Home আঞ্চলিক ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

3

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে দেখিয়ে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছেন। নিহত লিমন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) লিমন মোল্লা রাত ১২টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইভ চালিয়ে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় সে বাড়িতে একাই ছিল। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সঙ্গে কথাও বলেছেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও নানা মানসিক চাপের কারণে সে আত্মহত্যার করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।