Home বিনোদন আত্মবিশ্বাসই পরীমণির ‘গডফাদার’

আত্মবিশ্বাসই পরীমণির ‘গডফাদার’

7

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে ঢালিউডের শীর্ষ তারকাদের একজন পরীমণি। একের পর এক সিনেমায় স্বচ্ছন্দ্য উপস্থিতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব এই অভিনেত্রী। যার ফলশ্রুতিতে প্রখ্যাত মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বস’র ‘এশিয়ার ১০০ ডিজিটাল তারকা’র তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

এরই মধ্যে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির প্রথম দিনেই দর্শকতের চাপে কোথাও কোথাও শো বাড়াতে হয়েছে। এসব সংবাদে বেশ ফুরফুরে মেজাজেই আছেন পরীমণি। এমন অবস্থায় গতকাল ১৫ ডিসেম্বর, মঙ্গলবার রাতে তানভীর তারেকের ভার্চুয়াল শো ‘জীবন যেখানে যেমন’-এ অতিথি হিসেবে এসে জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এসময় সিনেমাজগতে অভিনয়শিল্পীদের গডফাদার প্রসঙ্গে কথা বলেন উপস্থাপক। তিনি জানতে চান পরীমণির গডফাদার কে? জবাবে সোজাসুজি উত্তর দেন পরীমণি।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি সিনেমায় নাকি নায়ক-নায়িকাদের গডফাদার থাকে। আমারও আছে। কে তা কি জানেন? মূলত আত্মবিশ্বাসই আমার গডফাদার। এই আত্মবিশ্বাসের বলেই আমি ছিলাম এবং থাকবো আশা করি।’