Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

44

১৮ নভেম্বর বুধবার খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলে পদযাত্রা ও সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

বন্ধকৃত ২৫টি রাষ্ট্রায়ত্ব পাটকল আধুনিকায়ন করে চালু, উৎপাদন বৃদ্ধি, কর্মহীন ৫১ হাজার শ্রমিককে স্বপদে কাজে ফিরিয়ে আনা ও রাষ্ট্রায়ত্ব খাতের সাথে সঙ্গতি রেখে ব্যক্তি মালিকানাধীন পাটকল শ্রমিকদের নি¤œতম মজুরীর দাবীতে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ নভেম্বর বুধবার বিকেল ৪টায় খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। খালিশপুর পিপলস গোল চত্বর সমাবেশে সভাপতিত্ব করবেন প্লাটিনাম জুট মিলস সিবিএ সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান ও প্রধান অতিথি থাকবেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী এবং আটরা ইষ্টার্ণ জুট মিলস গেট সমাবেশে সভাপতিত্ব করবেন ইষ্টার্ণ জুট মিলস সিবিএ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী গাজী ও প্রধান অতিথি থাকবেন জাতীয় শ্রমিক ফেডারেশন, খুলনা জেলা সভাপতি ও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শ্রমিকনেতা মনির আহমেদ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ হার্ট ও কিডনি সমস্যার কারণে অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র শিশুপুত্র শেখ জারিফ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসাতেই আছেন।

এছাড়া খুলনা প্রেসক্লাবের ব্যবহারকারী (ইউজার) সদস্য ও সময় টিভি’র ক্যামেরাপার্সন নেয়ামুল হোসেন কচি’র সহধর্মিনী মোসাম্মাৎ পান্নায়ারা বেগম অসুস্থ অবস্থায় ডা. শামসুন্নাহার লাকির ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। গতকাল রবিবার সকালে তার ইউটেরাস অপারেশন সম্পন্ন হয়েছে। এদিকে অসুস্থ সদস্য মোস্তফা কামাল আহমেদ, সদস্য এস এম নূর হাসান জনি’র শিশুপুত্র এবং সদস্য নেয়ামুল হোসেন কচি’র সহধর্মিনীর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

বেসরকারী পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বেসরকারী পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬ দফা দাবী আদায়ের লক্ষে ১৫ নভেম্বর রবিবার সকাল ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় মুজুরী বোর্ডের সদস্য প্রবীণ শ্রমিক নেতা  শহিদুল্যাহ খা’র সভাপতিত্বে  ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি ও খুলনার ব্যক্তি মালিকানাধীন সোনালী জুট মিল সিবিএ সাবেক সাধারণ সম্পাদক মোঃ  আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তি যোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন , মুন্সি লিয়াকত হোসেন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস ,  সেকেন্দার আলী,আঃ সালাম, নিজামউদ্দিন প্রমুখ । মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন খুলনা জেলার  অধিকাংশ ব্যক্তি মালিকানাধীন জুটমিল  গুলো বন্ধ, কিছু মিল আংশিক চালু থাকলেও তা খুড়িয়ে খুড়িয়ে চলছে । শ্রম আইনকে উপেক্ষা করে অবৈধ ভাবে বন্ধ হওয়া মিল গুলোতে ছাটাইকৃত শ্রমিক কর্মচারীদের ৭ বছরেও বকেয়া পাওনা পরিশোধ করা হয়নি । এ বিষয়ে মহসেন জুটমিল ,সোনালী , এ্যজাক্স , আফিল জুট মিল  চালু ও পাওনার বিষয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক , শ্রম  পরিচালকের মাধ্যমে  একাধিক বার সিদ্ধান্ত হওয়া সত্বেও  মালিক পক্ষ শ্রমিকদের  কোন বকেয়া পাওনা পরিশোধ করেনি। নেতৃবৃন্দরা অনতিবিলম্বে শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধ সহ ফেডারেশনের ৬ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানান । মানবন্ধনে ৬ দফা দাবীর মধ্যে রয়েছে সম শিল্পে সমকাজে সমমুজুরী প্রদান বর্তমান শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল সুবিধা প্রদান বন্ধকৃত মহসেন, আফিল,এ্যাজাক্স, জুট স্পিনার্স ট্রান্সওয়েশন ফাইবার্স, শাহ নেওয়াজ জুট মিলসহ সকল মিল চালু করতে হবে । বর্তমান বাজার দর বৃদ্ধি পাওয়ায় শ্রমিকদের মুজুরী কমিশন পূনর্গঠন করে  মুজৃরী বৃদ্ধি এবং শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।  এছাড়া মেয়াদ উত্তীনণ সোনালী জুট মিল সহ সকল মিলের সিবিএ নির্বাচন দিতে হবে ।

খানজাহান আলী থানা যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য হিসাবে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুুত্র শেখ সোহেলকে নির্বাচিত করায় খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে ১৫ নভেম্বর রবিবার বিকাল ৫ টায় ফুলবাড়ীগেটে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি ফুলবাড়ীগেট  দলীয় কার্যালয় থেকে শুরু করে খুলনা যশোর মহাসড়কের মাইলপোষ্ট ও মীরেরডাঙ্গা পেট্টোল পাম্প ঘুরে ফুলবাড়ীগেট আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিল পরবর্তি সমাবেশ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান রুপমের পরিচালনায় বক্তৃতা করেন, মহানগর যুবলীগের সদস্য মেহেদী হাসান,  সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা তরিকুজ্জামান মনির, নোমানুর রহমান রাজা, জাহিদ আল মামুন, আঃ আওয়াল, থানা শ্রমিকলীগ নেতা বায়জিদ সরদার, যুবলীগ নেতা জাহিদুর রহমান বাবু, রেজাউল ইসলাম, রুবেল, আলামিন, হারান, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, আলামিন প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে শেখ সোহেলকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা এবং কেন্দ্রীয় কমিটিতে অন্তরভুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ও মহানগর আওয়ামীলীগের সভাপতি  আলহাজ্জ তালুকদার আব্দুল খালেককে অভিনন্দন জানান হয়।

মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব: কপিলমুনিতে সচিব

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

‘পাকিস্তানী হায়নাদের কবল থেকে যারা জীবন বাজী রেখে এদেশকে স্বাধীন করেছিলেন সেই মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। তারাই এদেশের মানুষের শ্রেষ্ঠ সম্পদ। মুক্তিযোদ্ধারা আমাদের গৌরব ও অহংকারের মানস পুত্র।’ রবিবার বিকেল ৫ টায় কপিলমুনি মুক্তিযোদ্ধা কার্যালয় চত্ত্বরে হরিঢালী-কপিলমুনি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের এক যৌথ সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ উপরোক্ত কথাগুলো বলেন, ‘তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধ’ুর সোনার বাংলাকে বিশ্বের অন্যতম মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব আ’লীগ নেতা সরদার গোলাম মোস্তফা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, ওসি তদন্ত মোঃ আরশাদ আলী, এম বুলবুল আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট উপহার দেন খুলনা বি এল কলেজের সহকারী অধ্যাপক হারুন অর-রশীদ ও ফুল দিয়ে বরণ করে নেন আ’লীগ নেতা শেখ ছাকিয়ার রহমান ছাকি, পরমানন্দ মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক তানজীম মুস্তাফিজ বাচ্চু। অনুষ্ঠানের শুরুতে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।

হাজত বাস করেও বেতন পাচ্ছেন শরণখোলার এক শিক্ষক!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় হত্যা মামলায় প্রায় ৪ মাস ধরে জেল হাজতে থেকেও সরকারি বেতন-ভাতার  পুরো অর্থ  গ্রহন করে যাচ্ছেন উপজেলার একটি  প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। তবে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলামের যোগসাজশে ওই শিক্ষক এমন সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মামলার এজাহার  সুত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামের বাসিন্দা কাঠ মিস্ত্রী  মোঃ শাহ-আলম বিশ্বাসের স্ত্রীকে নিয়ে একই এলাকার বাসিন্দা ব্যবসায়ী আঃ রহমান হাওলাদারের সাথে কয়েক মাস পুর্বে বিরোধ দেখা দেয়। ওই ঘটনার জের ধরে চলতি বছরের ২২ জুলাই  ভোরে  শাহ আলম ও আ. রহমানের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ী রহমানের পক্ষ নিয়ে পশ্চিম কদমতলা গ্রামের বাসিন্দা (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে ও উপজেলার ৩০নং বগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল আমীন হাওলাদার সহ ৩/৪ ব্যাক্তি একজোট হয়ে শাহ-আলম বিশ্বাসকে ধারালো অ¯্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড় ও  হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষরা। এক পর্যায়ে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে  রহমানের নেতৃত্বে হামলা কারীরা পালিয়ে যায়। পরে শাহ আলমকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য ভর্তি করেন তার স্বজনেরা। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ওইখানে অবস্থার উন্নতি না হওয়ায়  সর্বশেষ তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ১আগষ্ট ঢাকা মেড়িকেলে মারা যান শাহ-আলম বিশ্বাস। এ ঘটনায়  নিহতের ছোট ভাই মোঃ ফারুক বিশ্বাস বাদী হয়ে স্কুল শিক্ষক আল আমিন হাওলাদার সহ ৭জনের বিরুদ্ধে গত ৪ আগষ্ট শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৩০নং বগী সরকারী স্কুলের সহকারী শিক্ষক আল আমীন হাওলাদারকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। তারপর থেকে ওই শিক্ষক প্রায় ৪ মাস ধরে বাগেরহাট জেলা কারাগারে অবস্থান রয়েছেন কিন্তু উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম হত্যা কান্ডের সাথে জড়িত শিক্ষক আল আমিনের বিরুদ্ধে কোন শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন না করে তার পুরো বেতন ভাতা জনতা ব্যাংক শরণখোলা শাখার ১০০২১২২৫৩৭৮৭ নং হিসাবে নিয়মিত সরবারহ করে যাচ্ছেন।  আল আমীন ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরীতে যোগদান করেন।  অপরদিকে, তবে নাম গোপন রাখার শর্তে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতা সহ কতিপয় শিক্ষক বলেন, আল আমিনের বিষয়টি আমাদের স্যার শিক্ষা কর্মকর্তা জানেন, কিন্তু ওদের পরিবারের সাথে যোগসাজশ করে মোটা অংকের উৎকোচ নিয়ে নিয়ম বর্হিভুত কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি স্কুল মেরমতের চেক সরবারহের সময় সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে ১০/১৫ হাজার টাকা করে অগ্রীম গ্রহন করে চলছেন। তার চাহিদা অনুসারে টাকা না দিলে হয়রানির শিকার হতে হয় ভুক্তভোগী শিক্ষকদের। তারা  শিক্ষাকর্তার এসব ঘটনার প্রতিকার দাবী করে অচিরেই  তার অপসারন চেয়েছেন সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে। তবে, এ বিষয়ে জানতে   উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহা. আশ্রাফুল ইসলামের মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি তা রিসিপ করেননি।  

