Home আঞ্চলিক মোড়েলগঞ্জে পানগুছি নদীতে শিশু নিখোঁজ

মোড়েলগঞ্জে পানগুছি নদীতে শিশু নিখোঁজ

5

বাগেরহাটের মোড়েলগঞ্জে নদীতে গোসল করতে নেমে সাবিনা আক্তার (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার বেলা আড়াইটার দিকে পুরানো থানা ঘাট এলাকা থেকে পানগুছি নদীতে গোসল করতে নেমে সে আর ফেরেনি। সে ওই এলাকার শাহজালাল শেখের মেয়ে। খবর পেয়ে  মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে তল্লাশি শুরু করেছে।

বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, শিশুটির সন্ধান পেতে তল্লাশি চলছে।

অধীকতর তল্লাশির জন্য খুলনা থেকে একটি ডুবুরি দল মোড়েলগঞ্জের একটি টিম রাত সাড়ে ৮টা পর্যন্ত নিখোঁজ শিশুটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে কর্মকর্তা জানান।

-মোড়েলগঞ্জ প্রতিনিধি