Home আঞ্চলিক ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নির্বাহী কমিটির বিশেষ জরুরি সভা

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নির্বাহী কমিটির বিশেষ জরুরি সভা

3


খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার নির্বাহী কমিটির বিশেষ জরুরি সভা অনুিষ্ঠত হয়েছে।
শনিবার (৪ জুন) সন্ধ্যায় সংগঠনের সভাপিত এম এ হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ইসি কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সাধারণ সদস্য কাজী ফজলে রাব্বি শান্ত, অসুস্থ মোঃ আব্দুল মালেক এবং শেখ জাকারিয়া আলম জিকুকে সংগঠনের আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে। মরহুম মোঃ জাকির হোসেন, মরহুম মোঃ ফাইয়াজ হাসান পলাশ, মৃত সুভাষ বসু এবং মরহুম মোঃ শাহ আলমকে মরণোত্তর আজীবন সদস্য পদে সম্মানিত করা হয়েছে।
অন্যদিকে, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও তদন্ত সাপেক্ষে মোঃ মামুন হাওলাদার, মোঃ আমিরুল ইসলাম, জায়েদ গাজী এবং ওবায়দুল হক তালুকদারের স্থায়ীভাবে সদস্যপদ বাতিল করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত হয়েছে যে, সংগঠনের সদস্য শাহানা পারভীন শিল্পীকে বর্তমানে তিনি কোন পত্রিকা বা মিডিয়ার সাথে সংযুক্ত আছেন তার সনদপত্র আগামী তিন দিনের মধ্যে চিঠির মাধ্যমে জমা দিয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া আগামী সাত (০৭) দিন খুলনায় ফটো সাংবাদিকতায় কর্মরত নতুন সদস্যদের ফরম বিতরণ ও গ্রহনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জল-এর সঞ্চালনায় বিশেষ জরুরি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম এম মিন্টু, যুগ্ম-সম্পাদক মোঃ সোহেল রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য বাপ্পী খান, হেলাল মোল্লা।