বৃহস্পতিবার (৬ মে) মোরেলগঞ্জের এ.সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌর ছাত্রলীগ নেতা খান রিফাত-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম এনামুল হক রিপন, ছাত্রলীগ কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান, বাগেরহাট জেলা ছাত্রলীগে সহ-সভাপতি আবদুল্লাহ আল সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক নিপুণ সাহা, শামিম হোসেন জিমিসহ অনেকে।
-খবর বিজ্ঞপ্তি











































