স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছায় মাদক বাণিজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হাসান ওরফে কিং (৩৫)। তিনি চাঁদখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা ও মাদক বাণিজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নাজমুল হুদা মিন্টুর নেতৃত্বে একদল ব্যক্তি হাসানকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পাইকগাছা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।











































