Home আঞ্চলিক চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গায় ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

2

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার জয়রামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক আব্দুল্লাহ জীবননগর উপজেলার শাপলাকলি পাড়ার আরফান আলীর ছেলে।

অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জয়রামপুর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস ওই এলাকায় পৌঁছালে সেটি তল্লাশি করা হয়। এ সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার ব্যাগ তল্লাশি করে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’