ঘরবাড়ি গুড়িয়ে দেয়ায় ডুমুরিয়ায় খোলা আকাশের নীচে অবস্থান নিয়েছে একটি পরিবার

এস রফিক, ডুমুরিয়া

ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে ফিল্মি ষ্টাইলে এক দিনমজুরের বসতভিটায় থাকা ৩টি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। এতে বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে মুসলিমা (১৭) ও সুরাইয়া খাতুন (১৫) নামের আপন দু’বোন। এখন খোলা আকাশের নীচে ঠাই নেয়া ছাড়া উপায় নেই পরিবারটির। গতকাল রবিবার সকালে উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে এলাকাবাসি ও ভুক্তভোগি পরিবারের সাথে কথা বলে জানা যায়,উপজেলার কুখিয়া গ্রামস্থ রোস্তম শেখ নামের এক দিনমজুর স্থানীয় আছিয়া বেগমসহ ৩ বোনের রেকর্ডীয় ১২ শতাংশ জমি ক্রয় করে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। ওই জমিতে ৩টি বসতঘর, বাথরুম সহ বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী প্রতিপক্ষ মৃত আশরাফ আলী শেখের বায়েজিদ,আজগর ও সোবহান শেখ নামের ৩ ছেলে খোঁড়া অজুহাত খাড়া করে ও্ই ভিটাবাড়ি জবর দখলের নেশায় মেতে ওঠে। তারই জের ধরে ঘটনার দিন সকালে বায়েজিদ,আজগর,সোবহান সহ অজ্ঞাত ১৫/২০জন পরিকল্পিত ভাবে দা,শাবল,লাঠিসোটা নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে ফিল্মি ষ্টাইলে বসতভিটায় থাকা ঘরগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয় এবং বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ বৃক্ষ কেটে সাবাড় করে দেয়। এতে ওই পরিবারের ঘর,আসবাবপত্র,নগদ অর্থসহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এসময় বাড়িতে থাকা দিনমজুরের দু’মেয়ে মুসলিমা ও সুরাইয়া বাঁধা দিতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ৭১ সালেও এমন নারকীয় ঘটনা ঘটেনি এমনটি উল্লেখ করে স্থানীয় ইলিয়াজ শেখ (৮০) সহ অনেকেই বলেন, হতদরিদ্র পরিবারটি কায়িক পরিশ্রম করে একটু মাথা গোজার ঠা্ইঁ করেছিল। কিন্তু অত্যন্ত অন্যায় ভাবে প্রভাবশালী ওই পরিবারটি প্রকাশ্য দিবালোকে তা ভেঙ্গে গুড়িয়ে দিল। এখন খোলা আকাশের নীচে ঠাঁই নিতে হবে পরিবারটির। ন্যাক্কার জনক এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানাই। ঘটনা প্রসঙ্গে থানা পুলিশের এসআই ইউসুফ আলী জানান,ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওসি আমিনুল ইসলাম বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহবান

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সী বিভাগের এক সভা রবিবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভায় সিটি মেয়র মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।

কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে সিটি মেয়র আরো বলেন, দেশে করোনা পরিস্থিতি এখনো আশংকাজনক অবস্থায় রয়েছে। পাশাপাশি ঢাকাসহ কয়েকটি এলাকায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। খুলনায় করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এবং ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ দেখা দেয় নাই। এ পরিস্থিতি বজায় রাখতে মশক নিধন কার্যক্রম জোরদার করার সাথে সাথে নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসাথে সিটি মেয়র নাগরিকদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা ও ড্রেনে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহবান জানান।

কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নুরুন্নাহার এ্যানী, মোঃ আব্দুর রকীব, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্লা মারুফ রশিদ, শেখ হাফিজুর রহমান, মোঃ জিয়াউর রহমানসহ সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

শেখ সোহেলকে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য মনোনীত করায় নগর ছাত্রলীগের আনন্দ মিছিল

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য মনোনীত করায় বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুবনেতা কামরুল ইসলাম, শওকাত হোসেন, মশিউর রহমান সুমন, রাশেদুজ্জামান রিপন, খুলনা মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, এস এম মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ৈ সজল, মাহামুদুল হাসান শাওন, এখতিয়ার মোল্লা, সাইফুল ইসলাম মানিক, ঝলক বিশ^াস, মো: হেলাল হোসেন, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, মো: শাহীন, তায়েজুল ইসলাম তাজ, দিদারুল আলম, সৌরভ আঁশ, মো: সুমন শেখ, সোহেল শেখ, প্রনব চক্রবর্তী, রহমত সরদার, শরিফুল ইসলাম বাবু, মেহেদী হাসান সুজন, এস এম ইমাজ উদ্দিন, সিকদার রাসেল, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, তায়েজুল ইসলাম তাজু, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, এম এ হোসেন সবুজ, মেহেদী হাসান স্বপন, মো: আলামিন হাওলাদার, বায়জিদ সিনা, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, নাজমুল হক অয়ন, সাইমুন নিয়াত, শেখ জিহাদী হক জিসান, মশিউর রহমান বাদশা, জিসান আরাফাত, আমিনুল ইসলাম শাওন, জুয়েল শেখ, ইমরান হোসেন বাবু, শাহ্ আরাফাত রাহীব, হাফিজুর রহমান, মেহেদী হাসান সজীব, নাজমুল হাসান আলভী, রবিউল ইসলাম প্রিন্স, সৈকত দাস, শেখ ইসতিয়াক আহমেদ জয়, মো: গালিব হোসেন, প্রিতম সাহা, ইমদাদুল হক, রায়হান শেখ মুন্না, জাহাঙ্গীর হোসেন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, দেবাশিষ মিস্ত্রী দেবা, শাকিল খান, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, অরিন্দম চক্রবর্তী, শফিকুল ইসলাম মুন্না, রেজওয়ান খান রিজু, মহাদেব গাইন, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, পিয়াল হাসান, আলামিন হাওলাদার, মো: আলী হোসেন, মো: সাদ্দাম হোসেন, বরকত হাওলাদার, রাজিউন ইসলাম রাজু, মো: সাজ্জাদ সাজু, রাকিব আহমেদ রাব্বি, আবিদ আল হাসন, রাব্বি আহমেদ রানা, তানভীর ইসলাম সাব্বির, রায়হান শিকদার, হাসান শেখ, রিয়াদ খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় শেখ সোহেলকে খুলনার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেসডিয়াম সদস্য হওয়ায় শেখ সোহেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, অসিত বরণ বিশ্বাস, হাফেজ মোঃ শামীম, ফারুক হাসান হিটলু, মীর বরকত আলী, আশরাফুল পলাশ, আলমগীর হোসেন রাজীব, ইঞ্জিঃ মাহবুবুর রহমান শামীম, ডাঃ সুদেব মন্ডল, তমাল রায়, হাফেজ আশিকুর রহমান, মোঃ আযম খান, কাউন্সিলর আরীফ হোসেন মিঠু, এইচ এম মিজানুর রহমান জনি, ইঞ্জি প্রেম কুমার মন্ডল, ইলিয়াস হোসেন লাবু, মোঃ সরফরাজ, নিভাষ মজুমদার, ডাঃ নুর আলম, এস এম রাজু, আতিকুজ্জামান খান বেলা প্রমূখ।

ফুলতলায় মাস্ক না পরায় ৯ পথচারীকে ৩ হাজার টাকা জরিমানা

ফুলতলা প্রতিনিধি

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালদত রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বর এলাকায় মাস্ক না পরায় ৯ পথচারীকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে হাসান শেখ, সাইফুল শেখ, হৃদয়, সুমন রায় ও মনিরুজ্জামানকে ২শ’ টাকা করে এবং হৃদয় দেবনাথ, জুয়েল রানা, মাহমুদুর রহমান ও আমিনুল ইসলামকে ৫শ’ টাকা করে জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ফুলতলায় সাজাপ্রাপ্ত আসামী আটক

ফুলতলা প্রতিনিধি

থানা পুলিশ রোববার সকালে মোঃ রসুল গাজী নামে সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। সে দামোদর গ্রামের সাত্তার গাজীর পুত্র। পুলিশ জানায়, আটককৃত রসুল গাজী  একটি মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

খুলনায় বিএনপির প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ

জনগণের দৃষ্টি ফেরাতে বাস পোড়ানোর নাটক করেছে সরকার

খবর বিজ্ঞপ্তি

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপরির্বাচনে ভোট ডাকাতি ও দেশব্যাপী লুটতরাজ, দ্রব্যমূল্য উর্ধগতি এবং লাগামহীন দুর্র্নীতির কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যে কোনো সময় সরকারের পতন আসন্ন। তাই জনগণের দৃষ্টি ফেরাতে ঢাকায় বাস পোড়ানোর নাটক সাজিয়ে অতীতের মতো বিএনপি’র উপর দায় চাপােত চায় সরকার। এই অবৈধ সরকার ক্ষমতা দখলের পর থেকে একের পর এক দুর্নীতি ও লুটপাটের কারণে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। নতুজানু পররাষ্ট্রণীতির কারণে দেশের সার্বভৌত্ব আজ হুমকীর সম্মুখীন। আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলতে পারে না। যে কারণে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একের পর এক সাজানো পাতানো নির্বাচন করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার হরণকারী সিইসি সরকারের রাজনৈতিক কর্মী হিসেবে বালখিল্য আচরণ করছে। লাজ শরমের মাথা খেয়ে এই সিইসি মার্কিন নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছে, তাতে বিশ্বেরকাছে বাংলাদেশ ও নির্বাচন কমিশন হাস্যকরের পাত্র হয়েছে। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন করে নিরপেক্ষ- নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

রোববার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নামধারী ছাত্রলীগ ও যুবলীগ। দেশের ব্যবসা বাণিজ্য আজ আওয়ামী সিন্ডিকেটের হাতে। যে কারণে পেঁয়াজ তেল, আলু, সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন। আর জনগণের পকেট কেটে সেই টাকা চলে যাচ্ছে আওয়ামী নেতাদের হাতে। জনগণের ক্রয় ক্ষমতা হারিয়ে গেছে। যৎ সামান্য টিসিবি পণ্য রাস্তায় দেওয়া হলেও সেখানে দীর্ঘ লাইন মনে করে দেয় আওয়ামী লীগের অতীত ইতিহাস। সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জন দৃষ্টিকে অন্য দিকে ফেরাতে ঢাকা ও সিরাজগঞ্জের উপনির্বাচনকে টার্গেট করে সরকারের পৌষ্য বাহিনী তথা এজেন্সি দ্বার বাসে আগুণ লাগিয়ে দায় চাপাতে চায় বিএনপি’র উপর।

