Home আঞ্চলিক মানবদেহের উপকারী সবুজের মধ্যে হলুদ সূর্য্যমুখী কৃষকের ক্ষেতে হাসছে

মানবদেহের উপকারী সবুজের মধ্যে হলুদ সূর্য্যমুখী কৃষকের ক্ষেতে হাসছে

61

সূর্য্যমুখী ফুল শুধু সৌন্দর্য্যই বিলায় না। এ গাছের ফুল রোদে শুকিয়ে বিশেষ প্রক্রিয়াই তৈরী করা হয় মানবদেহের উপকারী ভোজ্য তেল. আর খৈল থেকে তৈরী হয় শক্তিশালী গোখাদ্য, কান্ড শুকিয়ে তৈরী হয় জ্বালানী।  ফলে সূর্য্যমুখীর কোন কিছুই ফেলনা নয়। ফলে লাভজনক বলেই কালীগঞ্জের কৃষকেরা চাষ করেছেন সূর্য্যমুখী ফুলের।

কুষি অফিসের ভাষ্য, বর্তমান নানা জটিল  রোগের জন্য ভোজ্য তেলকেই দায়ি করছেন চিকিৎসকসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মানুষ নানা জটিলরোগ আক্রান্ত হতে রেহ্য়া পেতে ভোজ্য তেল নিয়ে বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য সচেতনতা। অথচ এদেশের মানুষ ভোজ্য তেল বলতে সয়াবিন আর সরিষাকেই বুঝতেন। এখন সে তালিকা আরও দীর্ঘ হয়েছে। যার মধ্যে রয়েছে মানবদেহের জন্য সবচেয়ে উপকারী ব্যয়বহুল অলিভ ওয়েল আর পরের স্থানেই রয়েছে সূর্য্যমুখী তেল। সূর্য্যমুখী তেলের দামও সহনশীল। ফলে এর চাহিদা বেশী থাকায় সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃষকেরা চাষ করছেন সূর্যমুখী ফুলের। সরকারীভাবেও দেয়া হচ্ছে সূর্য্যমুখী চাষের সহযোগীতা। এ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চলতি বছরে মোট ১২০ বিঘা জমিতে সূর্য্যমুখীর চাষ করা হয়েছে। যা বিভিন্ন এলাকার মাঠে মাঠে হাসছে সূর্যমুখী ফুল। ক্ষেতের সবুজের মধ্যে হলুদ ফুলগুলো এক অপরূপ সৌন্দয্যের সৃষ্টি করেছে।

কালীগঞ্জ কৃষি অফিসসূত্রে জানাগেছে, এ বছর কালীগঞ্জ উপজেলাতে প্রায় ১২০ বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করা হয়েছে। এরমধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৩৭ জন কৃষকের ৩৭ বিঘা জমিতে চাষ হয়েছে। কৃষি অফিস কৃষকদেরকে বীজ, সার ও ক্ষেত পরিচর্যার ব্যয়বাবদ নগদ অর্থ প্রদান করেছে। আর বাকি চাষ করেছন অন্য কৃষকেরা। কালীগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কৃষিকর্মকর্তা মতিয়ার রহমান জানান, এ উপজেলার মাটি সূর্য্যমুখীর চাষের উপযোগী হলেও এ এলাকায় একেবারেই নতুন। তাই এখনও বানিজ্যকভাবে তেলের উৎপাদন শুরু হয়নি। বাজারে এখন সূর্য্যমুখী তেল বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা লিটার। তবে এগুলো বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা। তারপরও এটা সূর্য্যমুখীর তেল কি না, তা নিয়েও সংশয় থাকে অনেকের মধ্যে। ভুক্তভোগীদের আশা, যদি দেশেই সূর্য্যমুখীর চাষ বাড়ানো যায়, তাহলে অনেক কম দামেই ওই তেল পাওয়া যাবে। অপরদিকে মাত্র ১১০ দিনের আয়ুষ্কালের ফসলে লাভও বেশি পাবেন কৃষকেরা।

সূর্য্যমুখী দেখতে যেমন সুন্দর, গুনও রয়েছে বেশ। সূর্যমুখী তেল স্বাস্থ্যের জন্য উপকারি। অন্যান্য তেল বীজে যেসব ক্ষতিকারক উপাদান থাকে, সূর্যমুখীর তেলে তেমনটি নেই। সূর্যমুখী তেলে আছে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ওমেগা ৯ ও ওমেগা ৬ এবং আছে ফলিক এ্যাসিড, কার্বোহাইড্রেট, প্রোটিন ও পানি। এছাড়াও রয়েছে ভিটামিন ই ও কে এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। এ তেলে ক্ষতিকর ফ্যাট অন্য ভোজ্যতেলের তুলনায় অনেক কম। তাই হৃদরোগী, ডায়াবেটিসের, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের জন্যও সূর্যমুখীর তেল খুবই নিরাপদ। বিশেষ করে এই তেল ক্ষতিকর কোলেস্টেরল অপেক্ষাকৃত অনেক কম।

সরেজমিনে উপজেলার বাবরা গ্রামের সেলিম বিশ^াস, রঘুনাথপুর গ্রামের আঃ মালেক, শাহীনুল ইসলাম, আলাইপুর গ্রামের সাহেব আলী, বানুড়িয়া গ্রামের সবজেল হোসেন, পিরোজপুর গ্রামের রবিউর ইসলাম সহ একাধিক কৃষকের ক্ষেতে গিয়ে দেখা গেছে, মাঠের বিস্তীর্ণ এলাকাজুড়ে ফুটে আছে সূর্যমুখী ফুল। এলাকার শত শত মানুষ ভিড় জমিয়েছেন সৌন্দর্য্য উপভোগ করতে। তারা সকলেই জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাদের সূর্যমুখী চাষ করতে বীজ , সার, একটা বিলবোর্ড এবং অন্যান্য পরিচর্যা করার জন্য কিছু নগদ অর্থ দিয়েছেন। কৃষকরা জানান, উৎপাদনের পর নিজের প্রয়োজনীয় সূর্যমুখী রাকতে পারবেন। এরপর বাকি অংশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাজার মূল্যে কৃষকদের কাছ থেকে ক্রয় করে নিবেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবির জানান, আমরা খাদ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু মসলা জাতিয় ফসলের উৎপাদনে অনেকটা পিছিয়ে। যা বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। সেই বিষয়টি মাথায় রেখেই সরকারের কৃষি বিভাগ অন্যান্য ফসলের সাথে সূর্য্যমুখী চাষে কৃষকদের উৎসাহিত করছে। এছাড়াও এ তেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ছাড়াও খৈল শক্তিশালী গো-খাদ্য, শুকনা কান্ড উত্তম জ্বালানী। প্রতিকেজি সূর্য্যমুখীর বীজের দাম প্রায় দেড় হাজার টাকা। ফলে এর কোন অংশই ফেলনা নয়।

 – সাবজাল হোসেন, কালীগঞ্জ