Home খেলাধুলা জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা

0

স্পোর্টস ডেস্ক।।

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে।

ইতিমধ্যে টেস্ট খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছে টেস্ট দল। একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুন। এরপর ৬ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজ শেষে কুইন্স স্পোর্টস ক্লাবে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।