স্পোর্টস ডেস্ক।।
হোপস ছিলেন দলের পেস বোলিং কোচ, হ্যাডিন ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছিলেন।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দুজনই সম্প্রতি পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্টকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব নেওয়ার কারণেই তাদের এই বিদায়।
জেমস হোপস রাজ্য দল কুইন্সল্যান্ড ও বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। আর সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার হ্যাডিন নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
হোপস পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে। হ্যাডিন ছিলেন আগের কোচিং স্টাফের অংশ এবং পরে প্রধান কোচ পন্টিংয়ের সঙ্গে দায়িত্ব চালিয়ে যান। দুজনই পাঞ্জাবের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ২০২৫ সালে পাঞ্জাব ১১ বছর পর আইপিএলের ফাইনালে উঠেছিল।
এর আগে স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলেও পাঞ্জাবের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। ফলে রিকি পন্টিংয়ের কোচিং দলে এখন কয়েকটি গুরুত্বপূর্ণ পদ খালি।
২০২৭ সালের মার্চে আইপিএলের নতুন মৌসুমের আগে এসব শূন্য পদ পূরণ করাই এখন প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বড় চ্যালেঞ্জ।











































