স্পোর্টস ডেস্ক।।
তিন বছর পর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে রাজধানী আবুধাবিতে ম্যাচ শুরু হবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টায়।
নিরপেক্ষ ভেন্যুতে এটিই হবে বাংলাদেশের প্রথম টেস্ট। তবে আবুধাবির তপ্ত রোদ লাল-সবুজের প্রতিনিধিদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।
আগামীকাল ভরদুপুরে যখন খেলা চলবে, তখন আবুধাবির তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে এই তীব্র গরমকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না নাজমুল হোসেন শান্ত।
বরং ভালোভাবে সব পরিকল্পনা করেই আফগানদের মুখোমুখি হতে চান বাংলাদেশ অধিনায়ক।
আজ (৮ অক্টোবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালো হয়েছে। কন্ডিশন তো একটু গরম, এটা থাকবেই। তবে আমি পেশাদার খেলোয়াড় হিসেবে এটাকে অজুহাত হিসেবে দেখতে চাই না। আমার মনে হয় খেলোয়াড়রাও এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করছে না।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে শান্তর কাছে সেই সিরিজ এখন অতীত, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের খুব ভালো একটা সিরিজ গেছে। কিন্তুওইটা এখন আমাদের জন্য অতীত হয়ে গেছে। নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ এবং আমাদেরকে খুব ভালোভাবে পরিকল্পনা করতে হবে। ’
এশিয়ান গেমস খেলতে জাপানে গিয়েছিলেন শান্ত। কিন্তু জ্বরের কারণে খেলতে না পারায় তিনি দেশে ফিরে আসেন। অসুস্থতা থেকে সেরে ওঠা নিয়ে শান্ত বলেছেন, ‘রিকোভারি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। গত দুইদিন অনুশীলন করেছি, ভালো অনুভব করছি।’











































