ক্রীড়া ডেস্ক:
চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি। শুরুতে তিন টি-টোয়েন্টি, তিন ওয়ানডে ও সমানসংখ্যক টেস্ট খেলার কথা থাকলেও সফরটি সংক্ষিপ্ত করতে একমত হয়েছে উভয় ক্রিকেট বোর্ড। সফরে থেকে ছেঁটে ফেলা হয়েছে একটি টেস্ট ও গোটা টি-টোয়েন্টি সিরিজই। ফলে এখন শুধু মাত্র স্বাগতিকদের সাথে তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলবে সফরকারীরা।
সফরসূচি অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। কোয়ারেন্টাইন শেষে ১৩ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে তারা। এরপর ১৮ জানুয়ারিতে বিএকএসপিতে অনুষ্ঠিত হবে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ।
এরপর ২০ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২২ এবং তৃতীয় ও শেষ ওয়ানটে হবে ২৫ জানুয়ারি।
ওয়ানডে সিরিজ শেষে ২৮ জানুয়ারি থেকে শুরু হবে চার দিনের প্রস্তুতি ম্যাচ। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। আর ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সফর শেষে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগের কথা ক্যারিবীয়দের।
সফরসূচি :
১৮ জানুয়ারি, ২০২১- প্রস্তুতিমূলক ওয়ানডে
২০ জানুয়ারি, ২০২১- প্রথম ওয়ানডে
২২ জানুয়ারি, ২০২১- দ্বিতীয় ওয়ানডে
২৫ জানুয়ারি, ২০২১- তৃতীয় ওয়ানডে
২৮ ফেব্রুয়ারি, ২০২১- চার দিনের প্রস্তুতিমূলক ম্যাচ
৩-৭ ফেব্রুয়ারি, ২০২১- প্রথম টেস্ট
১১-১৫ ফেব্রুয়ারি, ২০২১- দ্বিতীয় টেস্ট











