নেতৃবৃন্দ বলেন, ঢাকায় বাসে আগুণ লাগানোর ঘটনাটি পূর্ব পরিকল্পিত। যে কারণে ঘটনার দিন খুলনার তিন যুবদল নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবীর ও বাগেরহাটের এক যুবদল নেতাকে ওই ঘটনায় আসামি করা হয়েছে। অথচ তারা খুলনা ও বাগেরহাটে ছিল। এতেই প্রমাণিত হয়েছে এ সরকার পরিকল্পিতভাবে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের উপর নতুন করে দমন, নিপীড়ন, হামলা, মামলা ও ধরপাকড়ের প্রস্তুতি নিচ্ছে। উদ্দেশ্য একটাই অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘায়ূত করা।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি করেন। বক্তরা আরো বলেন, বিএনপি এ দেশের জন মানুষের দল হিসেবে বসে থাকতে পারে না। সে কারণে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি আন্দোলন সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কেননা বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যে দল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারে। তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দুর্র্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র সকল স্তরের নেতা-কর্মীদের এখন থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। নেতৃবৃন্দ বলেন, যে কোনো সময় চূড়ান্ত আন্দোলনের ডাক আসতে পারে, সে জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা শেখ মুশাররফ হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, শেখ আবু হোসেন বাবু, সিরাজুল হক নান্নু, কামরুজ্জামান টুকু, সৈয়দা রেহানা ঈসা, এডভোকেট তসলিমা খাতুন ছন্দা, মোল্লা এনামুল কবীর, শরিফুল ইমলাম প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন বিএনপি নেতা ওয়াহেদুজ্জামান রানা ও সাজ্জাদ বাহসান পরাগ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওয়লানা আব্দুল গফ্ফার।

রাস পূর্ণিমায় যেতে বন বিভাগের পাঁচটি নিরাপদ রুট নির্ধারণ

তথ্য বিবরণী

প্রতি বছরের মতো এবারও রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সুন্দরবনের দুবলারচরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। পুণ্যস্নানে নিরাপদে যাতায়াতের জন্য দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ পাঁচটি পথ নির্ধারণ করেছে। এ সকল পথে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর টহল দল নিয়োজিত থাকবে।      অনুমোদিত পাঁচটি রুট হলো: বুড়িগোয়ালিনী, কোবাদক থেকে বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী হয়ে দুবলারচর। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা হয়ে আড়ুয়া শিবসা-শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর। নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজাত নদী হয়ে দুবলার চর। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন-তিনকোনা দ্বীপ হয়ে দুবলার চর এবং বগী-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর।

পূর্ণিমা পুণ্যস্নানে কেবল তিন দিনের জন্য সনাতন ধর্মাবলম্বীদের অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্কবিহীন কোন তীর্থযাত্রীকে পূণ্যস্নানস্থলে যেতে দেওয়া হবে না। অনুষ্ঠান স্থলে পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ডস্যানিটাইজার ও হ্যান্ডওয়াস রাখা হবে। তীর্থযাত্রীদের আগামী ২৮ থেকে ৩০ নভেম্বর এ তিন দিনের জন্য অনুমতি প্রদান করা হবে এবং প্রবেশের সময় এন্ট্রি পথে নির্দিষ্ট ফি প্রদান করতে হবে। যাত্রীরা নির্ধারিত রুটের পছন্দমতো একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন এবং দিনের বেলায় চলাচল করতে পারবেন। বনবিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানো যাবে না। প্রতিটি ট্রলারের গায়ে রং দিয়ে বিএলসি অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। রাস পূর্ণিমায় আগত পুণ্যার্থীদের সুন্দরবনে প্রবেশের সময় জাতীয় পরিচয়পত্র অথবা ইউপি চেয়ারম্যানের নিকট হতে প্রাপ্ত সনদপত্র সাথে রাখতে হবে। পরিবেশ দূষণ করে এমন বস্তু, শব্দযন্ত্র বাজানো, পটকা ও বাজি ফোটানো, বিস্ফোরক দ্রব্য, দেশীয় যে কোন অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র, হরিন মারার ফাঁদ, কুড়াল, দড়ি বহন করা থেকে যাত্রীদের বিরত থাকতে হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন সবসময় টোকেন ও টিকেট নিজের সঙ্গে রাখতে হবে। প্রতিটি লঞ্চ, নৌকা ও ট্রলার-কে মেলা প্রাঙ্গণে কন্ট্রোলরুমে আবশ্যিকভাবে রিপোর্ট করতে হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ সকল তথ্য জানিয়েছেন।

এমপি বাবু’র শোক

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ফকিরের ও সোলাদানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোমিন উদ্দীন ফকিরের পিতা মুনছুর আলী ফকির বার্ধক্যজনিত কারণে রবিবার (১৫ নভেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। 

ফকিরহাটে হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় প্রার্থনা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী শ্যামা মায়ের মন্দিরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন সহ তার পরিবারের সদস্যদের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনা সভা শনিবার রাত ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুর্নিমল পাড়ই, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক অনিমেষ রায়, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস,অর্দ্ধেন্দু রায়, বনানী রায়, অপূর্ব রায়, অরুপ রায়, বিপ্লব গোলদার, সাংবাদিক আকাশ বিশ্বাস, অমিত রায়, পুলক মালাকার, রাজিব বিশ্বাস, মোহন হীরা, নিতিশ হীরা, সুদেব বালা, রবীন বিশ্বাস প্রমূখ।

ফকিরহাটের গোয়ালবাড়ী শ্যামা মায়ের কালি মন্দিরে বস্ত্র বিতরণ

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী শ্যামা মায়ের মন্দিরে ৪৯তম শ্যামা কালী পূজা উপলক্ষে শনিবার রাত সাড়ে ৮টায় বনানী কুঞ্জ চত্ত্বরে ৫০জন হতদরীদ্র ও অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্দ্ধেন্দু রায়, বনানী রায়, অপূর্ব রায়, অরুপ রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুর্নিমল পাড়ই, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক অনিমেষ রায়, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, বিপ্লব গোলদার, সাংবাদিক আকাশ বিশ্বাস, অমিত রায়, পুলক মালাকার, রাজিব বিশ্বাস, মোহন হীরা, নিতিশ হীরা, সুদেব বালা, রবীন বিশ্বাস প্রমূখ।

কুষ্টিয়ায় জামায়াতের ২৫ নারী কর্মী আটক

রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

কুষ্টিয়ায় ‘নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক’ করার অভিযোগে জামায়াতের ২৫ নারী কর্মীকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। শনিবার রাতে ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতনের নেতৃত্বে এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে তাদের আটক করেন। আটকদের মধ্যে ঝাউদিয়ার সহিদের স্ত্রী ইউনিয়ন নারী জামায়াতের আমির সাজেদা বেগম, ঝাউদিয়া মসজিদের ইমাম মোকাররম হোসেনের স্ত্রী সুরাইয়া বেগম, মজনুর স্ত্রী আছিয়া, জিকোর স্ত্রী শেফালী, মশিউর চৌধুরীর স্ত্রী জান্নাতুল, আরিফুল ইসলামের স্ত্রী ইসমত আরা, মুরাদ হোসেনের স্ত্রী পারভিন, শফিকুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার, লাবু খানের স্ত্রী জরিনা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী নার্গিস, আব্দুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জালাল মোল্লার স্ত্রী নাজিরা খাতুন, আবু বক্করের স্ত্রী ডলি খাতুন, মৃত সাত্তারের স্ত্রী হাজেরা খাতুন, মৃত শিলা ম-লের স্ত্রী জোসনা, আক্কাস আলীর স্ত্রী বিজলি, গোলাপ ম-লের স্ত্রী হাশিয়া, জালালের স্ত্রী শিলার নাম জানা গেছে।

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন দাবি করেন, ‘করোনাকালীন সময়ে জনসংযোগের উপর নিষেধাজ্ঞা থাকলেও গোপনে এই নারী জামায়াত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে বলে অভিযোগ রয়েছে। বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের হাড়বাড়িয়ায় ৩টি কুমির অবমুক্ত, পর্যায়ক্রমে ছাড়া হবে আরো ৮৭টি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় কুমির অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান ও উপ বন সংরক্ষক কবির হোসেন পাটোয়ারী হাড়বাড়িয়ায় এই তিনটি কুমির অবমুক্ত করেন। এ সময় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মুহম্মাদ বেলায়েত হোসেন, পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মহসিন হোসেন ও করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির উপস্থিত ছিলেন।

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজাদ কবির বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে ৯০টি কুমির অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে বনবিভাগ। এরই অংশ হিসেবে রবিবার প্রথম দফায় ৩টি কুমির অবমুক্ত করা হয়েছে। করোনার কারণে অবশ্যই এ কুমির অবমুক্তকরণ কার্যক্রম একটু বিঘিœত ও পিছিয়ে পড়তে হয়েছে। তারপরও পর্যায়ক্রমে বাকী কুমিরগুলোও বনের অভ্যন্তরের বিভিন্ন স্থানে অবমুক্ত করা হবে।

বিলুপ্ত প্রায় লবণ পানির প্রজাতির এ কুমিরের প্রজনন ও বংশ বিস্তারের উদ্দেশ্যেই ২০০২ সালে করমজলে এই কুমির প্রজনন কেন্দ্র গড়ে তোলে বনবিভাগ। রবিবারের ৩টি অবমুক্তের পর বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে ১শ ৯২টি কুমির রয়েছে। বাকী ৮৭টি অবমুক্তের অপেক্ষায় রয়েছে। বাকীগুলো অবমুক্তের পর কেন্দ্রে থাকবে ১শ ৫টি কুমির।

