স্টাফ রিপোর্টার||
খুলনা মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)| শনিবার (৬ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের বিভিন্ন থানা এবং গোয়েন্দা বিভাগের সমš^য়ে এ অভিযান পরিচালিত হয়|
কেএমপি সূত্র জানায়, গ্রেফতার হওয়াদের মধ্যে খুলনা থানা এলাকা থেকে ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ২ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ৩ জন, খালিশপুর থানা থেকে ৫ জন, দৌলতপুর থানা থেকে ৪ জন এবং খানজাহান আলী থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে|
গ্রেফতারকৃতদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত মিরাজ মৃধা (২৬), ছয়জন মাদক কারবারি, একজন চোর এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩০ জন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ| কেএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে| এ বিষয়ে কেএমপি বলেছে, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে|








































