Home আঞ্চলিক নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১

নগরীতে কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১

12


স্টাফ রিপোর্টার


মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর কালিবাড়ী পুলিশ ফাঁড়ীর পিছনে কাদের সরদারের বস্তির মো. কালাম হোসেনের ছেলে মো. সুমন (১৯)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫৫ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার সদর থানাধীন ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৬ ডিসেম্বর রাতে
গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলার সদরের পাঁচরকি এলাকার আফতাজ আলী পসারির ছেলে
মো. ইয়ারুল ইসলাম (৪০)।
র‌্যাব-৬ জানায়, ১৬ ডিসেম্বর রাতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ছয়ঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় ওই গ্রামের আবুল কালাম আজাদ এর মুদি দোকানের সামনে থেকে এককেজি গাঁজাসহ ইয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদাকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে দেড়কেজি গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কেশবপুর থানাধীন সুফলাকাঠি গ্রামে অভিযান চালিয়ে দেড়কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার কেশবপুর থানার আলতাপোল গ্রামের দেব রঞ্জন দাস এর ছেলে সুভাষ দাস (৫১)।
র‌্যাব-৬ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে যশোর জেলার কেশবপুর থানাধীন সুফলাকাঠি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। এসময় ওই গ্রামের চৌকিদার চৈতন্য ঋশি এর বাড়ির পাশ থেকে দেড়কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ সুভাষ দাসকে গ্রেফতার করা হয় এবং তার অপর সহযোগী খুলনা জেলার ডুমুরিয়া থানার শাহপুর গ্রামের
জিবন (২৫) ঘটনাস্থল হতে পালিয়ে যেতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

নগরীতে বিএনসিসি’র র‌্যালি: মাস্ক ও লিফলেট বিতরণ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্ট খুলনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবা সপ্তাহ’র আওতায় বৈশি^ক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপট জনগনকে সচেতন করতে র‌্যালি, মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয় এবং সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে। বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট খুলনা আয়োজিত রেজিমেন্টের এ কর্মসূচির উদ্বোধন করেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেন এবং এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, ২১ বিএনসিসি ব্যাটালিন ক্যাপ্টেন মো. এছাহক আলী, লে: আনজুম সুলতানা, লে: আনোয়ার হোসেন মৃধা, সে: লে মো. রেজাউল করিম খান, সে: লে: শেখ মিজানুর রহমান।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের র‌্যালি

খবর বিজ্ঞপ্তি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে র‌্যালি বের হয়।
১৬ই ডিসেম্বর বিকেলে বাংলাদেশ কৃষকলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসা. হালিমা রহমানের উদ্যোগে র‌্যালিটি বাস্তহারা থেকে বের হয়ে খালিশপুরের বিভিন্ন এলাকায় ঘুরে শেষ হয়।
এসময় র‌্যালীতে অংশ নেন খালিশপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী ফয়েজ মাহামুদ, মুজিবুর রহমান, খান মো. নুরুজ্জামান, শামসুল হক শিকদার, জাকির মামা, নজরুল ইসলাম, মো. হোসেন, বাপ্পি সরকার, মাসুদ রানা, মজিবুর শেখ, আব্দুল হাকিম , সামসু হক, বাপ্পী, জাকির, খান আমলগীর, খান আলামিন, খালিশপুর থানা ছাএলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মো. পলাশ শিকদার, জিসান আরাফাত, মিয়া ভাই ও শেখ রোকন।