Home আঞ্চলিক অপসারণ হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, কারণ যা জানা গেল

অপসারণ হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, কারণ যা জানা গেল

1


ঝিনাইদহ প্রতিনিধি।।


ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত নির্মাণাধীন ভাস্কর্যের অপসারণ কাজ শুরু হয়েছে। ২০১৯ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া ভাস্কর্যটির সঙ্গে বীরশ্রেষ্ট হামিদুর রহমানের মূল আকৃতি ও ছবির সাদৃশ্য না থাকায় তা অপসারণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ভাস্কর্যটির আংশিক কাজ হওয়ার পরেই সড়কের ঝুঁকি বিবেচনায় নির্মাণ কাজ বন্ধ করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই। পরে একাধিকবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতেও স্থাপনাটি অপসারণে আলোচনা হয়। এসবের পরিপ্রেক্ষিতে স্থাপনাটির অপসারণ কাজ পরিচালনা করছে জেলা পরিষদ।


খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ২৬ মার্চ ঝিনাইদহ পৌরসভার উদ্যোগে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শুরু হয় ভাস্কর্যের নির্মাণ কাজ।