খুলনায় ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

রূপসা প্রতিনিধি

খুলনার সকল উপজেলা-থানার সকল বাজারে ঝুঁকিপূর্ণভাবে চলছে গ্যাস সিলিন্ডারের রমরমা ব্যবসা। রূপসাসহ আশপাশের সকল উপজেলার  ছোট-বড় বিভিন্ন বাজারের দোকানে লাইসেন্স ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই চলছে এ ব্যবসা। সরকারি আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসনের চোখের সামনেই প্রতিটি বাজারেই চলছে এ ঝুঁকিপূর্ণ ব্যবসা। সরেজমিন ঘুরে দেখা গেছে, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা দোকানগুলোয় খোলামেলাভাবে সিলিন্ডারের গ্যাস বিক্রি করায় চরম ঝুঁকিতে চলা ফেরা করতে হচ্ছে ক্রেতা, পথচারী ও জনসাধারণসহ শিক্ষার্থীদের। এছাড়াও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগও রয়েছে।

উপজেলার বিভিন্ন পানের দোকান, চায়ের দোকান, মুদি দোকান, মনোহরি, ওষুধ, রড-সিমেন্ট ও ইলেকট্রনিক্সসহ প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। উপজেলার কোলাবাজার,সেনের বাজার,যুগী হাটি,বারো পূর্ণ্যের মোড়,রাজাপুর বাজার,বৌ বাজার,আইচ গাতী,আব্দুলের মোড়,বাঁধাল, পালের বাজার,আলাইপুর বাজার,কাজদিয়া বাজার,নতুন হাট,হাতিম তলা,তিলক গাছতলা মোড়,ইলাইপুর মোড়,সামন্ত সেনা,নৈহাটি মোড়,গোডাউন মোড়,খোঁড়ার বটতলা,রূপসা বাজার,বাগমারা,রহিমনগর বাজার,নৈহাটি কালীবাড়ি বাজার,রামনগর মুজিবর মোড়,রামনগর আকবরের মোড়, রূপসা ঘাটের বটতলা,জাবুসা স্কুলের সামনে,নারায়ন খালী,বাইন তলা বাজার,তেরখাদা সকল ছোট বড় বাজার,  সুইতলা, মল্লিকপুর, বলরামপুর,ডুমুরিয়া সকল বাজার,বটিয়াঘাটা, ফুলতলার সকল ছোট বড় বাজার,কয়রা র সকল বাজার,পাইকগাছা র সকল ছোটবড় বাজারে,  চাঁপরাইল,, বগেরগাছি, কুল্ল্যাপাড়া, রঘুনাথপুর, কিয়া বাগান,  ভাতঘাড়া, দুলাল মুন্দিয়া, বালিয়াডাঙ্গা, লাউতলা, সিংগীর বাজারসহ আরও কিছু বাজারে অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস বিক্রি করা হচ্ছে। এ ছাড়াও  শহরের বিভিন্ন মোড়ে সিলিন্ডার গ্যাসের ব্যবসা চলছে অহরহ। এ দোকান গুলোয় নেই প্রাথমিক বিপর্যয় রক্ষায় ড্রাই পাউডার ও সিও ২ সরঞ্জামসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এতে সাধারণ জনগণের পাশাপাশি ক্ষুব্ধ বৈধ গ্যাসের ব্যবসায়ীরা। গ্যাস সিলিন্ডার বিক্রির ফলে পথচারীদের জীবণের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাদের আশঙ্কা যেকোন সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে জিম্মিকরে গ্যাস সিলিন্ডার প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি নিচ্ছে। ফলে ভোগান্তির পাশাপাশি বাড়তি মূল্যে গ্যাস কিনতে হচ্ছে। অতিসম্প্রতি রাজধানী ঢাকার রূপপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে বিস্ফোরক আইন ১৮৮৪ এর দ্যা এলপি গ্যাস রুলস ২০০৪ এর ৬৯ ধারার ২ বিধিতে বলা হয়েছে, লাইসেন্স ছাড়া কোনভাবেই (গ্যাস) এলপিজি মজুদ করা যাবেনা।

বিধি অনুযায়ী ৮টি গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদের ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে। একই বিধির ৭১ নং ধারায় বলা হয়েছে, আগুন নেভানোর জন্য যথেষ্ট অগ্নিনির্বাপক যন্ত্রপাতি এবং সরঞ্জাম মজুদ থাকতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার ব এক শিক্ষক  বলেন, উপজেলার ছোট বড় হাটবাজারে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে গ্যাস সিলিন্ডারের দোকান।  পান, চা, মুদি, মনোহরি, ইলেকট্রিক দোকানে চলছে এব্যবসা। অতিরিক্ত মুনাফার লোভে ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছে।

দোকানের সামনে রাস্তার পাশে এসব গ্যাস রাখায় হুমকির মুখে পড়েছে সাধারণ ক্রেতা, পথচারী ও শিক্ষার্থীরা। এব্যাপারে রূপসার  একজন ব্যবসায়ী  বলেন, সিলিন্ডার গ্যাস খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। যারা এ ব্যবসা করছে তারা সমিতির নিকট থেকে অনুমতি নেননা।

 কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভ করতে গিয়ে বিস্ফোরক অধিদফতরের নাম ক্ষুণ্ন করছে। গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স গ্রহণের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার বিধান থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী এই নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই সাধারণ ব্যবসার মতই চালিয়ে যাচ্ছে গ্যাসের ব্যবসা। জনসমাগম স্থলে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বিপজ্জনকভাবে এ ধরনের গ্যাস সিলিন্ডার বিক্রি করা যেমন দন্ডনীয় অপরাধ তেমনি অবৈধ গ্যাস সিলিন্ডারের ব্যবসার কারণে সরকার বিপুল অংকের রাজস্ব হারাচ্ছে।

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ১৫০০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে রোববার সকালে  ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্ণেল সেলিম রেজা জানান, ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল সাদিপুর সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় যাচেছ  এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৫০০ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, স্থাণীয় সাদিপুর গ্রামের কাশেম আলীর ছেলে মো: মিজানুর রহমান (২৯) একই গ্রামের  আফসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) বড় আচড়া গ্রামের সিরাজ খালাশীর ছেলে মোহন খালাশী(২৫)।  আটক ফেনসিডিলের মূল্য ১২ লাখ টাকা বলে বিজিবি জানায়। এ ঘটনায় বেনাপোলে পোর্ট থানায় একটি  মামলা হয়েছে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

বেনাপোল বন্দর দিয়ে দু’ দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল  বন্দর দিয়ে দু’ দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রমসহ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে চলছে। হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে আমদানি রফতানি বন্ধ রয়েছে সকাল থেকে। ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে ট্রাকচালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে আমদানি রফতানি বন্ধ রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘কালীপূজা উপলক্ষে রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন আমাদের আগেই জানিয়ে দিয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে।’

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভারতে কালীপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা আজ রোববার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখছেন। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকালে ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছেন। ফলে এ পথে কোনও আমদানি-রফতানি হবে না। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টম হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরে যেতে পারবে। আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে যথানিয়মে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে ।

দাকোপে উফশী আমন চাষ প্রতি মৌসুমে বৃদ্ধি পাচ্ছে

মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ

খুলনার দাকোপে আমনের বাম্পার ফলন হয়েছে। উফশী ব্রি ৮৭ ও ৭৬ ধান চাষে ফলন অনেক বেশি পাওয়ায় প্রতি মৌসুমে এচাষাবাদে এলাকার কৃষকদের আগ্রহ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের সহযোগীতায় উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষকরা এআবাদ করেছেন।

প্রকল্পের মাঠ কর্মি শরিফুল ইসলাম জানান, দেশের অন্যান্য জেলার ন্যায় এই জাতের ধানের চাষাবাদ বেড়ে এবছর উপজেলার পানখালী এলাকায় ১০ হেক্টর জমিতে ব্রি ৮৭ ও আনন্দনগর এলাকায় ৫ হেক্টরে ব্রি ৭৬ ধানের চাষ হয়েছে। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরে খোঁজ খবর নিয়ে জানা গেছে বিভিন্ন এলাকায় ৯৫ হেক্টর জমিতে ব্রি ৭৬ ও ৩০ হেক্টরে ব্রি ৮৭ ধানের চাষ হয়েছে।   

পানখালী এলাকার কৃষক ভবেশ তরফদার বলেন, পরীক্ষা মূলক ভাবে প্রথম ২০১৫ সালে তিনি অল্প কিছু জমিতে ব্রি-৭৬ ও ২০১৯ সনে ব্রি-৮৭ জাতের ধান চাষ শুরু করেন। এবছর তিনি প্রায় আড়াই বিঘা জমিতে ব্রি ৮৭ ধানের আবাদ করেছেন। ধান কাটতে এখন মাত্র কয়েক দিন বাকি। বিঘা প্রতি তিনি ২৮ থেকে ৩০ মন ধান পাবেন বলে আশা করছেন। তার এই চাষাবাদ দেখে আশে পাশের বাসুদেব তরফদার, মোস্তাক ফকির, সুমন্ত তরফদার, সুকুমার বালাসহ একাধিক কৃষক প্রায় ৫০ বিঘা জমিতে এই জাতের ধানের আবাদ করেছেন বলে তিনি জানান।

উপজেলা সিনিয়ার কৃষি অফিসার মোঃ মেহেদী হাসান খান জানান, এখানে অধিকাংশ মাঝারি এবং নীচু জমি। ব্রি ৮৭ উচু, ব্রি ৭৬ নীচু জমির ধান এবং ফলনও হয় ভালো। তিনি এখানে যোগদানের পর থেকে উচ্চ ফলনশীল জাতের ধান চাষে কৃষকদের উৎসাহ দিয়ে আসছেন বলে জানান।

এবিষয় ব্রি সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রধান গবেষক ড. মোঃ মনিরুজ্জামান বলেন উপকূলীয় এলাকায় জলাবদ্ধ জমিতে উফশী জাতের ধান চাষ করে জমির উৎপাদনশীলতা ও ফসল বৃদ্ধি করা সম্ভব। পানি কম গভীরতা জমিতে ব্রি ধান ৮৭ ও বেশি গভীরতা জমিতে ব্রি ধান ৭৬ চাষে সফল। এছাড়া স্থানীয় জাতের তুলনায় উফশীর ফলনও অনেক বেশি এবং অনেক আগে ধান কাটা যায়। এবছর মাঠে ফলন দেখে আগামী আমন মৌসুমে উক্ত জাত দুটি চাষের জন্য এলাকার কৃষকদের মাঝে বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছে। এতে কৃষকদের জমির উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং জমির ফসল অনেক আগে কাটার ফলে সঠিক সময়ে রবি ফসলের চাষ বা পানির প্রাপ্যতা সাপেক্ষে বোরো ধানের আবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি পাবে।

