Home আঞ্চলিক সাতক্ষীরা জেলা পরিষদ: প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদ: প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হাবিবুল ইসলাম হাবিব

9


সাতক্ষীরা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে| এ ঘোষণার পর জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে| দলীয় নেতাকর্মীরা এই নিয়োগকে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক নেতৃত্ব ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার ¯^ীকৃতি হিসেবে দেখছেন|সাতক্ষীরার কলারোয়া উপজেলার এক সম&ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণকারী হাবিবুল ইসলাম হাবিব ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত| ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যয়নকালে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন|

ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর তিনি জাতীয় রাজনীতিতেও নিজ¯^ অবস্থান ˆতরি করেন| ১৯৯৬ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন| পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও জয়লাভ করে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন| সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়|রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন| ২০০৩ সালে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন| পরবর্তীতে বিএনপির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবরণের অভিজ্ঞতার মধ্য দিয়েও তাকে পথচলা অব্যাহত রাখতে হয়েছে| আলোচিত কয়েকটি মামলায় দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন| সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেও বিজয়ী হতে পারেননি|

তবে নির্বাচনী এলাকা এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত রয়েছে| রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে|জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা| তাদের মতে, জেলার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং অবকাঠামোগত কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন|