ঢাকা অফিস।।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
শনিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার সোয়াদি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান।
এ ঘটনার পর পরই বিক্ষুব্ধরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।









