ঝিনাইদহে ১৫ তম শ্রেষ্ঠ পুলিশ সার্জেন্ট নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলার পুলিশ লাইনে বিশেষ কল্যান সভায় সার্জেন্ট মোস্তাফিজুর রহমানকে ১৫ তম বারের মত আবারও উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ নগদ অর্থ প্রদান করেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। রোববার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনস ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) ড. হাসান উল হায়দার। ট্রাফিক ম্যানেজমেন্ট, যানজট নিরসন, অবৈধ যান আটক, এলইডি লাইট অপসারণ, নিষিদ্ধ হর্ন জব্দ, রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক, বিভিন্ন ত্রুটি সম্পূর্ণ যানে সর্বাধিক মামলা প্রদানের জন্য উত্তম অফিসার হিসাবে পুরস্কৃত হন তিনি। এ বিষয়ে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সুপার স্যার কর্তৃক উত্তম কাজের এই স্বীকৃতি আগামী দিনে আরো ভাল কাজ করতে আমাকে অনুপ্রোণিত করবে। এ ব্যাপারে জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন বলেন, ভাল কাজ করার ফলে সার্জেন্ট মোস্তাফিজকে সেরা পুরষ্কৃত করা হয়েছে। ইতিপূর্বেও তিনি পুরস্কৃত হয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম প্রমুখ।

চুয়াডাঙ্গায় ব্যাংকে ঢুকে পিস্তল ঠেকিয়ে টাকা লুট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে উথলি সোনালি ব্যাংক শাখায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। উথলী সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী জানান, বেলা সোয়া ১টার দিকে হেলমেট পরা তিন ব্যক্তি ব্যাংকে প্রবেশ করে। তারা পিস্তল উচিয়ে ব্যংকের দরজা বন্ধ করে দিয়ে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা ব্যাংকের সবার মোবাইল কেড়ে নেয় এবং একটি কক্ষে সবাইকে আটকে রাখে। ব্যাংকের কাউন্টারে থাকা প্রায় ৮ লাখ ৯৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এলাকাবাসী জানায়, ব্যাংকের ভেতরে এক গ্রাহক চিৎকার শুরু করলে বাজারের লোকজন ব্যাংকের সামনে জড়ো হয়। ডাকাত দল পিস্তলের ভয় দেখায়। অস্ত্রধারী ৩ জন দ্রুত মোটরসাইকেল করে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা মাত্র ৫ মিনিটের মধ্যে টাকা লুট করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সুজন নামের একজন জানান, মোটরসাইকেলে পালানোর সময় ইট-পাটকেল মারা শুরু করলে ডাকাত দলের এক সদস্যের মাথায় লাগে। এসময় ডাকাত দলের এক সদস্য পিস্তল উচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। সোনালী ব্যাংকের গার্ড আনসার সদস্য জাফর জানান, ব্যাংকের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রথমে হেলমেট পরা এক ব্যাক্তি ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। আমি তাকে হেলমেট খুলতে বললে সিড়ির নিচে দাঁড়িয়ে থাকা আরো ২ জন হেলমেট পরিহিত ব্যক্তি দৌড়ে উপরে উঠে ব্যাংকে ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। দ্রুত তারা প্রধান দরজা আটকে কয়েক মিনিটের মধ্যে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুট করে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে জেলার সব প্রবেশদারে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলকে গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ডিজিটাল বাংলাদেশে রাষ্ট্রয়াত্ব ব্যাংকে সিসি ক্যামেরা না থাকা দুর্ভাগ্যজনক। জেলা পুলিশের সব সংস্থার সদস্যরা ডাকাতদের আটক করতে জোরদার অভিযান চালাচ্ছে।

কৈখালীর চেয়ারম্যানকে কুপিয়ে হত্যার চেষ্টা

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিমকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুবৃর্ত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান আব্দুর রহিমকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, সন্ধ্যার দিকে চেয়ারম্যানসহ তারা ৩-৪ জন পরিষদ ভবনে অবস্থান করছিলেন। তারা পরিষদের সভাকক্ষে বসে থাকলেও চেয়ারম্যান তার জন্য নির্ধারিত কক্ষে বসে কম্পিউটারে কাজ করছিলেন। এসময় ৪-৫ জন বোরকা পরিহিত মানুষ দ্রুত চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে তাকে উদ্দেশ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে চেয়ারম্যানের উপর চড়াও হয়ে তাকে কোপাতে থাকে। এসময় চেয়ারম্যানের চিৎকারে তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই বোরকা পরিহিত অবস্থায় হামলাকারীরা কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক চৌধুরী বলেন, মাথা ও মুখে মারাত্বক আঘাতপ্রাপ্ত আহত চেয়ারম্যানকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

খুলনায় মাস্ক না পরায় জরিমানা গুনলেন ১৭ জন

স্টাফ রিপোর্টার

মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন। রোববার (১৫ নভেম্বর) মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১৭ জনকে আটক করে জরিমানা করা হয়েছে। এছাড়াও ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর তত্ত্বাবধানে মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং মো. তাহমিদুল ইসলাম। নগরীর ডাক বাংলা, শিববাড়ি মোড়, নিউ মার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ২৫০ বেড, বয়রা বাজার, বৈকালি এবং নতুন রাস্তার মোড় এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও দাকোপ, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে অভিযান চালানো হয়। অভিযানে ১৭ জনকে আটক করে ১৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এছাড়াও ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

দাকোপে বেডস্ এর আয়োজনে মাৎস্য ও কাঁকড়া চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

গতকাল (১৫ নভেম্বর ২০২০) বেডস্ ও জীফের আয়োজনে খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের উত্তর বাণিশান্তা গ্রামে সুন্দরবন পেশাজীবী সমবায় সমিতি লিঃ এর নিজস্ব ভবনে সমিতির মাৎস্য সেক্টরের সদস্যদের মাঝে মাৎস্য ও কাঁকড়া চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার পরিবেশবান্ধব উপায়ে স্বল্প জায়গায় মাছ ও কাঁকড়া চাষ করে উৎপাদিত মাৎস্য ও কাঁকড়া হতে পণ্য প্রস্তুত করে ও বাজারে বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা লাভ করা সম্ভব, তা অংশগ্রহণমূলক আলোচনার ভিত্তিতে তার কৌশল নির্ধারণ করা হয়। সেই সঙ্গে মাৎস্য ও কাঁকড়া চাষের ধারাবাহিক নিয়ম ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এ্যাকোয়াকালচারিস্ট এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এ্যান্ড মেরিন রিসোর্স টেকনলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জনাব ওয়াসিম সাব্বির। প্রশিক্ষণ কর্মশালায় সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ৩০ জন স্থানীয় মাৎস্যজীবীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমে পুকুর প্রস্তুতি, মৎস্য নির্বাচন, মাছের রোগ নির্ণয় ও তার প্রতিকার, খাঁচায় কাঁকড়া ও মৎস্য চাষসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী মাৎস্যজীবীদের প্রশিক্ষণ দেয়া হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় বেডস্ এর প্রধান নির্বাহী জনাব মাকছুদুর রহমান, ফিল্ড এ্যাডভাইজার বাবু রজত শুভ্র গাইন, পাবলিক রিলেশন অফিসার কপিল বিশ্বাস, প্রোগ্রাম অফিসার এম এ খালেক, রিসার্স অফিসার মো. নাহিদ হাসান ও প্রশান্ত দেব, মাঠকর্মী বিপুল মিস্ত্রী উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য যে, সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন; যা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য ও রামসার কনভেনশান কর্তৃক স্বীকৃত জলাভূমি। সুন্দরবন উপকূলীয় এলাকায় বসবাসকারী অধিকাংশ জনগণই দরিদ্র এবং সুন্দরবনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। কিন্তু অপরিকল্পিত মৎস্য চাষ সুন্দরবন ও পারিপর্শ্বিক প্রতিবেশের জন্য ভীষণ ঝুঁকির। সত্যিকার অর্থে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে স্থানীয় মানুষের অভাব অনেকাংশেই দূর করা সম্ভব। এই প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যতম হচ্ছে মাছ ও কাঁকড়া। পরিকল্পিতভাবে মাৎস্য চাষ লাভজনক এবং এই কাজের মাধ্যমে দরিদ্র জনোগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। এই বিষয়টি উপলব্ধি করে জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) জাপান সরকারের বৈদেশিক সম্পর্ক বিষয়ক তৃণমূল প্রকল্পের আর্থিক সহযোগিতায় ২০২০ সালের ফেব্রুয়ারি মাস হতে ‘সুন্দরবন উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামক এই প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

খুলনা সাংবাদিক ইউনিয়নের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য, দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ হার্ট ও কিডনি সমস্যার কারণে অসুস্থ অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) যুগ্ম সম্পাদক, সময় টিভি’র ক্যামেরা পারসন নেয়ামুল হোসেন কচি’র সহধর্মিনী মোসাম্মাৎ পান্নায়ারা বেগম অসুস্থ অবস্থায় ডা. শামসুন্নাহার লাকির ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। গতকাল রবিবার সকালে তার ইউটেরাস অপারেশন সম্পন্ন হয়েছে।

এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক তথ্য’র বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র শিশুপুত্র শেখ জারিফ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসাতেই আছেন।

এদিকে অসুস্থ সদস্য, যুগ্ম সম্পাদকের সহধর্মিনী ও প্রচার সম্পাদকের শিশুপুত্রের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন কেইউজে’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর ও মহেন্দ্রনাথ সেন, সাধারণ সম্পাদক ও বিএফইউজের নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স ও বিমল সাহা। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা।

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল উদ্দিন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হওয়ায় জননেত্রী দেশরতœ শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নুর শামস্ পরশ চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক আলহাজ¦ মাঈনুল হোসেন খান নিখিল’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন – সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি, খুলনা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।

ডুমুরিয়ায় আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের দিনব্যাপী নানা কর্মসূচী

ডুমুরিয়া প্রতিনিধি

আরাজি ডুমুরিয়ার অভিমানী মাদ্রাসা ছাত্রী  রানী খাতুন (১৬)  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। গতকাল রবিবার বিকেলে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দিতে ছুটে যান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর মাগরিব বাদ আরাজি ডুমুরিয়া শাহী জামে মসজিদে তাবলিগ জামায়াতের সাথীদের দি¦নি আলোচনায় অংশ নেন। রাতে কাপালিযাঙ্গায় শ্যামা পূজা উপলক্ষে গাজী গানে আগত ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতা করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসির গাজী, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশিদ বাবু, আজমত শেক, রেজাউল ইসলাম শেক, বাধন মন্ডল, কামরুল ইসলাম প্রমুখ।

