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তৃতায় মোঃ ইকবাল হোসেন বলেন, করোনা মহামারীর কারনে সরকার ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। ঈদের ভাবগাম্ভীর্য বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-ফিতর উদযাপনের ক্ষেত্রে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুম্মার দিনগুলোতে খুদবার সময় ধর্মমন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে মুসল্লীদের কাছে তুলে ধরার জন্য তিনি ইমামদেরকে অনুরোধ করেন।
উল্লেখ্য এবছর ঈদ-উল-ফিতর উদযাপনে গত ২৬ এপ্রিল ধর্মমন্ত্রণালয় ১২ দফা নির্দেশনা জারি করে। যার মধ্যে রয়েছে ঈদগাহের পরিবর্তে মসজিদে জামাত অনুষ্ঠান করা, মসজিদে কর্পোট বিছানো যাবে না, নামাজের পূর্বে মসজিদ জীবানুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। মসজিদে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে, নিজ নিজ বাসা থেকে ওজু করে আসতে হবে। আগত মুসল্লীকে অবশ্যই মাস্ক পরতে হবে। নির্ধারিত শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন না। জামাত শেষে কোলাকুলি ও হাত মেলানো পরিহার করতে হবে। সর্বোপরি ঈদ-উল-ফিতরের নামাজ শেষে কোরানাভাইরাস মহামারী থেকে রক্ষা পাওয়ার জন্য মহান বাব্বুল আল-আমিন এর দরবারে প্রার্থনা করতে হবে। মসজিদের খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে এসকল নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।
প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজমল আহমেদ তপন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির প্রমুখ বক্তৃতা করেন।
আগামী ৯ মে থেকে ২০ মে পর্যন্ত খুবি ছুটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র শব-ই ক্বদর, জুমাতুল বিদা ও ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ০৯ মে থেকে ২০ মে ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। আজ রেজিস্ট্রারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ইশা ছাত্র আন্দোলন খুলনা সদর থানার সুন্নাত সামগ্রী ও ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার (৬ মে) বিকাল ৫ ঘটিকায় ইশা ছাত্র আন্দোলন খুলনা সদর থানার পক্ষ থেকে নগরীর ডাকবাংলা ও ফেরিঘাট মোড়ে সুন্নাত সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়।
থানা সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোহাম্মাদ মঈনুল ইসমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি মাহদী হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সদর থানার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ, অর্থ ও কল্যান সম্পাদক আল আমিন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক উসামা আবরার, কওমি মাদ্রাসায় বিষয়ক সম্পাদক মেশকাত, কলেজ বিষয়ক সম্পাদক মাসুম সহ প্রমুখ নেতৃবৃন্দ।











































