পৌরসভা নির্বাচনে হায়দার গণি খান পলাশকে নবনির্বাচিত মেয়র ও অন্য ১২ জন ওয়ার্ড কাউন্সিলারের নাম উল্লেখ করে গেজেট প্রকাশিত হয়েছে। রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশন এ গেজেট প্রকাশ করে।
নির্বাচন কমিশন সচিবালের দেয়া ওই গেজেটে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত গেজেটের তালিকা অনুযায়ী নবনির্বাচিত মেয়রের পর ওয়ার্ড কাউন্সিলরা হলেন, এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আইরিন পারভিন, দু’ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাসিমা আক্তার জলি, তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে রোকেয়া পারভীন ডলি, এক নম্বর সাধারণ ওয়ার্ডে সাহিদুর রহমান, দু’ নম্বর ওয়ার্ডে শেখ রাশেদ আব্বাস রাজ, তিন নম্বর ওয়ার্ডে শেখ মোকছিমুল বারী অপু, চার নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন, পাঁচ নম্বর ওয়ার্ডে রাজিবুল আলম, ছয় নম্বর ওয়ার্ডে আলমগীর কবির সুমন, সাত নম্বর ওয়ার্ডে শাহেদ হোসেন নয়ন, আট নম্বর ওয়ার্ডে প্রদীপ কুমার নাথ বাবলু এবং নয় নম্বর ওয়ার্ডে আসাদুজ্জামান।
নির্বাচনের রিটার্নিং অফিসার হুমায়ুন কবিরের বরাত দিয়ে এ গেজেট প্রকাশ করা হয়েছে।
– যশোর অফিস








