কেশবপুরে ভাঙড়ি ব্যবসায়ী সাঈদ হত্যা মামলার ২ আসামি আটক

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের কন্দর্পপুর গ্রামের ভাঙড়ি ব্যবসায়ী সাঈদ সরদার হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে পিবিআই। এরা হলো পাঁজিয়া গ্রামের হাফিজুর সরাদের ছেলে জুয়েল সরদার ও হাড়িয়া ঘোপ গ্রামের সাহেব আলীর ছেলে কামরুজ্জামান লিটন। আটক দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া টাকা ও ভ্যান। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক জুয়েল ও কামরুজ্জামান জানিয়েছে, সাঈদ সরদার ভাঙড়ির ব্যবসা করত। তার কাছে সব সময় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা থাকে। বিষয়টি আটক দুইজন জানত। আসামি কামরুজ্জামানের কাছে জুয়েল ১০ হাজার টাকা পেত। আবার জুয়েল টাকার অভাবে কিস্তির টাকা পরিশোধ করতে পারতো না। এ অবস্থায় তারা সাঈদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ১০ নভেম্বর সন্ধ্যায় তারা ফোন করে সাঈদকে ডেকে নিয়ে আসে। এরপর তার পুরাতন ওজন পরিমাপের স্কেল কেনার কথা বলে সাতাসকাঠি থেকে নুড়িতলা বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে আবু সাঈদ ভ্যানে তাদের রেখে প্রশ্বব করতে রাস্তার পাশে বসে। এ সময় আসামিরা নেমে হাতুড়ি দিয়ে মাথা ও মুখে আঘাত করে সাঈদকে হত্যার পর তার কাছে থাকা টাকা ও ভ্যান নিয়ে তারা চলে আসে বলে জানিয়েছে । মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ নভেম্বর সন্ধ্যার পর সাঈদ সরদার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন নুড়িতলা বাজারের যাওয়ার কাঁচা রাস্তার পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতে স্ত্রী ঝর্ণা বেগম বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে কেশবপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় যশোরের পিবিআই। মামলার তদন্তকালে শুক্রবার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল ও কামরুজ্জামানকে আটক করা হয়। এ সময় কামরুজ্জামানের বাসা থেকে ছিনতাই করে নেয়া ২৮ হাজার টাকা ও জুয়েলের বাড়ি থেকে নিহত সাঈদের ব্যবহৃত ভ্যান উদ্ধার করা হয়। শনিবার আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ওই জবানবন্দি দিয়েছে।

কেশবপুরে সরকারি গাছ কর্তনের দায়ে মেম্বারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আলমগীর হোসেন,কেশবপুর প্রতিনিধিঃ

কেশবপুরে সরকারি রাস্তার ৪০ হাজার টাকা মূল্যের গাছ কর্তনের অভিযোগে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সবুরকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কর্তনকৃত কাঠগুলো জব্দ করেন। এলাকাবাসি জানায়, ১৯৯০/৯২ সালে বেসরকারি সংগঠন গণসাহায্য সংস্থার উদ্যোগে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি মালোপাড়া সড়কের দু‘পাশ দিয়ে রোডশিশু গাছ রোপণ করা হয়। গত ১৫ নভেম্বর ভোরে ওই সড়কের পরিমল বিশ্বাসের বাড়ির সামনে থেকে বৃহদাকার একটি রোডশিশু গাছ ওয়ার্ড মেম্বার আব্দুস সবুর কাটতে যায়। এ সময় গ্রামবাসি বাঁধা দিলেও জোরপূর্বক গাছটি কেটে ফেলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে মেম্বার পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সরকারি গাছ কর্তনের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেম্বার আব্দুস সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সাথে ছিলেন চিংড়া ফাড়ি ইনচার্জ পুলিশের উপপরিদর্শক ওয়ালিউর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম, উপজেলা সার্ভেয়ার মেরাজ হোসেন প্রমুখ।

এ ব্যাপারে মেম্বার আব্দুস সবুর বলেন, গাছ কেটে আতœসাতের ঘটনা সঠিক নয়। সাগরদাঁড়ি বাজারের সাকো মেরামতের জন্যে চেয়ারম্যানের অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছিল। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত জানান, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছলে তিনি গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে যান।

সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার অভিযোগে মেম্বারকে ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কর্তনকৃত গাছগুলো জব্দ করে উপজেলা ভূমি অফিসে রাখা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিৎ জোয়াদ্দারের স্মরণসভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিৎ জোয়াদ্দার ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের অকুতভয় সৈনিক। তার মৃত্যুতে জাতী একজন দেশপ্রেমিক নাগরিক হারিয়েছে। তার এ শুণ্যতা পূরণ হবার নয় বললেন স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি একথা বলেন। গতকাল রবিবার বিকাল ৪ টায় স্থানীয় কিসমত ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিৎ জোয়াদ্দার ৫ নভেম্বর ২০২০ মৃত্যুবরণ করায় এলাকাবাসীর আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন অধ্যাপক মনোরঞ্জন মন্ডল। সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ অপমতেষ দাস, সাবেক ইউপি চেয়ারম্যান শিবপদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নাথ মন্ডল,  বীর মুক্তিযোদ্ধা বিদ্যাধর বিশ্বাস, প্রহ্লাদ জোদ্দার, ইউপি সদস্য বিপুল ইজারদার, অধ্যাপক গৌর চন্দ্র পাল প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুহিদাস মন্ডল, সমরেন্দ্রনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নিত্যানন্দ বিশ্বাস, অধ্যাপক সঞ্জয় জোদ্দার, গৌর হরী বৈরাগী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, অধ্যাপক অধির মন্ডল,  যুবনেতা অনুপম বিশ্বাস, অধ্যাপক হরিচাঁদ কীর্তুনিয়া, প্রধান শিক্ষক প্রভাষ বৈরাগী,  বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত গোলদার, বীর মুক্তিযোদ্ধা সত্যজিৎ জোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মৃনাল বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস,  রবী ইজারদার, মহনন্দ ইজারদার প্রমূখ।

কোটচাঁদপুরে বাইসাইকেল ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

ঝিনাইদহ প্রতিনিধিঃ

১৪ই নভেম্বর বিকাল ৩.৩০ ঘটিকার সময় ঝিনাইদহের কোটচাঁদপুর ফুলবাড়ী রেলগেট সংলগ্ন মসজিদের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রোকন হোসেন(২২) রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোটচাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন,রোগীর অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগী কে দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে দেন। সেখানে ভর্তি করার পর বাইসাইকেল আরোহী রোকনের অবস্থার আরো অবনতি দেখে তাকে সেখান থেকে দ্রুত খুলনা মেডিকেল হাসপাতালে পাঠায়ে দেন। খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মৃত রোকন হোসেন(২২) ফুলবাড়ী মেহেদুল ইসলামের ছেলে।সে দুপুরের পর রাজমিস্ত্রি কাজ করে কোটচাঁদপুর বাজার থেকে বাড়ীতে আসার উদ্দেশে আসছিলেন অপরদিকে মোটরসাইকেল আরোহী মোঃ সাজু আহাম্মেদ (৩৮)আকিজ গ্রুফ অফ কোম্পানির বেভারেজ সেক্টরে ঝিনাইদহ অঞ্চলের টেরিটরি মান্যেজার সে মার্কেটিং এর কাজ শেষে কোটচাঁদপুর ডিলার পয়েন্টের উদ্দেশে যাচ্ছিলেন পথিমধ্যে রেলগেট সংলগ্ন মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন। মোটরসাইকেল আরোহীর যশোর নাভারনের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খুলনা জেলা ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ হেলাল উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের  নিটক মরদেহ হস্তান্তর করেন।

কয়রা উপজেলা প্রেস ক্লাবের নিন্দা

কয়রা প্রতিনিধি

ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় ও খুলনা টাইমস পত্রিকার কয়রা প্রতিনিধি ওবায়দুল কবির স¤্রাটের নামে ষড়যন্ত্রমুলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সহসভাপতি মনিরুজ্জামান মনু, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক সদর উদ্দীন আহমেদ, শেখ হারুন অর রশিদ, রিয়াছাদ আলী, আঃ সালাম, শহীদুল্লাহ শাহীন, শরিফুল আলম, আঃ রউফ, গ্রীরেন্দ্রনাথ মন্ডল, নজরুল ইসলাম, কওছার আলী, জিয়াউর রহমান ঝন্টু, আজিজুল হক, ফেরদৌসি খাতুন। এছাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে বিবৃতি দিয়েছেন, শেখ সিরাজুদ্দৌলা লিংকন, সুভাষ দত্ত, নিতিশ সানা, শহিদুল ইসলাম, মুসলিমা জাহান রিমা প্রমুখ। বিবৃতিদাতারা অবিলম্বে সাংবাদিক ওবায়দুল কবির স¤্রাটের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

খুবি উপাচার্যের সাথে ইন্টারন্যাশনাল অফিসে  নবনিযুক্ত প্রথম পরিচালকের সৌজন্য সাক্ষাত

খবর বিজ্ঞপ্তি

১৫ নভেম্বর দুপুর ১ টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের দায়িত্বে নবনিযুক্ত প্রথম পরিচালক বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ সৌজন্য সাক্ষাত করেন। উপাচার্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের বাইরে  একটি বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে তুলতে এবং উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা-গবেষণা বিষয়ে লিংক স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মান অর্জনে ইন্টারন্যাশনাল অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের অধ্যয়নে সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে। ইন্টারন্যাশনাল অফিসের কার্যক্রম জোরদার হলে এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও অধিক সংখ্যক শিক্ষার্থী শিক্ষা ও গবেষণার কাজে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে নবনিযুক্ত পরিচালক উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ইন্টারন্যাশনাল অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

খুবির অর্থনীতি ডিসিপ্লিনের কর্মকর্তা চন্দনা বিশ্বাসের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাসের পিতা বিধান বিশ্বাস শনিবার দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি বেশ কিছুদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া মহাশশ্মানে আজ দুপুরে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাসের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানসহ ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন। অপরদিকে, চন্দনা বিশ্বাসের পিতার মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন অনুরূপ শোক প্রকাশ করেছেন।

