Home জাতীয় শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

1

ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন আরও চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা পৌনে আটটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান।

নতুন চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত।

দুই প্রতিমন্ত্রী হলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।