গরমে তৃষ্ণার্ত হলে লেবুর রস দারুণ কাজের। এক গ্লাস লেবু-পানিতে ফিরতে পারে এনার্জি। যা কর্মক্ষেত্রে এনে দিতে পারে চনমনে ভাব আর সফলতা। একইসঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হজম বৃদ্ধিতে এর কার্যকারিতাও অনেক। আসুন জেনে নিই লেবুর রসে আর কী কী উপকারিতা রয়েছে।
মেদ ঝরাতে:
অনেকেই বাড়তি মেদ নিয়ে থাকেন দুশ্চিন্তায়। ঘাম ঝরাতেই দিন শেষ হয় ব্যায়ামাগারে। যারা মেদ ঝরাতে আদাজল খেয়ে নেমেও ফল পাচ্ছেন না তাঁরা কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করতে পারেন নিয়মিত।
রোগ প্রতিরোধ ক্ষমতা:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা। সময় থাকতেই নিয়মিত লেবুর রস খেলে এর উপকারিতা পাবেন বয়স বাড়লে। সুতরাং, আর দেরি কেন?
হজম শক্তি:
খেতে গেলেই কতো হিসেব নিকেষ, হজম হবে তো? না আবার ভোগাবে? এতসব হিসেব বাদ দিয়ে আজই নিয়ম করে লেবুর রস খান। হজম শক্তি বাড়বে।
হার্ট অ্যাটাক থেকে বাঁচতে:
উচ্চ রক্তচাপের রোগীদের জন্য লেবুর রস দারুণ উপকারি। কারণ, লেবুতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাসিয়াম। যা হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমায়।
ত্বকের যতেœ:
ত্বকের যতেœও দারুণ উপকারি এই লেবু রস। যা চামড়ার ভাঁজ-দাগ কমতে সাহায্য করে।
তবে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে লেবু-পানি পান করা উচিৎ নয়। এতে হিতে বিপরীত হতে পারে। যাদের কিডনির সমস্য আছে, তাঁদের ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শ নিয়ে লেবু রস পান করা উচিৎ।
– মিলি রহমান











