উপ-সম্পাদকীয়===============

প্রণোদনা প্যাকেজের সুবিধায় ঘুরে দাঁড়াচ্ছে কৃষি ও কৃষক

-মোতাহার হোসেন

করোনা মহামারিতে বাংলাদেশসহ পুরো বিশ্বই আজ প্রায় স্থবির। অর্থনীতি, সংস্কৃতিসহ মানুষের স্বাভাবিক সব কর্মকা-ে ছন্দপতন ঘটেছে। শিল্প,কলকারখানা,উন্নয়ন কর্মকা- চলছে ধীর গতিতে। ইউরোপ, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বহু দেশ করোনা থেকে পরিত্রাণে ফের লকডাউনে যাচ্ছে। বাংলাদেশে এপ্রিল মের দিকে লকডাউন ছিল। মানুষের জীবন ও জীবিকার চাকা সচল রাখতে করোনা ধাক্কার শুরুর দিকে সরকার এক লক্ষ সাতাশ হাজার কোটি টাকার ‘অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ’ ঘোষণা এবং তা দ্রুতই বাস্তবায়ন শুরু করেছে। দ্বিতীয় দফায় সদ্য আরো ১৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সাহসী ও সময়োচিত’, ‘এই ‘অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজ’ই মূলত: দেশের উন্নয়ন, অর্থনীতির চাকাকে সচল, সক্রিয় রাখার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকার চাকাকে সচল রেখেছে। বাংলাদেশের অর্থনীতি যে চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে করোনাকালে তার সবগুলোই মোটামুটি আশাজনক অবস্থানে। তবে বেশি সুবিধাজনক অবস্থানে কৃষি ও কৃষক।

করোনা সংক্রমণেরকালে প্রথম দিকে রেমিটেন্স, রির্জাভ, রপ্তানি আয় কিছুটা কম হলেও এখন ধীরে ধীরে সেইসব সেক্টর ঘুরে দাঁড়াচ্ছে। শুধু তাই নয় দেশকে সম্ভাবনাময়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ‘কৃষি ও কৃষক’। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষক ও কৃষিবান্ধব কৃষিমন্ত্রী, কৃষিবিদ, কৃষক এবং কৃষির সাথে সম্পৃক্ত বিজ্ঞানী, গবেষক, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ ধান গবেণষা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এই কৃতিত্বের দাবিদার। করোনাকে উপেক্ষা করে আমাদের খাদ্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি ও পুষ্টির নিশ্চয়তা বিধানে নিরন্তর কাজ করা সেইসব কৃষক- কৃষানি, কৃষি শ্রমিক, কৃষি বিজ্ঞানী, কৃষি গবেষক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, কৃষিতথ্য সার্ভিস, বিএডিসি, ধান গবেণষা ইনস্টিটিউটের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীকে জাতির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। একই সাথে  কৃষক ও কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে নের্তৃত্বের অগ্রভাগে থেকে কৃষি-কৃষকবান্ধব কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এর প্রতিও বিনম্র শ্রদ্ধা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বিশেষ প্রণোদনসহ প্রয়োজনীয় সহায়তায় উন্নয়ন,উৎপাদনের  গতি সচল রাখায় ঘুরে দাঁড়ানো কৃষিখাতের সাফল্যে তাঁর প্রতিও অশেষ কৃতজ্ঞতা। প্রসঙ্গত:‘করোনাকালের অর্থনীতি-করোনাত্তোর অর্থনৈতিক পুনর্গঠন এবং আগামী বাজেটে অগ্রাধিকার খাত কি হওয়া উচিৎ’ শীর্ষক সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল আলোচনায়ও দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এমন অভিমত ব্যক্ত করেছেন।

এই শতাব্দীর সবচেয়ে বড়ো স্বাস্থ্য বিপর্যয় করোনা সংক্রমণ। এ জন্য পৃথিবীর কোনো রাষ্ট্র বা সরকারই প্রস্তুত ছিলনা। বাংলাদেশও এর বাইরে নয়। তবুও সরকারের সময়োচিত পদক্ষেপে অন্য যে কোনো দেশ অপেক্ষা আমাদের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি করোনাকালে মানুষের ‘জীবন ও জীবিকাকে’ সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত একলক্ষ ২৭ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ’ বাস্তবায়ন অব্যাহত থাকায় এর সুফল মিলছে দেশের সব সেক্টরে। বিশেষ করে আমাদের রপ্তানি আয়, রেমিট্যান্স, কৃষি ও অপ্রাতিষ্ঠানিক খাতে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়। পরিসংখ্যান বলছে, এই করোনায় দেশকে বাঁচিয়ে রেখেছে সম্ভবনাময় দেশের কৃষি ও কৃষক। শুধু ভাতের সংস্থান করা নয়, সবজি, মাছ, ডিম, মুরগি, দুধ, মাংস, ফল কোনো কিছুর-ই অভাব বোধ করতে দেয়নি এই খাত। লকডাউনের মধ্যে বিগত ধান কাটার মৌসুমে কৃষি শ্রমিকের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষিমন্ত্রী ও তাঁর দফতর, কৃষিসম্প্রসাণ অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শ্রম ঘন এলাকা থেকে বাস ট্রাকে শ্রমিক পাঠিয়ে যথাসময়ে ধান কাটা, মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিতে সহায়তা করার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সরকার। যার ফলে কৃষক ও কৃষকের উৎপাদিত ফসল রক্ষা পেলো বিপর্যয় থেকে। মনে রাখা দরকার, দেশের জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষি, তৈরি পোশাকশিল্প এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের।

জাতিকে ক্ষুধামুক্ত রাখতে এবং অপুষ্টি থেকে বাঁচাতে আমাদের কৃষক ও কৃষিবিজ্ঞানীদের অবদান খুব কমই আলোচিত হয়। বাংলাদেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে, তার পেছনে ময়মনসিংহসহ দেশের অপরাপর কৃষি বিশ্ববিদ্যালয় সমূহের অবদান রয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কৃষি সেক্টরকে আধুনিকায়ন করতে ভূমিকা রেখছেন। ধান, গম, ডাল, তৈলবীজ, ইক্ষু, শাক-সবজি থেকে শুরু করে ফলমূলের উৎপাদন, পশুপালন, হাঁস-মুরগি পালন, মৎস্য পালন প্রভৃতি ক্ষেত্রে কৃষকদের সহযোগিতা করেছেন।

করোনাকালে সুপার সাইক্লোন আম্পানের আঘাতে ল-ভ- হয় দেশের কৃষিখাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের ২৫/২৬টি জেলায় কৃষি ফসলের ক্ষতি হয়েছে ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির, টাকার অংকে ১ হাজার ১০০ কোটি। কয়েক দফায় বন্যাও কৃষির ক্ষতি হয়েছে। মৌসুমি ফল আম, লিচু ছাড়াও ঘূর্ণিঝড়ে বোরো ধান, পাট, পান, তিল, শাকসবজি ও আউশ ধানের চারারও ক্ষতি হয়েছে প্রচুর। আম্পানে বেড়িবাঁধ ভেঙে বহু কৃষকের বাড়িঘর তলিয়ে গেছে, লোনা পানি ঢুকে ফসলের জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে, এমনকি গবাদি পশুও মারা গেছে। এসব সত্বেও সরকারের প্রয়োজনীয় সহায়তায় ঘুরে দাঁড়িয়েছে দেশের কৃষি সেক্টর। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, বিশ্বে করোনাভাইরাসের প্রভাবে বড়ো দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে। এতে তিন কোটি মানুষ প্রাণ হারাতে পারে। তাই আগামীতে যাতে খাদ্যের কোনো সংকট না হয়, সেজন্য সরকারি গুদামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাদ্যশস্য মজুদ করেছে সরকার।

২০২০-২১ অর্থবছরে বাজেটে খাদ্য ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫ হাজার ৪৫৩ কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ২ হাজার ৫০৫ কোটি টাকা বেশি। এছাড়া করোনা-উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রণোদনা সুবিধার আওতায় ৪ শতাংশ রেয়াদি সুদে ১৪ হাজার ৫০০ কোটি টাকা কৃষিঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ঋণ জামানত ছাড়া কৃষিকাজে সরাসরি নিয়োজিত প্রকৃত কৃষক; ক্ষুদ্র, প্রান্তিক, বর্গাচাষিসহ অন্যদের প্রদান করা হবে। এছাড়া ফুল, ফল, মৎস্য চাষ ও পোলট্রি খাতে ৪ শতাংশ সুদে আরো ৫ হাজার কোটি টাকা বিশেষ প্রণোদনা স্কিম গঠন করা হয়েছে। ফলে কৃষিখাতে মোট ১৯ হাজার ৫০০ কোটি টাকার ঋণপ্রবাহ সৃষ্টি হবে। এ ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে করোনা ও আম্পানের ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াবে দেশের কৃষিখাত।

দেশের জনসংখ্যা প্রায় অধিকাংশ মানুষের ডিম ও হাঁস-মুরগির মাংসের চাহিদা পূরণ হচ্ছে পোলট্রি খামার থেকে। এতে করে একদিকে যেমন বেকারত্ব কমেছে, অন্যদিকে প্রোটিনের বা আমিষজাতীয় খাদ্যের অভাব কমেছে। সবজি সংরক্ষণের জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক হিমাগার তৈরির উদ্যোগ নেয়া দরকার। শাকসবজির সংরক্ষণে প্রাকৃতিক হিমাগার তৈরিতে বরাদ্দ দিলে অর্থনীতিতে যোগ হবে হাজার হাজার কোটি টাকা। এখানে প্রাসঙ্গিক যে, সরকারি কর্মকর্তারা উৎসব ভাতা পান, চিকিৎসা ভাতা ও বৈশাখি ভাতাও পান। কলকারখানার শ্রমিকেরা বোনাস পান, ধর্মঘট করে নানা দাবি আদায় করেন। এদের সবার বছরে নানা রকম ছুটি আছে। কিন্তু কৃষকের কোনো ছুটি নেই। করোনায় লকডাউনকালে সরকারি চাকুরিজীবীদের অনেকেই ঘরে ছিলেন। কিন্তু আমাদের কৃষক ও কৃষি বিভাগের কর্মীরা নিয়মিতই মাঠে ছিলেন। তাঁদের ভোরে উঠে জমি তৈরি করতে হয়। খেতে সার দিতে হয়। সেচের পানি দিতে হয়। শস্য তোলার সময় হলে তা মাঠে ফেলে রাখা যায়না। তাই কৃষককে নগদ সহায়তাসহ তাঁদের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেয়া দরকার।

এক কথায় অগ্রসর কৃষিখাতকে অধিক মাত্রায় সমৃদ্ধ করতে বহুমুখী পরিকল্পনা নেওয়া যেতে পারে। সরকারের বিভিন্ন পরিকল্পনা ইতোমধ্যে কৃষিক্ষেত্রে বড়ো পরিবর্তন নিয়ে এসেছে। মানুষের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসেছে বহুবিধ পরিকল্পনা। কৃষিক্ষেত্রে সমৃদ্ধির উচ্চশিখরে আহরণে আমাদের বেশ কিছু ক্ষেত্রে কাজ হাতে নিতে হবে। কৃষিবান্ধব সরকারের কৃষিবান্ধব বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। আগামীর প্রতিটি পরিকল্পনা আমাদের জন্য আর্শীবাদ হয়ে আসবে। উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নত হবে দেশের কৃষি আমাদের এ স্বপ্ন অচিরেই পূরণ হবে এ প্রত্যাশা হোক সকলের।- পিআইডি ফিচার

