খবর বিজ্ঞপ্তি।।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখা।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত কর্মসূচিসমূহ নিচে তুলে ধরা হলো:
২রা জুন (মঙ্গলবার): সকাল ১০:৩০ ঘটিকায় খুলনা প্রেসক্লাবে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।
৪ঠা জুন (বৃহস্পতিবার): সকাল ১১:০০ ঘটিকায় খুলনা মহানগরের প্রতিটি কলেজ ক্যাম্পাসে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
৭ই জুন (রবিবার): সকাল ৯:০০ ঘটিকা থেকে দিনব্যাপী প্রতিটি কলেজ ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থিরচিত্র ও সংক্ষিপ্ত ইতিহাস প্রদর্শনীর আয়োজন করা হবে।
৮ই জুন (সোমবার): সকাল ১০:০০ ঘটিকায় প্রতিটি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
৯ই জুন (মঙ্গলবার): সকাল ১১:০০ ঘটিকায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” শীর্ষক বিশেষ প্রতিযোগিতার আয়োজন ও পোস্টার প্রকাশ করা হবে।
ভিডিও ও কনটেন্ট প্রতিযোগিতা:
৯ই জুনের আয়োজনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার ডাক দেওয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু প্রশ্ন থাকবে, যেমন— “আপনি কেমন ছাত্ররাজনীতি চান?”, “শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা কী?”, “আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন?” এবং “ক্যাম্পাসে কী পরিবর্তন দরকার?”
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে সর্বোচ্চ ২ মিনিটের একটি ভিডিও অথবা লিখিত/ডিজিটাল কনটেন্ট তৈরি করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে। কনটেন্ট জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০শে জুন ২০২৬ইং পর্যন্ত।











































