Home আঞ্চলিক খুলনা-২ ও ৬ আসনের দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের এমপি ফাহমিদা হক

খুলনা-২ ও ৬ আসনের দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের এমপি ফাহমিদা হক

46


স্টাফ রিপোর্টার।।


জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফাহমিদা হক-কে খুলনা-২ ও খুলনা-৬ আসনের বিশেষ উন্নয়নমূলক দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন থেকে তিনি এই দুই সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের তদারকি করবেন। খুলনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি আসনের দায়িত্ব পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ফাহমিদা হক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


ফাহমিদা হক-এর পরিচিতি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্যের পৈতৃক নিবাস নরসিংদী জেলার বেলাবো উপজেলায়। তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। শিক্ষাজীবন থেকে শুরু করে তাঁর কর্মময় জীবনের এক বড় অংশ কেটেছে ঢাকাতেই।


ব্যক্তিগত জীবনে তিনি দেশের বিশিষ্ট ও স্বনামধন্য সাংবাদিক জিল্লুর রহমানের সহধর্মিণী। খুলনা-২ ও খুলনা-৬ আসনের দায়িত্ব পাওয়ার পর এমপি ফাহমিদা হক খুলনাবাসীর অধিকার রক্ষা এবং এই অঞ্চলের অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নে রাজপথে থেকে ও সংসদে জোরালো ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। শীঘ্রই তিনি খুলনা সফর করবেন এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।