কপিলমুনিতে চুরি সংঘটিত

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

কপিলমুনিতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। পুলিশ জানায়, কপিলমুনি বাজারের কাপড় ব্যবসায়ী প্রদীপ সাধু’র বাড়িতে শনিবার রাতে এ চুরি সংঘটিত হয়। এদিন প্রদীপ সাধু স্বপরিবারে রাত সাড়ে ৮ টার দিকে কালী পূজা দেখতে যান, এই সুযোগে চোরেরা গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারীতে রাখা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘চুরি সংঘটিত হওয়ার সময় বাড়িতে কেউ ছিল না। চোর ধরার তৎপরতা চলছে।’

কপিলমুনিতে শ্রীশ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনিতে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা শনিবার মধ্যরাতে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদ্যাপন পরিষদ জানিয়েছে, কপিলমুনি ও হরিঢালীর প্রায় ৫০ টি মন্ডপে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রতিটি মন্ডপে ব্যাপক সাজসজ্জা করা হয়েছিল। সব মন্ডপেই তৈরী করা হয়েছিল দর্শনীয় গেট। বিপদ হরিনী অম্বুর দলনী শ্যামা দেবির চরণ বন্দনায় রাতে কপিলমুনি ও এর আশপাশ মন্ডপগুলোতে ভক্তদের বেশ ভীড় পরিলক্ষিত হয়।

পাইকগাছা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বলেন, ‘হরিঢালী ও কপিলমুনিতে সব মন্ডপে সুষ্ঠুভাবে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে কপিলমুনির কালীবাড়ী ঘাটে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।’

সিপিবি নেতা কমরেড আতিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা সাবেক নেতা, কৃষক নেতা কমরেড আতিয়ার রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনষ্ঠিত হয়। সিপিবি খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑসিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক খান, সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, মহানগর সম্পাদকম-লীর সদস্য সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু প্রমুখ।

অপরদিকে দিঘলিয়ার ঘোষগাতী গ্রামের প্রয়াত করমেড আতিয়ার রহমানের বাড়িতে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা মোকাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনিসুর রহমান মিঠুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। বক্তৃতা করেনÑসিপিবি’র দিঘলিয়া উপজেলার সভাপতি সাইফুল ইসলাম, প্রয়াতের ভাই মতিয়ার রহমান, বেলাল হোসেন, সিপিবি নেতা মৃণাল পাল, শ্রমিকনেতা নূর আলম প্রমুখ।

খালিশপুর ফুটবল একাডেমীর মাস্ক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

করণা ভাইরাস প্রতিরোধে গতকাল রবিবার সকাল ১০ টায় খালিশপুর ফুটবল একাডেমির উদ্যোগে সবথানীয় মানষীবিল্ডিং মোড় এলাকায় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি আতিকুজ্জামান সেলিম। এ সময় আরো উপস্থিত ছিলেন খালিশপুর ফুটবল একাডেমীর সভাপতি কাজী নেয়ামুল হক মিঠু ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার হুসাইন আল মামুন মুন্না, খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা সৈয়দ আলম গুড্ডু, খালিশপুর ফুটবল একাডেমির টিম ম্যানেজার সাইদুল ইসলাম, হিমেল তৈয়্যেবা যুব কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক হাফেজ ক্বারী সাব্বির আহমেদসহ খালিশপুর ফুটবল একাডেমি খেলোয়ারবৃন্দ।

খুলনার শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদের সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল বিকেলে মহানগর শ্রমিকলীগ কার্যালয়ে শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ)-এর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকজোট বাংলাদেশ খুলনার সভাপতি খালিদ হোসেন। সভায় আগামী ১৮ নভেম্বর বিকেল ৪টায় স্কপের পক্ষ থেকে পাট সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের পদযাত্রা ও সমাবেশে সংহতি প্রকাশ। ২৩ নভেম্বর  সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ২৫ নভেম্বর স্কপের ৯ দফা দাবিতে দেশ ব্যাপী দাবি দিবস পালন উপলক্ষে সকাল ১১টায় পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও প্রচার মিছিল অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর বিকেল ৩টায় খুলনা বিভাগীয় প্রতিনিধি বৈঠক উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে । সভায় বক্তৃতা করেন জাতীয় শ্যমিক ফেডারেশন খুলনার সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, বিএল এফ-এর বিভাগীয় মহিলা কমিটির সভাপতি মোসাম্মদ ডলি বেগম, মহানগর শ্রমিকলীগের সাঃ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, বিএফটিউইসির চৌধুরি হাবিবুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, মহানরগ শ্রমিকদলের সাঃ সম্পাদক মজিবর রহমান, টিইউসির মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, শ্রমিক ফেডারেশনের নেতা ফারুখ উল ইসলাম, আঃ করিম, চান মিয়া প্রমূখ। 

দৌলতপুর থানা জাপার আহবায়ক কমিটি গঠন সেলিম আহবায়ক দেলোয়ার সদস্য সচিব

খবর বিজ্ঞপ্তি

দৌলতপুর থানা জাতীয় পার্টির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ নভেম্বর মহানগর জাপার আহবায়ক এড. মঞ্জুরুল আলম এ কমিটির অনুমোদন দেন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ কমিটিকে সময় বেধে দেয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হলেন আহবায়ক আশরাফুল ইসলাম সেলিম,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, নুরুনাহার নমিতা, আসলাম শেখ, শাহজাহান সিরাজ ও আবু আসলাম মোড়ল, সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য এম এ কালাম, কামরুল ইসলাম, বজলুর রহমান, মিজানুর রহমান শহিদ, নাজমুল হোসেন বাপ্পী, মোস্তফা হাওলাদার, কালাম হাওলাদার, সাত্তার বন্দ, কবির হোসেন, রেজা মহাসিন, বেল্লাল হোসেন, জাকির মোল্যা, আরিফ হোসেন ও গোলাম মওলা। পরে নেতৃবৃন্দ জাপার কেন্দ্রীয় অতিরিক্ত মহাসচির মোঃ সাহিদুর রহমান টেপাকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়।

কেসিসির সেই প্রশাসনিক

কর্মকর্তা রেফাকত ওএসডি

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের  (কেসিসি) প্রভাবশালী সেই প্রশাসনিক কর্মকর্তা মীর রেফাকত আলীকে ওএসডি করা হয়েছে। গত ১২ নভেম্বর মেয়র তালুকদার আব্দুল খালেক অফিস আদেশে তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে ভারপ্রাপ্ত চীফ প্লানিং অফিসার আবির উল জব্বারকে। গতকাল তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন বলে স্বীকার কেরেছন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, কেসিসির প্রশাসনিক শাখার প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মীর রেফাকত আলীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলীপূর্বক একই শাখায় সংযুক্ত করা হলো। একই সাথে উক্ত আদেশের যোগসূত্রে কেসিসির ভারপ্রাপ্ত চিফ প্লানিং অফিসার আবির উল জব্বারকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজ দায়িত্বের পাশাপাশি প্রদান করা হলো। বদলীকৃত ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারিগণ ১৫ নভেম্বরের মধ্যে দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর করবেন। এই আবির উল জব্বার তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু’ বছর প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। কেসিসির সচিব মোঃ আজমুল হক বলেন, তাকে নানা কারণে ওএসডি করা হয়েছে। বিগত দিনে একই পদে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকায় আবির উল জব্বারকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

ফুলতলায় যুবলীগের আনন্দ মিছিল

ফুলতলা প্রতিনিধি

বিসিবি পরিচালক শেখ সোহেল এবং ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়াদ্দারকে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় ফুলতলা উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকালে আনন্দ মিছিল বের হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক পথ সভা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, এস কে মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মাসুদ পারভেজ সুমন, মোঃ আশরাফুল আলম মোড়ল, মশিউর রহমান, সোহেল রানা, আসলাম মোড়ল, আমিন খন্দকার, তুষার সরদার, সোহেল ভুইয়া, মোঃ মাকিত সরদার, আঃ জব্বার, আনিছুর রহমান সরদার, ফয়সাল সরদার, বাঁধন মিরাজুল ইসলাম, সাদমান খান সুপ্ত প্রমুখ। 

সম্পাদকীয়============

মৃত্যুঝুঁকি জেনেও কেন উদাসীন?

অনেক দিন হয়ে এলেও প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ থামছে না। থেমে নেই মৃত্যুও। শনাক্তের সংখ্যাও অনেক। তবুও বাড়ছে না সচেতনতা। ছোঁয়াচে এ রোগের কোনো প্রতিষেধক নেই। কবে ভ্যাকসিন আসবে তারও নেই কোনো নিশ্চয়তা। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার উপায়। মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, উপসর্গ দেখা দিলে হোমকোয়ারেন্টিনে থাকার মধ্য দিয়ে ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। বাঁচতে হলে এসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৭৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৫৩১ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জনে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন। সব প্রকার সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবে। বাড়িতে করোনাভাইরাসের উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যদের মাস্ক ব্যবহার করতে হবে। বাস্তবতা হচ্ছে মানুষজন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন। অথচ একজনের উদাসনীতা অন্যের জন্যও বিপদ ডেকে আনতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট অফিসে আগত সেবা গ্রহীতারা ছাড়াও সব জায়গায় মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা করে ইতোপূর্বে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিপত্রে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি জারি করা পরিপত্রে বলা হয়, সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন। এতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন। শপিংমল, বিপণি-বিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরিধান ছাড়া ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবে না। স্থানীয় প্রশাসন, ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবে। গণপরিবহনের (সড়ক, নৌ, রেল ও আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে আরোহণের পূর্বে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবে। গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবেন। হকার, রিকশা ও ভ্যানচালকসহ সব পথচারীকে মাস্ক ব্যবহার করতে হবে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবে। হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতিকে নিশ্চিত করতে হবে। সব প্রকার সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবে। বাড়িতে করোনাভাইরাসের উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যদের মাস্ক ব্যবহার করতে হবে। কথায় আছে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।’ করোনাভাইরাসের ক্ষেত্রে কথাটি আরও বেশি প্রযোজ্য। তাই বাঁচতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে। কেবল আইন মানার জন্য নয়, নিজের জীবনের ঝুঁকি এড়ানোর জন্যও।