পাবনা প্রতিনিধি ||
পাবনা শহরে পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার ও মহেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম মনিরুজ্জামান দুইজন নিহতের তথ্য জানিয়েছেন।









































