Home আঞ্চলিক খুলনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

খুলনায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯

5

স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)|
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়|
কেএমপির মিডিয়া সেল জানায়, মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে|
অভিযানে খুলনা থানা এলাকা থেকে ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৬ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ১৬ জন, দৌলতপুর থানা থেকে ৮ জন এবং মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করে|
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে কসাই লিটন ও রিফাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ| তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে|
কেএমপি আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|

এর দুদিন আগে খুলনা শহরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি সদর দপ্তরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়| ওই সময় থেকে মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়| সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান|
অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৬ এবং খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিট যেমন : খুলনা জেলা, ৩ এপিবিএনসহ যৌথভাবে অংশগ্রহণ করবে| যৌথ অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়|